রবিবার, ১৪ ডিসেম্বর ২০২৫, ০১:৩৫ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম
ওসমান হাদির ওপর গুলির প্রতিবাদে আদমদীঘি উপজেলা ছাত্রশিবিরের বিক্ষোভ মিছিল বীরগঞ্জে এক ব্যক্তিকে জবাই করে হত্যা করেছে দুর্বৃত্তরা গোয়ালন্দে খোলা ট্রাকে বালু-মাটি পরিবহন, ধুলা-বালুর দাপটে নাকাল সাধারণ মানুষ জনগণের সার্বিক নিরাপত্তা রক্ষায় জাতীয় স্মৃতিসৌধে চার স্তরের নিরাপত্তা ব্যবস্থা গোয়ালন্দে ওয়েটস্কেল অনিয়ম ইউএনও বরাবর এলাকাবাসীর অভিযোগ তরমুজ চারা নষ্ট করে কৃষকের সাথে এ কেমন শত্রুতা ঝিনাইদহ পুলিশ লাইন্সে সুপার স্পেশাল ‘কিট প্যারেড’ পরিদর্শনে এসপি, ঝিনাইদহ ক্মাঠালিয়ায় মাদকবিরোধী কাবাডি প্রতিযোগিতা অনুষ্ঠিত আদমদীঘিতে সড়কে প্রাণ গেল অটো চালকের, আহত তিন যাত্রী ইনকিলাব মঞ্চের নেতা ওসমান হাদীর বাসায় চুরির ঘটনা

সাপাহারে রাস্তার পাশে এক বছর ধরে পড়ে আছে মানসিক ভারসাম্যহী অজ্ঞাত তরুণ

Abdullah Anshary / ১৪
Update Time : রবিবার, ১৪ ডিসেম্বর ২০২৫, ০১:৩৫ পূর্বাহ্ন

নওগাঁর সাপাহার উপজেলার গোয়ালা ইউনিয়নের খোট্টাপাড়া বাজার সংলগ্ন পাকা রাস্তার পাশে প্রায় এক বছরেরও বেশি সময় ধরে পড়ে আছে এক মানসিক ভারসাম্যহীন অজ্ঞাত তরুণ। দীর্ঘদিন রাস্তার পাশে একই স্থানে অবস্থান করা তরুণের নাম স্থানীয়রা ‘রবি’ নামে ডাকলেও তার প্রকৃত নাম–পরিচয় এখনো কেউ জানতে পারেননি।
রবি কথা বলতে পারলেও সবার সঙ্গে সে কথা বলে না। সারাদিন প্রায় একই জায়গায় চুপচাপ শুয়ে বসেই কাটায়। এমনকি বর্ষাকালে টানা বৃষ্টির পানিতেও সে ওই স্থান পরিবর্তন করেনি। সবচেয়ে আশ্চর্যের বিষয়, এই দীর্ঘ সময় ধরে সে একই স্থানে অবস্থান করছে। ঝড় বৃষ্টি বাদলে সে কখনোই জায়গা ত্যাগ করে নি। ক্ষুধা লাগলে সে স্থানীয় বাজারে গিয়ে হোটেল দোকানদারদের কাছে চেয়ে যা পায় তাই খায়। এরপর আবার ফিরে এসে আগের জায়গাতেই শুয়ে থাকে।
স্থানীয় বাসিন্দা আমিনুল ইসলাম জানান, এক বছরেরও বেশি সময় ধরে ছেলেটিকে এখানে দেখছি। সে মানসিক ভারসাম্যহীন। নাম-পরিচয় কিছুই বলতে পারে না। অনেক সময় একা একা কথা বলে, আবার কখনো চিৎকার বা কান্নাকাটিও করে। আমরা মাঝে মাঝে গোসল ও করিয়েছি, মাঝেমধ্যে পরনের প্রয়োজনীয় কাপড়ও দিয়েছি, অনেক চেষ্টা করেও তার পরিবারের কাউকে খুঁজে পাওয়া যায়নি।
তিনি আরও বলেন, যা-ই খাবার পায়, তাই খেয়ে কোনোরকমে দিন কাটাচ্ছে রনি। একই জায়গায় সে ঘুমায়, শুয়ে থাকে এবং তার সব প্রয়োজনও সেখানেই মেটায়।
মানসিক ভারসাম্যহীন এই তরুণের যদি কারো আপনজন হয়ে থাকে বা  তাকে চিনে থাকেন, তাহলে( ০১৭৭৩-০৫৬৭৮১) নম্বারে যোগাযোগ করার জন্য অনুরোধ জানিয়েছেন স্থানীয় বাসিন্দা আমিনুল ইসলাম।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category