রবিবার, ২৫ জানুয়ারী ২০২৬, ০৮:৩৫ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম
জামায়াত নেতাকর্মীরা দেশেই ছিলেন, মুচলেকা দিয়ে পালিয়ে যাননি : শফিকুর রহমান সোনারগাঁয়ে প্রতিবন্ধী অটোরিকশা চালক হত্যার ঘটনায় গ্রেপ্তার-৫ শার্শায় বিজিএমইএ বিশ্ব বিদ্যালয়ের আয়োজনে মতবিনিময় সভা সেনাবাহিনী ও মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের যৌথ অভিযানে হেরোইন ও গাঁজাসহ গ্রেপ্তার-১ খুলনা মফস্বল প্রেসক্লাবের আলোচনা ও প্রীতিভোজের মাধ্যমে যাত্রা শুরু আমি চাই এমন একটি প্লাটফর্ম যেখানে সবাই কথা বলবে- রাজিব আহসান নাগরপুরে ধানের শীষের পক্ষে নির্বাচনীয় মিছিল জালনোট প্রচলন প্রতিরোধে জনসচেতনতা বৃদ্ধির লক্ষ্যে যশোরের দিনব্যাপি কর্মশালা শেখ হাসিনার অবস্থান নিয়ে তির্যক মন্তব্য ভারতীয় সাবেক ক্রিকেটারের জালনোট প্রচলন প্রতিরোধে জনসচেতনতা বৃদ্ধির লক্ষ্যে যশোরের দিনব্যাপি কর্মশালা

মাগুরায় নার্সিং ও মিডওয়াইফারি অধিদপ্তর বিলুপ্তির অপচেষ্টার প্রতিবাদে বিক্ষোভ সমাবেশ ও মিছিল

মো: সাজ্জাদ হোসেন / ৪২
Update Time : রবিবার, ২৫ জানুয়ারী ২০২৬, ০৮:৩৫ পূর্বাহ্ন

নার্সিং ও মিডওয়াইফারি অধিদপ্তরকে বিলুপ্ত করে ভিন্ন অধিদপ্তরে একীভূত করার উদ্যোগের প্রতিবাদে এবং দীর্ঘদিনের ৮ দফা দাবির বাস্তবায়নের লক্ষ্যে মাগুরায় বিক্ষোভ সমাবেশ ও মিছিল অনুষ্ঠিত হয়েছে।
বৃহস্পতিবার সকাল ১১ টায়  বাংলাদেশ নার্সেস এসোসিয়েশন (বিএনএ) মাগুরা জেলা শাখার আয়োজনে ২৫০ শয্যা বিশিষ্ট মাগুরা সদর হাসপাতাল প্রাঙ্গণে এই কর্মসূচি পালন করা হয়।
সমাবেশে সভাপতিত্ব করেন বাংলাদেশ নার্সেস এসোসিয়েশন (মাগুরা শাখা) সভাপতি সুফিয়া খাতুন। পরিচালনা করেন সাধারণ সম্পাদক আমেনা খাতুন। এছাড়াও বক্তব্য দেন মো: খাইবা রোমিও, সিনিয়র স্টাফ নার্স, মাগুরা মেডিকেল কলেজ হাসপাতাল, রেহানা আক্তার, সিনিয়র স্টাফ নার্স, মাগুরা মেডিকেল কলেজ হাসপাতালসহ অন্যান্য সিনিয়র স্টাফ নার্স ও শিক্ষার্থীরা। কর্মসূচিতে প্রায় সাড়ে ৪৫০ জন নার্স ও মিডওয়াইফ অংশ নেন।
সকাল ১১টা থেকে নার্স-মিডওয়াইফরা মিছিলসহকারে সদর হাসপাতাল সামনে থেকে ভায়না মোড় হয়ে পুনরায় হাসপাতালের সামনে  ফিরে সমাবেশে অংশগ্রহণ করেন। বক্তারা বলেন, “৪৮ বছরের ঐতিহ্যমণ্ডিত স্বতন্ত্র নার্সিং প্রশাসন ও নার্সিং-মিডওয়াইফারি অধিদপ্তরকে ভিন্ন পেশাজীবীর মাধ্যমে পরিচালনার যে অপচেষ্টা চলছে, তা জনস্বার্থ ও জনস্বাস্থ্যের জন্য হুমকি।”
তারা আরও বলেন, “মাননীয় স্বাস্থ্য উপদেষ্টার আশ্বাসের পরও দীর্ঘ ১৪ মাস ধরে নার্স-মিডওয়াইফদের ন্যায্য দাবি বাস্তবায়ন হয়নি। এতে কর্মরত নার্সদের মাঝে গভীর হতাশা সৃষ্টি হয়েছে।”
নার্স-মিডওয়াইফদের উপস্থাপিত ৮ দফা দাবি
*স্বতন্ত্র নার্সিং ও মিডওয়াইফারি অধিদপ্তর বজায় রাখা এবং জাতীয় নার্সিং কমিশন গঠন।
* নার্সিং ও মিডওয়াইফারি অধিদপ্তরের প্রস্তাবিত নিয়োগবিধি, অর্গানোগ্রাম, স্ট্যান্ডার্ড সেট-আপ ও ক্যারিয়ার পাথ অনুমোদন।
* ৯ম থেকে ৪র্থ গ্রেড পর্যন্ত উচ্চ পদে সৃষ্টিসহ ভূতাপেক্ষ সুপারনিউমেরারী পদোন্নতি প্রদান।
* নার্সিং সুপারভাইজার ও নার্সিং ইন্সট্রাক্টর পদকে ১০ম গ্রেড থেকে ৯ম গ্রেডে উন্নীতকরণ।
* ডিপ্লোমা নার্স-মিডওয়াইফ সনদকে স্নাতক (পাশ) সমমান প্রদান এবং সকল গ্র্যাজুয়েট নার্স-মিডওয়াইফদের প্রফেশনাল বিসিএস চালু।
* বেসরকারি প্রতিষ্ঠানে নিয়োগবিধি ও বেতন কাঠামো প্রণয়ন এবং ভুয়া, নিবন্ধনবিহীন নার্স-মিডওয়াইফদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণ।
*  নার্স-মিডওয়াইফদের ঝুঁকিভাতা প্রদান ও জোরপূর্বক আরোপিত নার্সিং ইউনিফর্ম পরিবর্তনের দাবি।
* শয্যা, রোগী ও চিকিৎসক অনুপাতে প্রয়োজনীয় সংখ্যায় নার্স-মিডওয়াইফ পদ সৃষ্টি ও দ্রুত নিয়োগ।
সমাবেশ শেষে বক্তারা জানান—৮ দফা দাবি দ্রুত বাস্তবায়ন না হলে তারা বৃহত্তর আন্দোলনে যাওয়ার ঘোষণা দেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category