সোমবার, ১৯ জানুয়ারী ২০২৬, ০৯:২৪ অপরাহ্ন
সংবাদ শিরোনাম
জামায়াত-বিএনপির সংঘর্ষে আহত ৫, পাল্টাপাল্টি অভিযোগ বক্তব্য প্রদানকালে মৃত্যুর কোলে ঢলে পড়লেন জেলা জামায়াত আমির গুম করে আমাকে একটি রুমে রাখা হয়, সেখানে টেবিলের গায়ে লেখা ছিল সিটিআইবি: হুমাম কাদের চেয়ারম্যানের বাড়িতে দাঁড়িপাল্লার গণসংযোগ, জামায়াতের প্রার্থীকে শোকজ রাজারহাটে তিস্তা তীর সংরক্ষণ প্রকল্পের আড়ালে অবৈধ বালু বাণিজ্যের অভিযোগ এসজেডএইচএম ট্রাস্ট নিয়ন্ত্রণাধীন উম্মুল আশেকীন মুনাওয়ারা বেগম এতিমখানা ও হেফজখানা পরিচালনা পর্ষদের গঠিত নতুন কমিটির সভা অনুষ্ঠিত ফরিদপুরে পেট্রোল পাম্পে ডাকাতি মরহুমদের কবর জিয়ারত ও স্থানীয়দের সঙ্গে সাক্ষাতে কাঁঠালিয়ায় সক্রিয় সৈকত সিরাজদিখানে মা ও মেয়ের রক্তাক্ত মরদেহ উদ্ধার ঝিনাইদহ জেলা পুলিশের বড় ধামাকা! হারানো ৮৬টি স্মার্টফোন ও হাতিয়ে নেওয়া টাকা ফেরত পেয়ে খুশিতে আত্মহারা মালিকরা

রাজশাহীর বাঘায় পদ্মার দুর্গম চর থেকে বিদেশি পিস্তলসহ আগ্নেয়াস্ত্র উদ্ধার

Sn Sourav / ৯৪
Update Time : সোমবার, ১৯ জানুয়ারী ২০২৬, ০৯:২৪ অপরাহ্ন

রাজশাহী জেলার বাঘা উপজেলার পদ্মার দুর্গম চরাঞ্চল থেকে ডাকাত ও দস্যু বাহিনীর ব্যবহৃত একটি বিদেশি পিস্তল, পাইপগান ও দেশীয় আগ্নেয়াস্ত্র উদ্ধার করেছে র‍্যাব-৫। শনিবার দিবাগত রাত (২৩ নভেম্বর ২০২৫) সাড়ে ১২টার দিকে বাঘা থানাধীন খায়েরহাট এলাকায় অভিযান চালিয়ে এসব অস্ত্র উদ্ধার করা হয়।

র‍্যাব জানায়, গোয়েন্দা তথ্যের ভিত্তিতে সিপিএসসি, র‍্যাব-৫ এর একটি আভিযানিক দল খায়েরহাট এলাকায় বিশেষ অভিযান পরিচালনা করে। এ সময় ঘটনাস্থল থেকে ১টি বিদেশি পিস্তল, ১টি পাইপগান, ১টি ওয়ান শুটারগান ও ১টি ম্যাগজিন উদ্ধার করা হয়।

র‍্যাব আরও জানায়, গত ২৭ অক্টোবর ২০২৫ তারিখে বাঘার পদ্মার চরাঞ্চলে জমি, বাথান ও বালু মহলের দখলকে কেন্দ্র করে কুখ্যাত মনতাজ ও কাকন বাহিনীর মধ্যে দীর্ঘসময় ধরে সংঘর্ষ ও গোলাগুলির ঘটনা ঘটে। ওই ঘটনায় ঘটনাস্থলে একজন এবং হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় আরও একজন মারা যান। পরবর্তীতে নদী থেকে আরও একজনের মরদেহ উদ্ধার করা হয়। মোট তিনজনের প্রাণহানির এই ঘটনা দেশব্যাপী চাঞ্চল্যের সৃষ্টি করে।

উক্ত ঘটনার পর থেকেই সন্ত্রাসীদের গ্রেফতারে পুলিশ ও অন্যান্য আইনশৃঙ্খলা বাহিনীর পাশাপাশি র‍্যাব ছায়া তদন্ত শুরু করে এবং গোয়েন্দা নজরদারি বৃদ্ধি করে। এরই ধারাবাহিকতায় চরাঞ্চলে দস্যু বাহিনীর কাছে বিপুল পরিমাণ আগ্নেয়াস্ত্র মজুদ থাকার তথ্যের ভিত্তিতে এই অভিযান চালানো হয়।

উল্লেখ্য, এর আগে গত ৯ নভেম্বর ২০২৫ তারিখে পুলিশের সাথে যৌথভাবে ‘অপারেশন ফার্স্ট লাইট’ পরিচালনা করে বেশ কিছু দেশীয় ও ধারালো অস্ত্র উদ্ধার করা হয়েছিল। রোববারের (২৩ নভেম্বর) অভিযানটি ছিল সেই অভিযানেরই ধারাবাহিকতা।

উদ্ধারকৃত অস্ত্রগুলো জিডি মূলে বাঘা থানায় হস্তান্তর করা হয়েছে বলে নিশ্চিত করেছে র‍্যাব-৫। র‍্যাব জানায়, দেশের আইন-শৃঙ্খলা পরিস্থিতি সমুন্নত রাখতে সন্ত্রাসী, অস্ত্রধারী ও দস্যুদের বিরুদ্ধে তাদের নিয়মিত অভিযান অব্যাহত থাকবে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category