রবিবার, ২৫ জানুয়ারী ২০২৬, ০৮:৫৬ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম
জামায়াত নেতাকর্মীরা দেশেই ছিলেন, মুচলেকা দিয়ে পালিয়ে যাননি : শফিকুর রহমান সোনারগাঁয়ে প্রতিবন্ধী অটোরিকশা চালক হত্যার ঘটনায় গ্রেপ্তার-৫ শার্শায় বিজিএমইএ বিশ্ব বিদ্যালয়ের আয়োজনে মতবিনিময় সভা সেনাবাহিনী ও মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের যৌথ অভিযানে হেরোইন ও গাঁজাসহ গ্রেপ্তার-১ খুলনা মফস্বল প্রেসক্লাবের আলোচনা ও প্রীতিভোজের মাধ্যমে যাত্রা শুরু আমি চাই এমন একটি প্লাটফর্ম যেখানে সবাই কথা বলবে- রাজিব আহসান নাগরপুরে ধানের শীষের পক্ষে নির্বাচনীয় মিছিল জালনোট প্রচলন প্রতিরোধে জনসচেতনতা বৃদ্ধির লক্ষ্যে যশোরের দিনব্যাপি কর্মশালা শেখ হাসিনার অবস্থান নিয়ে তির্যক মন্তব্য ভারতীয় সাবেক ক্রিকেটারের জালনোট প্রচলন প্রতিরোধে জনসচেতনতা বৃদ্ধির লক্ষ্যে যশোরের দিনব্যাপি কর্মশালা

৭ দেশের প্রবাসীদের ভোটার নিবন্ধন শনিবার থেকে পুনরায় চালু হচ্ছে

সুমিত বিশ্বাস / ৫৯
Update Time : রবিবার, ২৫ জানুয়ারী ২০২৬, ০৮:৫৬ পূর্বাহ্ন

‘পোস্টাল ভোট বিডি’ অ্যাপে প্রবাসীরা সঠিক ও পূর্ণাঙ্গ ঠিকানা না দেওয়ায় সৌদিআরব সহ সাত দেশে নিবন্ধন সাময়িকভাবে স্থগিত করেছিলো নির্বাচন কমিশন (ইসি)। নিবন্ধন বন্ধ এই সাত দেশে আগামীকাল (শনিবার) ভোর ৬ টা থেকে পুনরায় নিবন্ধন কার্যক্রম চালু করা হবে বলে জানিয়েছে ইসি।

শুক্রবার (২৮ নভেম্বর) ইসি সচিবলায়ের জনসংযোগ শাখার পরিচালক মো. রুহুল আমিন মল্লিক এই তথ্য জানান।

রুহুল আমিন জানান, ‘পোস্টাল ভোট বিডি’ মোবাইল অ্যাপের মাধ্যমে সৌদি আরব, সংযুক্ত আরব আমিরাত, কাতার, ওমান, বাহরাইন, কুয়েত ও মালয়েশিয়ায় প্রবাসী বাংলাদেশী ভোটারদের নিবন্ধন কার্যক্রম পুনরায় ২৯ নভেম্বর সকাল ৬ টা হতে চালু করা হবে। প্রবাসে ডাকযোগে পোস্টাল ব্যালট পেতে অবশ্যই সঠিক ঠিকানা প্রদান করতে হবে। প্রয়োজনে বন্ধু/আত্মীয়ের ঠিকানা অথবা নিকটস্থ সুপরিচিত কোন প্রতিষ্ঠান/ভবনের ঠিকানা ব্যবহার করার জন্য বিশেষভাবে অনুরোধ জানানো যাচ্ছে।’

উল্লেখ্য, আগামী ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে প্রবাসীদের ভোটাধিকার নিশ্চিত করতে ‘পোস্টাল ভোট বিডি’ অ্যাপের মাধ্যমে নিবন্ধন কার্যক্রম শুরু করে নির্বাচন কমিশন (ইসি)। তবে সঠিক ও পূর্ণাঙ্গ ঠিকানা না দেওয়ায় সৌদিআরব সহ সাত দেশে প্রবাসীদের নিবন্ধন গত বৃহস্পতিবার (২৭ নভেম্বর) সাময়িকভাবে স্থগিত করে নির্বাচন আয়োজনকারী সংস্থাটি।

এ বিষয়ে আউট অব কান্ট্রি ভোটিং সিস্টেম অ্যান্ড ইমপ্লিমেন্টেশন (ওসিভি–এসডিআই) প্রকল্পের টিম লিডার ব্রিগেডিয়ার জেনারেল (অব.) সালীম আহমাদ খান বলেন, ‘পোস্টাল ভোট বিডি’ অ্যাপের মাধ্যমে নিবন্ধনের সময় অনেক ভোটার সঠিক ঠিকানা প্রদান করেননি। ফলে বাহরাইন, কুয়েত, মালয়েশিয়া, ওমান, কাতার, সৌদিআরব ও সংযুক্ত আরব আমিরাত এই সাত দেশে নিবন্ধন কার্যক্রম সাময়িকভাবে স্থগিত রাখা হয়েছে। সঠিক ও পূর্ণাঙ্গ ঠিকানা ছাড়া ভোটারদের কাছে পোস্টাল ব্যালট পাঠানো সম্ভব নয়।

 


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category