রবিবার, ২৫ জানুয়ারী ২০২৬, ০৮:২৯ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম
জামায়াত নেতাকর্মীরা দেশেই ছিলেন, মুচলেকা দিয়ে পালিয়ে যাননি : শফিকুর রহমান সোনারগাঁয়ে প্রতিবন্ধী অটোরিকশা চালক হত্যার ঘটনায় গ্রেপ্তার-৫ শার্শায় বিজিএমইএ বিশ্ব বিদ্যালয়ের আয়োজনে মতবিনিময় সভা সেনাবাহিনী ও মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের যৌথ অভিযানে হেরোইন ও গাঁজাসহ গ্রেপ্তার-১ খুলনা মফস্বল প্রেসক্লাবের আলোচনা ও প্রীতিভোজের মাধ্যমে যাত্রা শুরু আমি চাই এমন একটি প্লাটফর্ম যেখানে সবাই কথা বলবে- রাজিব আহসান নাগরপুরে ধানের শীষের পক্ষে নির্বাচনীয় মিছিল জালনোট প্রচলন প্রতিরোধে জনসচেতনতা বৃদ্ধির লক্ষ্যে যশোরের দিনব্যাপি কর্মশালা শেখ হাসিনার অবস্থান নিয়ে তির্যক মন্তব্য ভারতীয় সাবেক ক্রিকেটারের জালনোট প্রচলন প্রতিরোধে জনসচেতনতা বৃদ্ধির লক্ষ্যে যশোরের দিনব্যাপি কর্মশালা

‎নিখোঁজের পাঁচদিন পর ডাকাতিয়া নদী থেকে কিশোরীর মৃতদেহ উদ্ধার ট্রলার চালক গ্রেফতার

‎জাকির হোসেন সৈকত / ১১৩
Update Time : রবিবার, ২৫ জানুয়ারী ২০২৬, ০৮:২৯ পূর্বাহ্ন

‎নিখোঁজের ৫ দিন পর চাঁদপুরের মেঘনা নদীতে ট্রলার থেকে ধাক্কা দিয়ে ফেলে দেয়া কিশোরীর মৃতদেহ উদ্ধার করেছে নৌ-পুলিশ। রবিবার সকালে  শহরের ডাকাতিয়া নদীর দর্জি ঘাট এলাকা থেকে মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য মর্গে পাঠানো হয়।
‎কিশোরীর হাতে ব্যাসলাইট ও পরণের পোশাক দেখে পরিচয় নিশ্চিত করেন বাবা আলী হোসেন।
‎তিনি জানান, তার মেয়ে ফারজানা আক্তার ফাতেমা (১২) বুধবার বিকালে বাসা থেকে ঘুরতে বেরিয়ে পড়েন।
‎নৌ-পুলিশের উপ-পরিদর্শক বিল্লাল হোসেন বলেন, ১৯ নভেম্বর বুধবার সন্ধ্যায় মেঘনা নদীর পুরানবাজার এলাকায় ট্রলার চালক মনির হোসেন কিশোরীকে ধাক্কা দিয়ে ফেলে দেয়। পরে পাশ্ববর্তী ট্রলার চালকেরা তাকে ধরে পুলিশে দেয়। মনির হোসেন এখন জেলহাজতে রয়েছে।  তার বিরুদ্ধে একটি হত্যা মামলা করবে পরিবার।
‎খবর পেয়ে ঘটনাস্থল পরিদর্শন করেন অতিরিক্ত পুলিশ সুপার নাদিরা নূর।
‎নিহত কিশোরী পরিবারের সাথে চাঁদপুর শহরের ৫ নং কয়লাঘাট এলাকায় বসবাস করেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category