রবিবার, ১৪ ডিসেম্বর ২০২৫, ০১:১০ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম
ওসমান হাদির ওপর গুলির প্রতিবাদে আদমদীঘি উপজেলা ছাত্রশিবিরের বিক্ষোভ মিছিল বীরগঞ্জে এক ব্যক্তিকে জবাই করে হত্যা করেছে দুর্বৃত্তরা গোয়ালন্দে খোলা ট্রাকে বালু-মাটি পরিবহন, ধুলা-বালুর দাপটে নাকাল সাধারণ মানুষ জনগণের সার্বিক নিরাপত্তা রক্ষায় জাতীয় স্মৃতিসৌধে চার স্তরের নিরাপত্তা ব্যবস্থা গোয়ালন্দে ওয়েটস্কেল অনিয়ম ইউএনও বরাবর এলাকাবাসীর অভিযোগ তরমুজ চারা নষ্ট করে কৃষকের সাথে এ কেমন শত্রুতা ঝিনাইদহ পুলিশ লাইন্সে সুপার স্পেশাল ‘কিট প্যারেড’ পরিদর্শনে এসপি, ঝিনাইদহ ক্মাঠালিয়ায় মাদকবিরোধী কাবাডি প্রতিযোগিতা অনুষ্ঠিত আদমদীঘিতে সড়কে প্রাণ গেল অটো চালকের, আহত তিন যাত্রী ইনকিলাব মঞ্চের নেতা ওসমান হাদীর বাসায় চুরির ঘটনা

ফরিদপুরে দুই উপজেলার গ্রামবাসীর সংঘর্ষে রণক্ষেত্র, ভাংচুর-লুটপাট

নাজিম বকাউল / ২৩
Update Time : রবিবার, ১৪ ডিসেম্বর ২০২৫, ০১:১০ পূর্বাহ্ন

 ফরিদপুরের বোয়ালমারীতে তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে দুই পক্ষের রক্তক্ষয়ী সংঘর্ষে অন্তত ২০ জন আহত হয়েছেন। সোমবার সকাল সাড়ে৭টা থেকে শুরু হওয়া এই সংঘর্ষ চলে বেলা ১১টা পর্যন্ত। এ সময় প্রতিপক্ষের অতর্কিত হামলায় বাড়িঘর ভাংচুর ও লুটপাটের ঘটনা ঘটে, যা একপর্যায়ে বোয়ালমারী ও সালথা উপজেলার সীমান্তবর্তী তেলজুড়ী ব্রীজ এলাকাকে রণক্ষেত্রে পরিণত করে।
স্থানীয় ও প্রত্যক্ষদর্শীরা জানান, পাশের সালথা উপজেলার খারদিয়া এলাকার লোকজন দেশীয় অস্ত্রশস্ত্র নিয়ে বোয়ালমারী উপজেলার পরমেশ্বরদী ও তেলজুড়ী গ্রামে অতর্কিত হামলা চালায়। এই হামলার জবাবে পরমেশ্বরদী ও তেলজুড়ী গ্রামের বাসিন্দারা প্রতিরোধ গড়ে তুললে দুই পক্ষের মধ্যে ধাওয়া-পাল্টা ধাওয়া ও সংঘর্ষ শুরু হয়। প্রায় ৪ ঘণ্টা ধরে চলা এই সংঘাতের সময় বেশ কয়েকটি বাড়িঘরে ভাংচুর ও লুটপাট চালানো হয়।
খবর পেয়ে পুলিশ ও সেনাবাহিনীর একটি দল দ্রুত ঘটনাস্থলে পৌঁছায় এবং পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। সংঘর্ষে পরমেশ্বরদী, দুর্গাপুর ও তেলজুড়ী গ্রামের প্রায় ১৫-২০ জন আহত হন। আহতদের উদ্ধার করে বোয়ালমারী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স ও ফরিদপুর মেডিক্যাল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।
বর্তমানে এলাকায় থমথমে পরিস্থিতি বিরাজ করছে এবং পুনরায় সংঘর্ষ এড়াতে আইনশৃংখলা রক্ষাকারী বাহিনী সতর্ক অবস্থানে রয়েছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category