রবিবার, ১৪ ডিসেম্বর ২০২৫, ১২:২৯ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম
ওসমান হাদির ওপর গুলির প্রতিবাদে আদমদীঘি উপজেলা ছাত্রশিবিরের বিক্ষোভ মিছিল বীরগঞ্জে এক ব্যক্তিকে জবাই করে হত্যা করেছে দুর্বৃত্তরা গোয়ালন্দে খোলা ট্রাকে বালু-মাটি পরিবহন, ধুলা-বালুর দাপটে নাকাল সাধারণ মানুষ জনগণের সার্বিক নিরাপত্তা রক্ষায় জাতীয় স্মৃতিসৌধে চার স্তরের নিরাপত্তা ব্যবস্থা গোয়ালন্দে ওয়েটস্কেল অনিয়ম ইউএনও বরাবর এলাকাবাসীর অভিযোগ তরমুজ চারা নষ্ট করে কৃষকের সাথে এ কেমন শত্রুতা ঝিনাইদহ পুলিশ লাইন্সে সুপার স্পেশাল ‘কিট প্যারেড’ পরিদর্শনে এসপি, ঝিনাইদহ ক্মাঠালিয়ায় মাদকবিরোধী কাবাডি প্রতিযোগিতা অনুষ্ঠিত আদমদীঘিতে সড়কে প্রাণ গেল অটো চালকের, আহত তিন যাত্রী ইনকিলাব মঞ্চের নেতা ওসমান হাদীর বাসায় চুরির ঘটনা

ইউনিভার্সিটি ক্লাব কোম্পানীগঞ্জ এর আত্মপ্রকাশ

আমির হোসেন / ৯৩
Update Time : রবিবার, ১৪ ডিসেম্বর ২০২৫, ১২:২৯ পূর্বাহ্ন

নোয়াখালীর কোম্পানীগঞ্জে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের প্রাক্তন শিক্ষার্থীদের উদ্যোগে  ইউনিভার্সিটি ক্লাব কোম্পানীগঞ্জ নামে একটি নতুন সামাজিক সংগঠনের যাত্রা শুরু হয়েছে। বিগত ২১/১১/২৫ তারিখে বসুরহাটে অনুষ্ঠিত চবিয়ানদের এক মিলনমেলায় উক্ত সংগঠনের যাত্রা শুরু হয়। বিশিষ্ট সমাজসেবক ও রাজনীতিবিদ জনাব আবদুল হাই সেলিম সংগঠনটির প্রতিষ্ঠাতা সভাপতি ও বিজেএমই এর সহ-সভাপতি জনাব সাইফ উল্ল্যাহ মানসুর সাধারণ সম্পাদক নির্বাচিত হন।
কোম্পানীগঞ্জের অবস্থানরত সাবেক ও বর্তমান চবিয়ানদের  উপস্থিতিতে সর্ব সম্মতভাবে উক্ত কমিটি গঠিত হয়। এতে উপস্থিত ছিলেন চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের ম্যানেজমেন্ট বিভাগের অধ্যাপক ও কোম্পানীগঞ্জের কৃতি সন্তান অধ্যাপক ড. সাহাব উদ্দিন,আমেরিকা প্রবাসী আহসানুল্লাহ মিন্টু, সোহরাওয়ার্দী কলেজের অধ্যাপক মোঃ আবুল হাসান, ব্যাংকার সাইফ উল্লাহ শাহেদ, আবুল বাশার,  গোলাম আযাদ, আশরাফ উদ্দিন রিপন, আব্দুল্লাহ আল মামুন, গোলাম রাব্বানী ইমার, ফয়সাল, শুভ ও  শিক্ষাবিদ ফখরুদ্দিন, আলী হোসেন রিংকু, হাম্মাদুর রহমান, মুজাহিদুল ইসলাম সহ প্রায় ৫০ জন সাবেক চবিয়ান উক্ত মিলনমেলায় উপস্থিত ছিলেন।
উল্লেখ্য যে ইউনিভার্সিটি ক্লাব কোম্পানিগঞ্জ একটি অরাজনৈতিক ও সামাজিক সংগঠন হিসেবে পরিচালিত হবে।এটি হবে বিশ্ববিদ্যালয়ের কোম্পানীগঞ্জের সাবেক শিক্ষার্থীদের মিলনস্থল, বর্তমান শিক্ষার্থীদের পরামর্শক ও কোম্পানীগঞ্জে শিক্ষার্থীদের উন্নয়নে বিভিন্ন কার্যক্রম পরিচালনা করবে। এছাড়াও বিভিন্ন সামাজিক সহযোগিতামূলক কার্যক্রম এই সংগঠনের মাধ্যমে পরিচালিত হবে। যাতে কোম্পানীগঞ্জের সকল শ্রেণী পেশার মানুষ উপকৃত হবে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category