রবিবার, ২৫ জানুয়ারী ২০২৬, ০৮:৫৪ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম
জামায়াত নেতাকর্মীরা দেশেই ছিলেন, মুচলেকা দিয়ে পালিয়ে যাননি : শফিকুর রহমান সোনারগাঁয়ে প্রতিবন্ধী অটোরিকশা চালক হত্যার ঘটনায় গ্রেপ্তার-৫ শার্শায় বিজিএমইএ বিশ্ব বিদ্যালয়ের আয়োজনে মতবিনিময় সভা সেনাবাহিনী ও মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের যৌথ অভিযানে হেরোইন ও গাঁজাসহ গ্রেপ্তার-১ খুলনা মফস্বল প্রেসক্লাবের আলোচনা ও প্রীতিভোজের মাধ্যমে যাত্রা শুরু আমি চাই এমন একটি প্লাটফর্ম যেখানে সবাই কথা বলবে- রাজিব আহসান নাগরপুরে ধানের শীষের পক্ষে নির্বাচনীয় মিছিল জালনোট প্রচলন প্রতিরোধে জনসচেতনতা বৃদ্ধির লক্ষ্যে যশোরের দিনব্যাপি কর্মশালা শেখ হাসিনার অবস্থান নিয়ে তির্যক মন্তব্য ভারতীয় সাবেক ক্রিকেটারের জালনোট প্রচলন প্রতিরোধে জনসচেতনতা বৃদ্ধির লক্ষ্যে যশোরের দিনব্যাপি কর্মশালা

সশস্ত্র বাহিনী দিবস

মোঃ আবু বক্কর সিদ্দীক / ৫৬
Update Time : রবিবার, ২৫ জানুয়ারী ২০২৬, ০৮:৫৪ পূর্বাহ্ন

সশস্ত্র বাহিনী দিবস-২০২৫ উদযাপনকে কেন্দ্র করে খাগড়াছড়ির নতুন কুঁড়ি ক্যান্টনমেন্ট হাই স্কুলে শুক্রবার (২১ নভেম্বর) অনুষ্ঠিত হয় আলোচনা সভা ও পুরস্কার বিতরণ অনুষ্ঠান। দিবসটির তাৎপর্য তুলে ধরে শিক্ষার্থীদের মধ্যে দেশপ্রেম, শৃঙ্খলা ও দায়িত্ববোধ জাগ্রত করতেই এ আয়োজন করে বিদ্যালয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন প্রতিষ্ঠানের পরিচালনা পর্ষদের সহ-সভাপতি ও সদর জোন অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মো. খাদেমুল ইসলাম।
তিনি বলেন,-সশস্ত্র বাহিনী শুধু দেশের নিরাপত্তার জন্যই নয়—মানবিক সেবা, দুর্যোগ মোকাবিলা, জাতীয় উন্নয়নসহ প্রতিটি ক্ষেত্রেই গুরুত্বপূর্ণ অবদান রেখে চলেছে। আমাদের তরুণ শিক্ষার্থীরাই আগামী দিনের নেতৃত্ব দেবে। তাই নৈতিকতা, শৃঙ্খলা ও আত্মমর্যাদা ধারণ করেই এগিয়ে যেতে হবে।
অনুষ্ঠানের সভাপতিত্ব করেন প্রধান শিক্ষক রুশদীনা আখতার জাহান।
আলোচনা শেষে সাংস্কৃতিক প্রতিযোগিতা ও বিভিন্ন ক্রীড়া ইভেন্টে অংশ নেওয়া বিজয়ী শিক্ষার্থীদের হাতে পুরস্কার তুলে দেন প্রধান অতিথি। শিক্ষার্থীদের উৎসাহ, সৃজনশীলতা এবং অংশগ্রহণ পুরো অনুষ্ঠানকে করে তোলে প্রাণবন্ত ও সমৃদ্ধ।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category