সোমবার, ১৯ জানুয়ারী ২০২৬, ০৭:৪৬ অপরাহ্ন
সংবাদ শিরোনাম
জামায়াত-বিএনপির সংঘর্ষে আহত ৫, পাল্টাপাল্টি অভিযোগ বক্তব্য প্রদানকালে মৃত্যুর কোলে ঢলে পড়লেন জেলা জামায়াত আমির গুম করে আমাকে একটি রুমে রাখা হয়, সেখানে টেবিলের গায়ে লেখা ছিল সিটিআইবি: হুমাম কাদের চেয়ারম্যানের বাড়িতে দাঁড়িপাল্লার গণসংযোগ, জামায়াতের প্রার্থীকে শোকজ রাজারহাটে তিস্তা তীর সংরক্ষণ প্রকল্পের আড়ালে অবৈধ বালু বাণিজ্যের অভিযোগ এসজেডএইচএম ট্রাস্ট নিয়ন্ত্রণাধীন উম্মুল আশেকীন মুনাওয়ারা বেগম এতিমখানা ও হেফজখানা পরিচালনা পর্ষদের গঠিত নতুন কমিটির সভা অনুষ্ঠিত ফরিদপুরে পেট্রোল পাম্পে ডাকাতি মরহুমদের কবর জিয়ারত ও স্থানীয়দের সঙ্গে সাক্ষাতে কাঁঠালিয়ায় সক্রিয় সৈকত সিরাজদিখানে মা ও মেয়ের রক্তাক্ত মরদেহ উদ্ধার ঝিনাইদহ জেলা পুলিশের বড় ধামাকা! হারানো ৮৬টি স্মার্টফোন ও হাতিয়ে নেওয়া টাকা ফেরত পেয়ে খুশিতে আত্মহারা মালিকরা

উত্তরায় চলন্ত বাসে নারীকে যৌন হয়রানি

সুমিত বিশ্বাস / ৬৬
Update Time : সোমবার, ১৯ জানুয়ারী ২০২৬, ০৭:৪৬ অপরাহ্ন

রাজধানীর উত্তরায় চলন্ত বাসে এক নারীকে যৌন হয়রানি ও মারধরের অভিযোগ উঠেছে। শুক্রবার (২৮ নভেম্বর) বিকালের ওই ঘটনায় ভুক্তভোগী নারী (২৪) অজ্ঞাত ৯/১০ জনের নামে উত্তরা পশ্চিম থানায় সাধারণ ডায়েরি করেছেন।

জিডিতে উল্লেখ করা হয়েছে, হয়রানির শিকার ওই নারী কারওয়ানবাজার থেকে বাসে করে উত্তরা হাউস বিল্ডিংয়ে যাওয়ার পথে সিটেই ঘুমিয়ে পড়েন। এসময় পাশের সিটে থাকা এক পুরুষ যাত্রী তার শরীরে বাজেভাবে স্পর্শ করেন। তিনি প্রতিবাদ করলে অভিযুক্তরা তার ওপর চড়াও হন।

একপর্যায়ে তারা বাসের দরজা বন্ধ করে ভুক্তভোগীকে মারধর করে জখম করেন। বাসে থাকা দুই বয়স্ক যাত্রী প্রতিবাদ করলে তারা তাদেরও শাসান। অভিযুক্তরা বাস থেকে নেমে যাওয়ার সময় ওই নারীকে প্রাণনাশের হুমকিও দেন। পরে তিনি উত্তরা আজমপুরে কুয়েত-বাংলাদেশ মৈত্রী সরকারি হাসপাতালে প্রাথমিক চিকিৎসা নেন।

ভুক্তভোগী ওই নারী বাংলা ইন্ডিপেন্ডেন্টকে বলেন, “২০২৫ সালে এসেও নারীদেরকে পথে-ঘাটে হয়রানির শিকার হতে হয়। এটা ভাবতেই খুব খারাপ লাগছে। ওরা আমাকে মেরেই ফেলত। আমার সঙ্গে যারা এমনটা করেছে, আমি তাদের সর্বোচ্চ শাস্তি চাই। নারীরা যাতে নিরাপদে চলতে পারেন, সরকারকে এ বিষয়ে নজর দেওয়ার জোর দাবি জানাচ্ছি”।

উত্তরা পশ্চিম থানার তদন্ত অফিসার মোহাম্মদ উল্লাহ ফয়সাল সাধারণ ডায়েরির বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি বলেন, বিষয়টি আমরা গুরুত্বের সঙ্গে দেখছি।

 


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category