রবিবার, ২৫ জানুয়ারী ২০২৬, ০৮:৪০ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম
জামায়াত নেতাকর্মীরা দেশেই ছিলেন, মুচলেকা দিয়ে পালিয়ে যাননি : শফিকুর রহমান সোনারগাঁয়ে প্রতিবন্ধী অটোরিকশা চালক হত্যার ঘটনায় গ্রেপ্তার-৫ শার্শায় বিজিএমইএ বিশ্ব বিদ্যালয়ের আয়োজনে মতবিনিময় সভা সেনাবাহিনী ও মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের যৌথ অভিযানে হেরোইন ও গাঁজাসহ গ্রেপ্তার-১ খুলনা মফস্বল প্রেসক্লাবের আলোচনা ও প্রীতিভোজের মাধ্যমে যাত্রা শুরু আমি চাই এমন একটি প্লাটফর্ম যেখানে সবাই কথা বলবে- রাজিব আহসান নাগরপুরে ধানের শীষের পক্ষে নির্বাচনীয় মিছিল জালনোট প্রচলন প্রতিরোধে জনসচেতনতা বৃদ্ধির লক্ষ্যে যশোরের দিনব্যাপি কর্মশালা শেখ হাসিনার অবস্থান নিয়ে তির্যক মন্তব্য ভারতীয় সাবেক ক্রিকেটারের জালনোট প্রচলন প্রতিরোধে জনসচেতনতা বৃদ্ধির লক্ষ্যে যশোরের দিনব্যাপি কর্মশালা

মাগুরা আব্দুল গণি একাডেমীর ৪তলা ভবনের ভিত্তিপ্রস্তর উদ্বোধন করলেন শিল্প সচিব

মো: সাজ্জাদ হোসেন / ১০১
Update Time : রবিবার, ২৫ জানুয়ারী ২০২৬, ০৮:৪০ পূর্বাহ্ন

মাগুরা আব্দুল গণি একাডেমির বহুল প্রত্যাশিত চারতলা একাডেমিক ভবনের ভিত্তিপ্রস্তর উদ্বোধন করা হয়েছে। শনিবার সকাল ১১টায় বিদ্যালয় প্রাঙ্গণে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে ভবন নির্মাণকাজের ভিত্তিপ্রস্তর স্থাপন করেন শিল্প মন্ত্রণালয়ের সচিব মোঃ ওবায়দুর রহমান।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন মাগুরা আব্দুল গণি একাডেমীর প্রধান শিক্ষক মোহাম্মদ জহির উদ্দীন। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মাগুরার নবাগত জেলা প্রশাসক মোঃ আব্দুল্লাহ আল মাহমুদ, শিক্ষা প্রকৌশল অধিদপ্তর (ঢাকা অঞ্চলের) তত্ত্বাবধায়ক প্রকৌশলী মোঃ হাসান শওকত, জেলা বিএনপির আহ্বায়ক আলী আহম্মদ ও সদস্য সচিব মনোয়ার হোসেন খান প্রমুখ।
আয়োজকরা জানান, ৩ কোটি ২৯ লক্ষ টাকা ব্যয়ে ৪তলা বিশিষ্ট এই একাডেমিক ভবন নির্মাণ করা হবে। কুষ্টিয়ার ঠিকাদারি প্রতিষ্ঠান সৈকত এন্টারপ্রাইজ কাজটি সম্পূর্ণ করবে এক বছরের মধ্যে। ভবনটি নির্মিত হলে বিদ্যালয়ের শিক্ষার্থীরা আরও উন্নত শিক্ষার পরিবেশে পাঠদান গ্রহণ করতে পারবে। বিদ্যালয়ের সামনে থাকবে উন্মুক্ত খেলার মাঠ, যেখানে শিক্ষার্থীদের জন্য নিয়মিত ক্রীড়া সুবিধা নিশ্চিত হবে।
ভিত্তিপ্রস্তর অনুষ্ঠানের পর শিল্প সচিব মোঃ ওবায়দুর রহমান মাগুরা জেলা পরিষদের মালিকানাধীন “আনন্দ সরোবর” পুকুরের উন্নয়ন ও শিশু পার্ক নির্মাণ কাজের উদ্বোধন করেন।
এছাড়াও বিশ্ব ব্যাংক সহায়তাপুষ্ট লোকাল গভার্নমেন্ট কোভিড-১৯ রেসপন্স অ্যান্ড রিকভারি প্রজেক্টের (LGCRRP) আওতায় মাগুরা পৌরসভার কলেজ পাড়া প্রধান সড়ক পুনঃনির্মাণ ও ড্রেন নির্মাণ কাজের উদ্বোধন করেন তিনি।
উদ্বোধনী অনুষ্ঠানে সরকারি কর্মকর্তা, স্থানীয় জনপ্রতিনিধি, বিশিষ্ট নাগরিকসহ বিভিন্ন শ্রেণিপেশার মানুষ উপস্থিত ছিলেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category