ফেনী-৩ আসনে বিএনপি মনোনীত ধানের শীষের প্রার্থী বিএনপি ভাইস চেয়ারম্যান আবদুল আউয়াল মিন্টু সমর্থনে দাগনভূঞা উপজেলা
ছাত্রদলের উদ্যোগে সমাবেশ ও বর্ণাঢ্য আনন্দ মিছিল অনুষ্ঠিত হয়েছে।
শুক্রবার (২১ নভেম্বর) বিকালে অনুষ্ঠিত এই কর্মসূচিকে কেন্দ্র করে সিলোনিয়া বাজার এলাকায় বিরাজ করে উৎসবমুখর পরিবেশ। দলীয় নেতাকর্মীদের ঢল ও স্লোগানে মুখরিত হয়ে ওঠে পুরো এলাকা।
সিলোনিয়া বাজারের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ শেষে বাজারের জিরো পয়েন্ট এলাকায় সমাবেশ অনুষ্ঠিত হয়।
সমাবেশে উপজেলা ছাত্রদলের আহ্বায়ক একেএম সাইমুন হক রাজীবের সভাপতিত্বে ও সদস্য সচিব তৌহিদুল ইসলাম মানিকের সঞ্চালনায় বক্তব্য দেন উপজেলা যুবদলের আহ্বায়ক কবীর আহমদ ডিপলু, উপজেলা পরিষদের সাবেক মহিলা ভাইস চেয়ারম্যান জাহানারা আক্তার,উপজেলা ছাত্রদলের সাবেক সভাপতি নিজাম উদ্দিন হুদন, উপজেলা যুবদলের সিনিয়র যুগ্ম আহ্বায়ক জামাল উদ্দিন টিংকু, যুবদলের যুগ্ম আহ্বায়ক নাছির উদ্দিন,জায়লস্কর ইউনিয়ন ছাত্রদলের আহ্বায়ক মোস্তফা হাসান এলমান প্রমুখ। এসময় উপস্থিত ছিলেন উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক আবদুল মতিন চৌধুরী, জায়লস্কর ইউনিয়ন বিএনপির আহ্বায়ক ডাঃ হেছাম উদ্দিন, সাবেক সভাপতি হামিদুল, উপজেলা যুবদলের যুগ্ম আহ্বায়ক নাছির উদ্দিন, যুগ্ম আহ্বায়ক নূর উদ্দিন ডালিম, উপজেলা ছাত্রদলের যুগ্ম আহ্বায়ক ইশরাত জাহান ভূঁইয়া নিশাতসহ বিএনপি, যুবদল, ছাত্রদলসহ অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতা-কর্মীরা উপস্থিত ছিলেন।
সভায় বক্তারা বলেন, ধানের শীষের বিজয় নিশ্চিত করতে সবাইকে ঐক্যবদ্ধভাবে মাঠে কাজ করতে হবে। বর্তমান রাজনৈতিক পরিস্থিতিতে সাংগঠনিক শক্তিকে আরও দৃঢ় করতে হবে। ধানের শীষের প্রার্থী আবদুল আউয়াল মিন্টুর পক্ষে সর্বস্তরের নেতাকর্মীদের ঐক্যবদ্ধভাবে কাজ করার আহ্বান জানান তারা। একইসঙ্গে শৃঙ্খলাবদ্ধ, সচেতন ও দায়িত্বশীল ভূমিকা পালনের প্রতি গুরুত্ব আরোপ করেন।