রাজশাহী মেট্রোপলিটন পুলিশের (আরএমপি) দামকুড়া থানা পুলিশ বিশেষ অভিযান পরিচালনা করে ৫০০ গ্রাম গাঁজাসহ মো: আলমাস আলী (৪৯) নামের এক ব্যক্তিকে গ্রেপ্তার করেছে।
গ্রেপ্তারকৃত আলমাস আলী রাজশাহী মহানগরীর দামকুড়া থানার বিন্দারামপুর এলাকার মৃত আজমত আলীর ছেলে।
পুলিশ সূত্রে জানা যায়, গতকাল সোমবার (২৪ নভেম্বর ২০২৫) রাত ৯টার দিকে দামকুড়া থানার অফিসার ইনচার্জ রবিউল ইসলামের সার্বিক তত্ত্বাবধানে এসআই মো: মাসুদ কবির ও তার সঙ্গীয় ফোর্স দামকুড়া বাজার এলাকায় টহল ডিউটি করছিলেন। এ সময় গোপন সংবাদের ভিত্তিতে তারা জানতে পারেন, বিন্দারামপুর এলাকায় এক ব্যক্তি মাদক বিক্রির উদ্দেশ্যে অবস্থান করছে।
উক্ত সংবাদের ভিত্তিতে পুলিশ দ্রুত ঘটনাস্থলে অভিযান চালিয়ে আলমাস আলীকে আটক করে। পরে তার শরীর তল্লাশি করে ৫০০ গ্রাম গাঁজা উদ্ধার করা হয়।
এ ঘটনায় গ্রেপ্তারকৃত আসামির বিরুদ্ধে দামকুড়া থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করা হয়েছে এবং আজ তাকে বিজ্ঞ আদালতের মাধ্যমে জেলহাজতে প্রেরণ করা হয়েছে।