সোমবার, ১৯ জানুয়ারী ২০২৬, ০৯:০৪ অপরাহ্ন
সংবাদ শিরোনাম
জামায়াত-বিএনপির সংঘর্ষে আহত ৫, পাল্টাপাল্টি অভিযোগ বক্তব্য প্রদানকালে মৃত্যুর কোলে ঢলে পড়লেন জেলা জামায়াত আমির গুম করে আমাকে একটি রুমে রাখা হয়, সেখানে টেবিলের গায়ে লেখা ছিল সিটিআইবি: হুমাম কাদের চেয়ারম্যানের বাড়িতে দাঁড়িপাল্লার গণসংযোগ, জামায়াতের প্রার্থীকে শোকজ রাজারহাটে তিস্তা তীর সংরক্ষণ প্রকল্পের আড়ালে অবৈধ বালু বাণিজ্যের অভিযোগ এসজেডএইচএম ট্রাস্ট নিয়ন্ত্রণাধীন উম্মুল আশেকীন মুনাওয়ারা বেগম এতিমখানা ও হেফজখানা পরিচালনা পর্ষদের গঠিত নতুন কমিটির সভা অনুষ্ঠিত ফরিদপুরে পেট্রোল পাম্পে ডাকাতি মরহুমদের কবর জিয়ারত ও স্থানীয়দের সঙ্গে সাক্ষাতে কাঁঠালিয়ায় সক্রিয় সৈকত সিরাজদিখানে মা ও মেয়ের রক্তাক্ত মরদেহ উদ্ধার ঝিনাইদহ জেলা পুলিশের বড় ধামাকা! হারানো ৮৬টি স্মার্টফোন ও হাতিয়ে নেওয়া টাকা ফেরত পেয়ে খুশিতে আত্মহারা মালিকরা

রাজধানীর মহাখালীতে বাসে আগুন

সুমিত বিশ্বাস / ২৬
Update Time : সোমবার, ১৯ জানুয়ারী ২০২৬, ০৯:০৪ অপরাহ্ন

 রাজধানী ঢাকার মহাখালীতে একটি বাসে আগুন লাগার ঘটনা ঘটেছে। শনিবার (২২ নভেম্বর) রাত ৯টার দিকে বটতলা এলাকার দুর্যোগ ও ত্রাণ অধিদপ্তরের সামনের সড়কে হঠাৎ বাসটিতে আগুন ধরে যায়।

তাৎক্ষণিকভাবে আগুনের কারণ এবং কোনো হতাহতের তথ্য পাওয়া যায়নি। বীরউত্তম একে খন্দকার সড়ক যা গুলশান-মহাখালী লিংক রোড নামেও পরিচিত, সেই সড়কের মহাখালীমুখী লেনে বাসটিতে আগুন লাগে।

এক প্রত্যক্ষদর্শী বাংলা ইন্ডিপেন্ডেন্টকে জানান, “হঠাৎ করে বাসটিতে আগুন লেগে যায়”।

স্থানীয় কয়েকজন বলেন, ফায়ার সার্ভিসের লোকজন আসার আগেই আশপাশের ভবনের নিরাপত্তাকর্মীরা আগুন নিভিয়ে ফেলেন।

প্রায় এক সপ্তাহ ধরে ঢাকার বিভিন্ন স্থানে ককটেল বিস্ফোরণ ও যানবাহনে আগুন দেওয়ার মধ্যে এ ঘটনা ঘটল। সবশেষ বুধবার রাত ১০টার দিকে রামপুরায় বিটিভি ভবনের সামনের সড়কে ‘ভিক্টর’ পরিবহনের একটি বাসে আগুন লাগে। বাসটি পুড়ে গেলেও কেউ হতাহত হননি।

সেদিন রামপুরায় বাসে আগুন দেওয়ার প্রায় আড়াই ঘণ্টা পর ধানমন্ডি ৫ নম্বর সড়কে সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান কামালের বাসার সামনে ককটেল বিস্ফোরণের কথা জানায় পুলিশ। একই দিন ককটেল বিস্ফোরণ ঘটে ঢাকার পল্লবীতে, যেখানে এক পুলিশ সদস্য আহত হন।

 


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category