রবিবার, ২৫ জানুয়ারী ২০২৬, ০৯:৫২ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম
জামায়াত নেতাকর্মীরা দেশেই ছিলেন, মুচলেকা দিয়ে পালিয়ে যাননি : শফিকুর রহমান সোনারগাঁয়ে প্রতিবন্ধী অটোরিকশা চালক হত্যার ঘটনায় গ্রেপ্তার-৫ শার্শায় বিজিএমইএ বিশ্ব বিদ্যালয়ের আয়োজনে মতবিনিময় সভা সেনাবাহিনী ও মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের যৌথ অভিযানে হেরোইন ও গাঁজাসহ গ্রেপ্তার-১ খুলনা মফস্বল প্রেসক্লাবের আলোচনা ও প্রীতিভোজের মাধ্যমে যাত্রা শুরু আমি চাই এমন একটি প্লাটফর্ম যেখানে সবাই কথা বলবে- রাজিব আহসান নাগরপুরে ধানের শীষের পক্ষে নির্বাচনীয় মিছিল জালনোট প্রচলন প্রতিরোধে জনসচেতনতা বৃদ্ধির লক্ষ্যে যশোরের দিনব্যাপি কর্মশালা শেখ হাসিনার অবস্থান নিয়ে তির্যক মন্তব্য ভারতীয় সাবেক ক্রিকেটারের জালনোট প্রচলন প্রতিরোধে জনসচেতনতা বৃদ্ধির লক্ষ্যে যশোরের দিনব্যাপি কর্মশালা

ঢাকা আলিয়া মাদ্রাসায় দুই গ্রুপের সংঘর্ষ, ৭ শিক্ষার্থী আহত

সুমিত বিশ্বাস / ২৩
Update Time : রবিবার, ২৫ জানুয়ারী ২০২৬, ০৯:৫২ পূর্বাহ্ন

রাজধানীর চকবাজার ঢাকা আলিয়া মাদ্রাসায় শিক্ষার্থীদের দুই গ্রুপের মধ্যে সংঘর্ষে সাত জন আহত হয়েছে। তবে কী নিয়ে ছাত্রদের দুই গ্রুপের সংঘর্ষ হয়েছে, সে বিষয়টি বলতে চাননি তারা।

শনিবার (২২ নভেম্বর) রাত ১০টার দিকে আহত অবস্থায় ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের জরুরি বিভাগে তাদের নেওয়া হয়।

আহতরা হলেন– সাদিক (২১), মইন (২২), ইলিয়াস (২১), ওমর ফারুক (২১), আবু বক্কর (২২), ওয়ালিদ (২২) ও এনামুল (২২)।

চকবাজার থানা পুলিশের একটি সূত্র জানায়, ‘সম্মিলিত ছাত্র পরিষদ’ নামে একটি সংগঠন মিলাদ মাহফিল করে। সেখানে একটি পক্ষকে দাওয়াত না দেওয়ায় তারা ক্ষুব্ধ হয়ে একটি ক্যান্টিন বন্ধ করে দেয়। সেই ক্যান্টিন বন্ধ হওয়ার পরে একটি পক্ষ ক্ষুব্ধ হয় এবং অস্থায়ী আদালত থেকে কিছু রড এনে পাশে রাখা হয়। সেটি নিয়েই উত্তেজনা তৈরি হয়। এরপর সেটি সংঘর্ষে রূপ নেয়। ঘটনাস্থলে সেনাবাহিনী এবং পুলিশ উপস্থিত হয়েছে।

ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল পুলিশ ক্যাম্পের ইনচার্জ পরিদর্শক মো. ফারুক জানান, আলিয়া মাদ্রাসা থেকে আহত অবস্থায় সাত জন হাসপাতালের জরুরি বিভাগে এসেছেন। তারা সবাই ছাত্র। তাদের সবারই মাথায় আঘাত লেগেছে। বর্তমানে জরুরি বিভাগের চার নাম্বার রুমে তাদের চিকিৎসা চলছে।

 


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category