রবিবার, ২৫ জানুয়ারী ২০২৬, ০৮:২৩ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম
জামায়াত নেতাকর্মীরা দেশেই ছিলেন, মুচলেকা দিয়ে পালিয়ে যাননি : শফিকুর রহমান সোনারগাঁয়ে প্রতিবন্ধী অটোরিকশা চালক হত্যার ঘটনায় গ্রেপ্তার-৫ শার্শায় বিজিএমইএ বিশ্ব বিদ্যালয়ের আয়োজনে মতবিনিময় সভা সেনাবাহিনী ও মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের যৌথ অভিযানে হেরোইন ও গাঁজাসহ গ্রেপ্তার-১ খুলনা মফস্বল প্রেসক্লাবের আলোচনা ও প্রীতিভোজের মাধ্যমে যাত্রা শুরু আমি চাই এমন একটি প্লাটফর্ম যেখানে সবাই কথা বলবে- রাজিব আহসান নাগরপুরে ধানের শীষের পক্ষে নির্বাচনীয় মিছিল জালনোট প্রচলন প্রতিরোধে জনসচেতনতা বৃদ্ধির লক্ষ্যে যশোরের দিনব্যাপি কর্মশালা শেখ হাসিনার অবস্থান নিয়ে তির্যক মন্তব্য ভারতীয় সাবেক ক্রিকেটারের জালনোট প্রচলন প্রতিরোধে জনসচেতনতা বৃদ্ধির লক্ষ্যে যশোরের দিনব্যাপি কর্মশালা

সোনারগাঁয়ে বিএনপির সম্প্রীতির সমাবেশে

মোঃ নুর নবী জনি / ৭৯
Update Time : রবিবার, ২৫ জানুয়ারী ২০২৬, ০৮:২৩ পূর্বাহ্ন

 

বিএনপির কেন্দ্রীয় নির্বাহী কমিটির সদস্য ও নারায়ণগঞ্জ-৩ (সোনারগাঁ-সিদ্ধিরগঞ্জ) আসনের বিএনপির মনোনীত প্রার্থী আজহারুল ইসলাম মান্নান বলেছেন, আমাদের প্রাণের দল বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান নারায়ণগঞ্জ-৩ আসনে ধানের শীষ প্রতীক আমার হাতে তুলে দিয়ে তৃণমূল নেতাকর্মীদের দীর্ঘদিনের ত্যাগ ও সংগ্রামের স্বপ্নকে মূল্যায়ন করেছেন। ১৭ বছর রাজপথে নির্যাতিত, ত্যাগী ও সংগ্রামী কর্মীদের চোখে আজ আশার আলো জ্বলেছে।

 

শনিবার বিকেলে পিরোজপুর ইউনিয়ন বিএনপির আয়োজনে চেঙ্গাকান্দী এলাকায় সম্প্রীতির সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।

 

তিনি বলেন, ধানের শীষের বিজয় মানেই মানুষের মুক্তি, আমরা ঐক্যবদ্ধভাবে মাঠে নামলে ইনশাআল্লাহ নারায়ণগঞ্জ-৩ আসনে ধানের শীষের বিজয় কেউ ঠেকাতে পারবে না। এ সময় তিনি সকল নেতা-কর্মী ও সমর্থকদের ঐক্যবদ্ধভাবে কাজ করার আহ্বান জানান।

 

সম্প্রীতির সমাবেশে বিএনপি নেতা জামানের সভাপতিত্বে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, সোনারগাঁ থানা বিএনপির সাধারণ সম্পাদক মোশাররফ হোসেন,সাবেক জেলা বিএনপির আহবায়ক মনিরুল ইসলাম রবি,সাবেক কাউন্সিলর আয়েশা আক্তার দীনা, সোনারগাঁ থানা বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক আতাউর রহমান,  উপজেলা বিএনপির অর্থ সম্পাদক হান্নান বেপারী,বিএনপি নেতা মাসুম রানা, সোহরাব হোসেনসহ স্থানীয় বিএনপি ও অঙ্গসংগঠনের নেতৃবৃন্দ।

পরে ৩১ দফা বাস্তবায়নের অঙ্গীকার নিয়ে আজহারুল ইসলাম মান্নান এলাকায় গণসংযোগ চালান এবং ধানের শীষে ভোট প্রার্থনা করেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category