সোমবার, ১৯ জানুয়ারী ২০২৬, ০৯:১৯ অপরাহ্ন
সংবাদ শিরোনাম
জামায়াত-বিএনপির সংঘর্ষে আহত ৫, পাল্টাপাল্টি অভিযোগ বক্তব্য প্রদানকালে মৃত্যুর কোলে ঢলে পড়লেন জেলা জামায়াত আমির গুম করে আমাকে একটি রুমে রাখা হয়, সেখানে টেবিলের গায়ে লেখা ছিল সিটিআইবি: হুমাম কাদের চেয়ারম্যানের বাড়িতে দাঁড়িপাল্লার গণসংযোগ, জামায়াতের প্রার্থীকে শোকজ রাজারহাটে তিস্তা তীর সংরক্ষণ প্রকল্পের আড়ালে অবৈধ বালু বাণিজ্যের অভিযোগ এসজেডএইচএম ট্রাস্ট নিয়ন্ত্রণাধীন উম্মুল আশেকীন মুনাওয়ারা বেগম এতিমখানা ও হেফজখানা পরিচালনা পর্ষদের গঠিত নতুন কমিটির সভা অনুষ্ঠিত ফরিদপুরে পেট্রোল পাম্পে ডাকাতি মরহুমদের কবর জিয়ারত ও স্থানীয়দের সঙ্গে সাক্ষাতে কাঁঠালিয়ায় সক্রিয় সৈকত সিরাজদিখানে মা ও মেয়ের রক্তাক্ত মরদেহ উদ্ধার ঝিনাইদহ জেলা পুলিশের বড় ধামাকা! হারানো ৮৬টি স্মার্টফোন ও হাতিয়ে নেওয়া টাকা ফেরত পেয়ে খুশিতে আত্মহারা মালিকরা

নোয়াখালী চাটখিলে পৌর কিচেন মার্কেট উদ্বোধন

মোঃ হানিফ  / ২৮
Update Time : সোমবার, ১৯ জানুয়ারী ২০২৬, ০৯:১৯ অপরাহ্ন

 নোয়াখালী জেলার চাটখিল উপজেলায় নির্মাণের প্রায় ১০ বছর পর উপজেলা নির্বাহী অফিসার ও পৌর প্রশাসকের উদ্যোগে আজ  বৃহস্পতিবার দুপুরে চাটখিল পৌর কিচেন মার্কেটের তোহার বাজার উদ্বোধন করা হয়। উদ্বোধন ঘোষণা করেন প্রধান অতিথি  উপজেলা নির্বাহী কর্মকর্তা ও পৌর প্রশাসক মিজানুর রহমান। উদ্বোধনী অনুষ্ঠানে সরকারি কর্মকর্তা, রাজনৈতিক দলের নেতৃবৃন্দ, সামাজিক নেতৃবৃন্দ, সাংবাদিক বৃন্দ এবং বাজারের ব্যবসায়ী নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
সভায় বক্তব্য রাখেন, চাটখিল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোহাম্মদ ফিরোজ উদ্দিন চৌধুরী, সাবেক পৌর মেয়র বিএনপি নেতা মোস্তফা কামাল, জেএসডি’র কেন্দ্রীয় নেতা  চাটখিল প্রেসক্লাব সভাপতি সিনিয়র সাংবাদিক মাে: হাবিবুর রহমান, বিএনপি নেতা দেওয়ান শামসুল আরেফিন শামীম, এহসানুল এক মাসুদ, বিএনপি নেতা সাবেক কাউন্সিলর নূর নবী, বণিক সমিতি’র সভাপতি খোরশেদ আলম, সাধারণ সম্পাদক হারুন অর রশিদ, সাবেক পৌর কাউন্সিলর জামায়াত নেতা  জামাল উদ্দিন, কিচেন মার্কেটের দোকান মালিক ইমতিয়াজ ও আমির হোসেন  প্রমূখ।
সভায় বক্তারা অজ্ঞাত কারণে দীর্ঘদিন পর এই মার্কেট উদ্বোধনের উদ্যোগ নেওয়া উপজেলা নির্বাহী অফিসার ও পৌর প্রশাসক কে সবাই অভিনন্দন জানান ।
সভার প্রধান অতিথি ও পৌর প্রশাসক মিজানুর রহমান পৌর বাসীর সুবিধার্থে এ মার্কেটে কিছু সংস্কার কার্যক্রম শেষ করে মার্কেটের তোহা বাজার, মাছ, মাংস, সবজি ও মুদি দোকান চালু করার জন্য দোকান মালিকদের দ্রুত ব্যবসা শুরু করার আহবান জানান। এবং একই সাথে এই মার্কেটের ব্যবসায়ীদের যে কোন প্রয়োজনে তিনি   সহযোগিতার আশ্বাস দেন।
সভা পরিচালনা করেন  ইঞ্জিনিয়ার সাইফুর রহমান, পলাশ ও দুলাল।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category