রবিবার, ২৫ জানুয়ারী ২০২৬, ০৯:১২ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম
জামায়াত নেতাকর্মীরা দেশেই ছিলেন, মুচলেকা দিয়ে পালিয়ে যাননি : শফিকুর রহমান সোনারগাঁয়ে প্রতিবন্ধী অটোরিকশা চালক হত্যার ঘটনায় গ্রেপ্তার-৫ শার্শায় বিজিএমইএ বিশ্ব বিদ্যালয়ের আয়োজনে মতবিনিময় সভা সেনাবাহিনী ও মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের যৌথ অভিযানে হেরোইন ও গাঁজাসহ গ্রেপ্তার-১ খুলনা মফস্বল প্রেসক্লাবের আলোচনা ও প্রীতিভোজের মাধ্যমে যাত্রা শুরু আমি চাই এমন একটি প্লাটফর্ম যেখানে সবাই কথা বলবে- রাজিব আহসান নাগরপুরে ধানের শীষের পক্ষে নির্বাচনীয় মিছিল জালনোট প্রচলন প্রতিরোধে জনসচেতনতা বৃদ্ধির লক্ষ্যে যশোরের দিনব্যাপি কর্মশালা শেখ হাসিনার অবস্থান নিয়ে তির্যক মন্তব্য ভারতীয় সাবেক ক্রিকেটারের জালনোট প্রচলন প্রতিরোধে জনসচেতনতা বৃদ্ধির লক্ষ্যে যশোরের দিনব্যাপি কর্মশালা

ঝিনাইদহ ইসলামী ব্যাংক কমিউনিটি হাসপাতালে ডাক্তার দেখানোর আগেই রোগীর মৃত্যু

Md Rasel Hossain / ৩২
Update Time : রবিবার, ২৫ জানুয়ারী ২০২৬, ০৯:১২ পূর্বাহ্ন

মিউনিটি হাসপাতালে চিকিৎসকের জন্য অপেক্ষা করতে গিয়ে মৃত্যু হয়েছে সুখজান নেছা (৫৮) নামের এক নারী রোগীর। শনিবার সন্ধ্যা ৭টার দিকে এ ঘটনা ঘটে।
মারা যাওয়া সুখজান নেছা কালীগঞ্জ উপজেলার রাকড়া গ্রামের সিরাজ উদ্দীন বিশ্বাসের স্ত্রী। পরিবার জানায়, তিনি দীর্ঘদিন ধরে যক্ষায় ভুগছিলেন।
রোগীর মেয়ে সাবানা খাতুন জানান, শনিবার বিকেল ৫টার দিকে তিনি মাকে নিয়ে হাসপাতালে আসেন। মেডিসিন বিশেষজ্ঞ ডা. জাকির হোসেনকে দেখানোর জন্য অপেক্ষা করছিলেন চেম্বারের সামনে। তাদের সিরিয়াল ছিল ৩৩। অপেক্ষায় থাকতে থাকতে তার মায়ের বাথরুমে যাওয়ার প্রয়োজন হয়। বাথরুম শেষে বের হওয়ার সময় হঠাৎ অসুস্থ হয়ে পড়েন সুখজান নেছা। পরে হাসপাতালের দায়িত্বরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
সুখজানের ছেলে শাহাজান আলী বলেন, “আমার মা অনেকদিন ধরে ফুসফুসের রোগে ভুগছিলেন। হয়তো এ কারণেই তার মৃত্যু হয়েছে। এ ঘটনায় আমরা কাউকে দায়ী করছি না।”
হাসপাতাল কর্তৃপক্ষের কোনো মন্তব্য পাওয়া যায়নি। তবে ঝিনাইদহ আড়াই’শ বেড হাসপাতালের মেডিসিন বিশেষজ্ঞ ডাক্তার জাকির হোসেন জানান, রোগী সিরিয়াল দিয়ে বাথরুমে গিয়েছিল। সেখান থেকে বের হওয়ার পর তিনি মারা যান। খবর পেয়ে তিনি রোগীর পরীক্ষা নিরীক্ষা করে জানতে পারেন রোগী মারা গেছেন। তিনি বলেন এ ঘটনায় কারো অবহেলা ছিল না।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category