বরিশাল জেলার মেহেন্দিগঞ্জ উপজেলায় সকল ইউনিয়নের নেতৃবৃন্দ ও স্থানীয় নেতাকর্মীদের উপস্থিতিতে এক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার (২০ নভেম্বর ২০২৫) সকাল ১০ ঘটিকায় উপজেলা অডিটোরিয়ামে অনুষ্ঠিত এ সভায় বিভিন্ন ইউনিয়নের নেতাকর্মী অংশ নেন।
মেহেন্দিগঞ্জ উপজেলা বিএনপির আহ্বায়ক গিয়াস উদ্দিন দিপেন এর সভাপতিত্বে ও সদস্য সচিব শিহাব আহমেদ সেলিমের সঞ্চালনায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবক দল কেন্দ্রীয় নির্বাহী কমিটির সাধারণ সম্পাদক ও বরিশাল ৪ আসনে বিএনপি মনোনীত প্রার্থী জনাব রাজিব আহসান
পৌরসভা বিএনপির আহবায়ক সৈয়দ রিয়াজ শাহীন লিটন, সদস্য সচিব রিয়াজ উদ্দিন চৌধুরী দিনু মিয়া উপজেলা বিএনপি’র সিনিয়র যুগ্ন আহবায়ক আসাদুজ্জামান মুক্তা, বরিশাল উত্তর জেলা যুবদলের আহ্বায়ক সালাউদ্দিন পিপলু, বরিশাল উত্তর জেলা কৃষক দলের আহ্বায়ক নলি মোঃ জামাল হোসেন বরিশাল উত্তর জেলা মহিলা দলের আহ্বায়ক চৌধুরী শরিফা নাসরিন সহ স্থানীয় বিএনপি অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
সভায় বক্তারা সংগঠনকে আরও সুসংগঠিত করা, তৃণমূলের কার্যক্রম জোরদার, দলের প্রতি আস্থাশীল নেতৃত্ব তৈরি এবং ভবিষ্যৎ রাজনৈতিক কর্মসূচি সফল করতে একযোগে কাজ করার আহ্বান জানান। তারা বলেন, ইউনিয়ন পর্যায়ের নেতাকর্মীরাই সংগঠনের ভিত্তি, তাই তাদের মতামত গ্রহণ ও কার্যক্রমে যুক্ত করা অত্যন্ত গুরুত্বপূর্ণ।
মতবিনিময় সভায় স্থানীয় সমস্যা, উন্নয়ন সম্ভাবনা, জনসচেতনতা কার্যক্রম এবং সাংগঠনিক শক্তি বৃদ্ধির বিভিন্ন দিক নিয়ে আলোচনা করা হয়। নেতৃবৃন্দ আশা প্রকাশ করেন যে, এমন সভা তৃণমূল পর্যায়ে ঐক্য দৃঢ় করবে এবং ভবিষ্যৎ আন্দোলন–সংগ্রামে কার্যকর ভূমিকা রাখবে।
সকলে মিলেই শান্তিপূর্ণ পরিবেশে অনুষ্ঠিত এ মতবিনিময় সভা আগামী দিনের রাজনৈতিক গতিশীলতা বৃদ্ধিতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলে উপস্থিত নেতাকর্মীরা মনে করেন।