রবিবার, ২৫ জানুয়ারী ২০২৬, ১০:০২ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম
জামায়াত নেতাকর্মীরা দেশেই ছিলেন, মুচলেকা দিয়ে পালিয়ে যাননি : শফিকুর রহমান সোনারগাঁয়ে প্রতিবন্ধী অটোরিকশা চালক হত্যার ঘটনায় গ্রেপ্তার-৫ শার্শায় বিজিএমইএ বিশ্ব বিদ্যালয়ের আয়োজনে মতবিনিময় সভা সেনাবাহিনী ও মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের যৌথ অভিযানে হেরোইন ও গাঁজাসহ গ্রেপ্তার-১ খুলনা মফস্বল প্রেসক্লাবের আলোচনা ও প্রীতিভোজের মাধ্যমে যাত্রা শুরু আমি চাই এমন একটি প্লাটফর্ম যেখানে সবাই কথা বলবে- রাজিব আহসান নাগরপুরে ধানের শীষের পক্ষে নির্বাচনীয় মিছিল জালনোট প্রচলন প্রতিরোধে জনসচেতনতা বৃদ্ধির লক্ষ্যে যশোরের দিনব্যাপি কর্মশালা শেখ হাসিনার অবস্থান নিয়ে তির্যক মন্তব্য ভারতীয় সাবেক ক্রিকেটারের জালনোট প্রচলন প্রতিরোধে জনসচেতনতা বৃদ্ধির লক্ষ্যে যশোরের দিনব্যাপি কর্মশালা

নড়াইলে ২৫টি চোরাই মোবাইল ফোন উদ্ধারসহ ০২ চোর গ্রেফতার

ইঞ্জিঃ খশরুল আলম পলাশ / ৫৫
Update Time : রবিবার, ২৫ জানুয়ারী ২০২৬, ১০:০২ পূর্বাহ্ন

গত ১৪ নভেম্বর, ২০২৫ তারিখ আনুমানিক রাত ০৩:০৭ ঘটিকা থেকে ২১ঃ১৫ ঘটিকার মধ্যে নড়াইল জেলার গোবরা বাস স্ট্যান্ড সংলগ্ন সুমন সুপার মার্কেটে অবস্থিত ‘রাইশা টেলিকম অ্যান্ড মোবাইল এক্সেসরিজ’ নামক দোকানে চুরির ঘটনা ঘটে। অজ্ঞাতনামা চোরেরা কৌশলে দোকান থেকে ২৫টি মোবাইল ফোন এবং ১১,২২০/- (এগারো হাজার দুইশত বিশ) টাকা মূল্যের এমবি ও মিনিট কার্ড চুরি করে পালিয়ে যায়।
​ভুক্তভোগী ব্যবসায়ী আবু তালিব বিশ্বাস (২৫)-এর অভিযোগের ভিত্তিতে নড়াইল সদর থানায় একটি চুরির মামলা (মামলা নং-০৮/তারিখ-১৫/১১/২০২৫) রুজু করা হয়।
​মামলা রুজু হওয়ার পরপরই চোরাই মালামাল উদ্ধার এবং চোরদের গ্রেফতারে একটি চৌকস দল মাঠে নামে। এর ধারাবাহিকতায় নড়াইল সদর থানার অফিসার ইনচার্জ জনাব মোঃ সাজেদুল ইসলাম-এর তত্ত্বাবধানে মামলার তদন্তকারী কর্মকর্তা এসআই (নিঃ) শেখ সুজাত আলী এবং সাইবার ক্রাইম ইনভেস্টিগেশন সেল-এর নেতৃত্বে একটি চৌকশ টিম গত ২০/১১/২০২৫ তারিখ রাত ০৩:৪০ ঘটিকায় অভিযান পরিচালনা করে।
​অভিযানে পেশাদার চোর চক্রের ০২ সদস্য— মোঃ রাজু মোল্যা (৩০) ও ফজর আলী মোল্যা (২৪)-কে তাদের ভাড়া বাসা থেকে গ্রেফতার করা হয়।
​গ্রেফতারকৃত আসামিদের হেফাজত থেকে চুরি যাওয়া ২৫টি মোবাইল ফোন এবং ১১,২২০/- টাকা মূল্যের এমবি ও মিনিট কার্ড উদ্ধার করতে সক্ষম হয় পুলিশ।
​গ্রেফতারকৃত আসামি মোঃ রাজু মোল্যা (৩০) ও ফজর আলী মোল্যা (২৪) উভয়েই খুলনা জেলার দিঘলিয়া থানাধীন পারহাজী গ্রামের মোঃ বাবুল মোল্যার ছেলে।
​আসামিদেরকে বিজ্ঞ আদালতে সোপর্দ করা হয়েছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category