সোমবার, ১৯ জানুয়ারী ২০২৬, ০৯:০৩ অপরাহ্ন
সংবাদ শিরোনাম
জামায়াত-বিএনপির সংঘর্ষে আহত ৫, পাল্টাপাল্টি অভিযোগ বক্তব্য প্রদানকালে মৃত্যুর কোলে ঢলে পড়লেন জেলা জামায়াত আমির গুম করে আমাকে একটি রুমে রাখা হয়, সেখানে টেবিলের গায়ে লেখা ছিল সিটিআইবি: হুমাম কাদের চেয়ারম্যানের বাড়িতে দাঁড়িপাল্লার গণসংযোগ, জামায়াতের প্রার্থীকে শোকজ রাজারহাটে তিস্তা তীর সংরক্ষণ প্রকল্পের আড়ালে অবৈধ বালু বাণিজ্যের অভিযোগ এসজেডএইচএম ট্রাস্ট নিয়ন্ত্রণাধীন উম্মুল আশেকীন মুনাওয়ারা বেগম এতিমখানা ও হেফজখানা পরিচালনা পর্ষদের গঠিত নতুন কমিটির সভা অনুষ্ঠিত ফরিদপুরে পেট্রোল পাম্পে ডাকাতি মরহুমদের কবর জিয়ারত ও স্থানীয়দের সঙ্গে সাক্ষাতে কাঁঠালিয়ায় সক্রিয় সৈকত সিরাজদিখানে মা ও মেয়ের রক্তাক্ত মরদেহ উদ্ধার ঝিনাইদহ জেলা পুলিশের বড় ধামাকা! হারানো ৮৬টি স্মার্টফোন ও হাতিয়ে নেওয়া টাকা ফেরত পেয়ে খুশিতে আত্মহারা মালিকরা

সম্প্রীতি রক্ষায় ওয়াদুদ ভূইয়া কে বিজয়ী করার আহ্বান

মোঃ আবু বক্কর সিদ্দীক / ৮৪
Update Time : সোমবার, ১৯ জানুয়ারী ২০২৬, ০৯:০৩ অপরাহ্ন

রবিবার (২৩ নভেম্বর) দীঘিনালা সরকারি ডিগ্রি কলেজে সাধারণ শিক্ষার্থীদের মাঝে লিফলেট বিতরণ করেছে কলেজ ছাত্রদল। রাষ্ট্র কাঠামো মেরামতের লক্ষ্যে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমানের ৩১ দফা পুনর্গঠনের রূপরেখা তুলে ধরতেই এ কর্মসূচির আয়োজন করা হয়।
কর্মসূচিতে নেতৃত্ব দেন কলেজ ছাত্রদলের সভাপতি মামুনুর রশিদ ও সাধারণ সম্পাদক মো. ইমন ইসলাম। উপস্থিত ছিলেন সাংগঠনিক সম্পাদক মো. আরিফসহ ছাত্রদলের অন্যান্য নেতাকর্মী।
ছাত্রদল নেতারা ক্যাম্পাসজুড়ে শিক্ষার্থীদের খোঁজখবর নেন, তাদের সমস্যা–অসুবিধা শোনেন এবং দেশের গণতান্ত্রিক অধিকার ফিরে পেতে ছাত্রসমাজকে ঐক্যবদ্ধ থাকার আহ্বান জানান।
এ সময় তারা খাগড়াছড়ি-২৯৮ আসনে বিএনপি মনোনীত প্রার্থী জনাব ওয়াদুদ ভূইয়াকে ধানের শীষ প্রতীকে ভোট দিয়ে বিজয়ী করার অনুরোধ জানান।
সভাপতি মামুনুর রশিদ বলেন-তারেক রহমানের ৩১ দফা শুধু একটি রাজনৈতিক রূপরেখা নয়—এটি একটি ন্যায্য রাষ্ট্র গঠনের রূপবানী। শিক্ষার্থীদের অধিকার, নিরাপত্তা, ও ভবিষ্যৎ নিশ্চিত করতে আমরা মাঠে আছি এবং থাকব। দীঘিনালার ছাত্রসমাজ পরিবর্তনের শক্তি—সঠিক নেতৃত্ব বেছে নেওয়া এখন তাদের দায়িত্ব।
সাধারণ সম্পাদক মোঃ ইমন ইসলাম বলেন-আমরা আজ শুধু লিফলেট দিইনি—শিক্ষার্থীদের সমস্যার বাস্তব চিত্রও জেনেছি। গণতন্ত্র, শিক্ষাবান্ধব পরিবেশ এবং ন্যায্য সুযোগ নিশ্চিত করতে বিএনপির প্রার্থী ওয়াদুদ ভূইয়া সাহেবই সবচেয়ে নির্ভরযোগ্য নাম। ছাত্রসমাজ তার পাশে দাঁড়াবে—এটাই আমাদের বিশ্বাস।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category