রবিবার, ১৪ ডিসেম্বর ২০২৫, ০২:১১ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম
ওসমান হাদির ওপর গুলির প্রতিবাদে আদমদীঘি উপজেলা ছাত্রশিবিরের বিক্ষোভ মিছিল বীরগঞ্জে এক ব্যক্তিকে জবাই করে হত্যা করেছে দুর্বৃত্তরা গোয়ালন্দে খোলা ট্রাকে বালু-মাটি পরিবহন, ধুলা-বালুর দাপটে নাকাল সাধারণ মানুষ জনগণের সার্বিক নিরাপত্তা রক্ষায় জাতীয় স্মৃতিসৌধে চার স্তরের নিরাপত্তা ব্যবস্থা গোয়ালন্দে ওয়েটস্কেল অনিয়ম ইউএনও বরাবর এলাকাবাসীর অভিযোগ তরমুজ চারা নষ্ট করে কৃষকের সাথে এ কেমন শত্রুতা ঝিনাইদহ পুলিশ লাইন্সে সুপার স্পেশাল ‘কিট প্যারেড’ পরিদর্শনে এসপি, ঝিনাইদহ ক্মাঠালিয়ায় মাদকবিরোধী কাবাডি প্রতিযোগিতা অনুষ্ঠিত আদমদীঘিতে সড়কে প্রাণ গেল অটো চালকের, আহত তিন যাত্রী ইনকিলাব মঞ্চের নেতা ওসমান হাদীর বাসায় চুরির ঘটনা

লালপুরে খাদ্যবান্ধব কর্মসূচিতে চাউল কম দেওয়ার অভিযোগ

মোঃ আল-বেরুনী / ৭৯
Update Time : রবিবার, ১৪ ডিসেম্বর ২০২৫, ০২:১১ পূর্বাহ্ন

নাটোরের লালপুর উপজেলার বিলমাড়িয়া ইউনিয়নে খাদ্যবান্ধব কর্মসূচির চাউল ওজনে কম দেওয়ার অভিযোগ উঠেছে মোহরকয়া বাজারের একজন ডিলারের বিরুদ্ধে। উপকারভোগীদের অভিযোগ— সরকার নির্ধারিত ৩০ কেজি চাউলের পরিবর্তে তারা পাচ্ছেন ২৫ থেকে ২৭ কেজি চাউল।

বুধবার (১৯ নভেম্বর) সকালে ভুক্তভোগী কয়েকজন জানান, সরকারিভাবে প্রতি কেজি ১৫ টাকা দরে ৪৫০ টাকায় ৩০ কেজি চাউল পাওয়ার কথা থাকলেও ডিলার বশির উদ্দিন তিন থেকে পাঁচ কেজি পর্যন্ত কম দিচ্ছেন। তারা বলেন, “সরকার গরিব মানুষের জন্য যে চাউল দিচ্ছেন, তা থেকেই যদি কাটছাঁট করা হয়— তাহলে আমরা যাব কোথায়?”

অভিযোগের বিষয়ে ডিলার বশির উদ্দিন বলেন, তিনি খাদ্যগুদাম থেকে চাউল ওজন করে নেননি, আবার বিতরণের সময়ও ওজন করে দেননি।

এ বিষয়ে লালপুর উপজেলা নির্বাহী অফিসার মো. জুলহাস হোসেন সৌরভ বলেন, বিষয়টি খতিয়ে দেখে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।

উপকারভোগীদের মতে, সরকারি খাদ্য সহায়তার মতো গুরুত্বপূর্ণ কর্মসূচিতে এ ধরনের অনিয়ম বন্ধে কঠোর নজরদারি জরুরি।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category