সোমবার, ১৯ জানুয়ারী ২০২৬, ০৮:০৯ অপরাহ্ন
সংবাদ শিরোনাম
জামায়াত-বিএনপির সংঘর্ষে আহত ৫, পাল্টাপাল্টি অভিযোগ বক্তব্য প্রদানকালে মৃত্যুর কোলে ঢলে পড়লেন জেলা জামায়াত আমির গুম করে আমাকে একটি রুমে রাখা হয়, সেখানে টেবিলের গায়ে লেখা ছিল সিটিআইবি: হুমাম কাদের চেয়ারম্যানের বাড়িতে দাঁড়িপাল্লার গণসংযোগ, জামায়াতের প্রার্থীকে শোকজ রাজারহাটে তিস্তা তীর সংরক্ষণ প্রকল্পের আড়ালে অবৈধ বালু বাণিজ্যের অভিযোগ এসজেডএইচএম ট্রাস্ট নিয়ন্ত্রণাধীন উম্মুল আশেকীন মুনাওয়ারা বেগম এতিমখানা ও হেফজখানা পরিচালনা পর্ষদের গঠিত নতুন কমিটির সভা অনুষ্ঠিত ফরিদপুরে পেট্রোল পাম্পে ডাকাতি মরহুমদের কবর জিয়ারত ও স্থানীয়দের সঙ্গে সাক্ষাতে কাঁঠালিয়ায় সক্রিয় সৈকত সিরাজদিখানে মা ও মেয়ের রক্তাক্ত মরদেহ উদ্ধার ঝিনাইদহ জেলা পুলিশের বড় ধামাকা! হারানো ৮৬টি স্মার্টফোন ও হাতিয়ে নেওয়া টাকা ফেরত পেয়ে খুশিতে আত্মহারা মালিকরা

শ্রীপুরে অবৈধ ভাবে বিক্রিত বিএডিসির সার ভর্তি গাড়ী আটক

মোঃ আসাদুজ্জামান বিপু / ১৭
Update Time : সোমবার, ১৯ জানুয়ারী ২০২৬, ০৮:০৯ অপরাহ্ন

  গাজীপুরের শ্রীপুরে চোরাই পথে পাচারের সময় সরকারি সার বোঝাই একটি পিকআপ আটক করেছে স্থানীয় জনতা।
শুক্রবার দিবাগত রাত সাড়ে ১০টার দিকে উপজেলার নিজ মাওনা গ্রামের মাক্কির মোড় এলাকায় এ ঘটনা ঘটে।
স্থানীয় সূত্রে জানা যায়, ডিলার আফির উদ্দিন ও জসিম উদ্দিনের মাধ্যমে টাঙ্গাইলের তক্তারচালা এলাকায় এসব সার পাচারের চেষ্টা করা হচ্ছিল।তাঁরা টের পেয়ে সার ভর্তি গাড়ি আটক করে।
পিকআপ চালক নুরুল ইসলাম বলেন, “আমাকে নিজ মাওনা বাজারের আফির উদ্দিন বলেন আমার একটা ট্রিপ মেরে দিতে পারবে তক্তার চালা। আমি রাজি হলে আমার গাড়িতে ৮০ বস্তা সার তুলে দেয়। আর বলে তুমি যেতে থাকো আমরা আসতেছি।পরে স্থানীয়  লোকজন আমার গাড়ি সহ আমাকে এখানে আটক করে।” পুলিশের উপস্থিতি টের পেয়ে কৌশলে চালক পালিয়ে যায়।
শ্রীপুর উপজেলা বিএনপি’র আহ্বায়ক সদস্য ও ২নং গাজীপুর ইউনিয়ন বিএনপি’র আহ্বায়ক আবুবকর সিদ্দিক বলেন, “স্থানীয় কৃষকদের জন্য কৃত্রিম সংকট তৈরির উদ্দেশ্যে সরকারি সার পাচারের চেষ্টা হচ্ছিল। আমরা জনতার সহায়তায় গাড়িটি আটক করে পুলিশের কাছে বুঝিয়ে দিয়েছি। অভিযুক্তদের দৃষ্টান্তমূলক শাস্তি চাই।”
মাওনা পুলিশ ফাঁড়ির উপ-পরিদর্শক (এসআই) মাইনুদ্দিন বলেন, “সার ও পিকআপ জব্দ করা হয়েছে। আইনি প্রক্রিয়া চলছে। অভিযুক্তদের বিরুদ্ধে যথাযথ ব্যবস্থা নেওয়া হবে।”
শ্রীপুর উপজেলা কৃষি কর্মকর্তা কৃষিবিদ সুমাইয়া সুলতানা বন্যা ঘটনাস্থল পরিদর্শন করেন রাতেই। তিনি বলেন, “ নিজ মাওনা বাজারে মায়ের দোয়া এন্টারপ্রাইজ নামের যে বিএডিসি ডিলার রয়েছে তাঁর বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।”


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category