অধ্যাপক গোলাম রাব্বানী’র (দাঁড়িপাল্লা প্রতীক) বিশাল মোটরসাইকেল শোভাযাত্রা গতকাল রংপুর-৫ (মিঠাপুকুর) আসনের ১৭টি ইউনিয়ন প্রদক্ষিণ করেছে। জামায়াত ইসলামী মনোনীত এই প্রার্থীর পক্ষে নির্বাচনী প্রচারে অংশ নিতে বিপুল সংখ্যক নেতাকর্মী ও সমর্থক শোভাযাত্রায় যোগ দেয়। পুরো নির্বাচনী এলাকায় শোভাযাত্রাটি ব্যাপক সাড়া ফেলেছে।