রবিবার, ২৫ জানুয়ারী ২০২৬, ০৯:৪৩ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম
জামায়াত নেতাকর্মীরা দেশেই ছিলেন, মুচলেকা দিয়ে পালিয়ে যাননি : শফিকুর রহমান সোনারগাঁয়ে প্রতিবন্ধী অটোরিকশা চালক হত্যার ঘটনায় গ্রেপ্তার-৫ শার্শায় বিজিএমইএ বিশ্ব বিদ্যালয়ের আয়োজনে মতবিনিময় সভা সেনাবাহিনী ও মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের যৌথ অভিযানে হেরোইন ও গাঁজাসহ গ্রেপ্তার-১ খুলনা মফস্বল প্রেসক্লাবের আলোচনা ও প্রীতিভোজের মাধ্যমে যাত্রা শুরু আমি চাই এমন একটি প্লাটফর্ম যেখানে সবাই কথা বলবে- রাজিব আহসান নাগরপুরে ধানের শীষের পক্ষে নির্বাচনীয় মিছিল জালনোট প্রচলন প্রতিরোধে জনসচেতনতা বৃদ্ধির লক্ষ্যে যশোরের দিনব্যাপি কর্মশালা শেখ হাসিনার অবস্থান নিয়ে তির্যক মন্তব্য ভারতীয় সাবেক ক্রিকেটারের জালনোট প্রচলন প্রতিরোধে জনসচেতনতা বৃদ্ধির লক্ষ্যে যশোরের দিনব্যাপি কর্মশালা

উৎসবমুখর পরিবেশে পীরগঞ্জ প্রেসক্লাবের দ্বি-বার্ষিক নির্বাচন সম্পন্ন

যিশাই মুরমু হীরা  / ৭৮
Update Time : রবিবার, ২৫ জানুয়ারী ২০২৬, ০৯:৪৩ পূর্বাহ্ন

পীরগঞ্জ প্রেসক্লাবের দ্বি-বার্ষিক নির্বাচনটি গতকাল সদস্যদের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণে ও অত্যন্ত আনন্দঘন পরিবেশে সম্পন্ন হয়েছে। নির্বাচনকে কেন্দ্র করে সকাল থেকেই ভোটারদের সরব উপস্থিতি লক্ষ্য করা যায়। রংপুর জেলার পীরগঞ্জ প্রেসক্লাবের এই নির্বাচন অনুষ্ঠিত হয় এবং দীর্ঘ অপেক্ষার পর গতকাল বিকেল চারটায় আনুষ্ঠানিকভাবে নির্বাচনী ফলাফল ঘোষণা করা হয়। ঘোষিত ফলাফলে এটিএম মাজহারুল আলম মিলন সভাপতি এবং মোঃ হাবিবুর রহমান সাধারণ সম্পাদক নির্বাচিত হন। অন্যান্য নির্বাচিতদের মধ্যে রয়েছেন সহ-সভাপতি-০১ পদে মোঃ বখতিয়ার রহমান, সহ-সভাপতি-০২ পদে অমিতাভ বর্মন এবং তথ্য, যোগাযোগ ও স্বাস্থ্য বিষয়ক সম্পাদক পদে মোঃ বাদল মিয়া। এছাড়াও যুগ্ম সম্পাদক-১ পদে মোঃ আনজারুল হক, যুগ্ম সম্পাদক-২ পদে মোঃ আব্দুর রহিম, সাংগঠনিক সম্পাদক পদে মোঃ আব্দুল করিম সরকার, দপ্তর সম্পাদক পদে মোঃ মিনহাজুল ইসলাম মিলন, অর্থ সম্পাদক পদে মোঃ সাখাওয়াত হোসেন, ধর্ম, প্রচার ও প্রকাশনা সম্পাদক পদে মোঃ আশিকুর রহমান সরকার, ক্রীড়া ও পাঠাগার সম্পাদক পদে মোঃ কামরুল হাসান প্রধান সাগর এবং সাহিত্য ও সাংস্কৃতিক সম্পাদক পদে মোঃ কামরুল হাসান মিলন বিনাপ্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হয়েছেন। নবনির্বাচিত কমিটির ফলাফল নিয়ে সংশ্লিষ্ট সকলে সন্তোষ প্রকাশ করেছেন।



আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category