রবিবার, ১৪ ডিসেম্বর ২০২৫, ০১:৪৮ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম
ওসমান হাদির ওপর গুলির প্রতিবাদে আদমদীঘি উপজেলা ছাত্রশিবিরের বিক্ষোভ মিছিল বীরগঞ্জে এক ব্যক্তিকে জবাই করে হত্যা করেছে দুর্বৃত্তরা গোয়ালন্দে খোলা ট্রাকে বালু-মাটি পরিবহন, ধুলা-বালুর দাপটে নাকাল সাধারণ মানুষ জনগণের সার্বিক নিরাপত্তা রক্ষায় জাতীয় স্মৃতিসৌধে চার স্তরের নিরাপত্তা ব্যবস্থা গোয়ালন্দে ওয়েটস্কেল অনিয়ম ইউএনও বরাবর এলাকাবাসীর অভিযোগ তরমুজ চারা নষ্ট করে কৃষকের সাথে এ কেমন শত্রুতা ঝিনাইদহ পুলিশ লাইন্সে সুপার স্পেশাল ‘কিট প্যারেড’ পরিদর্শনে এসপি, ঝিনাইদহ ক্মাঠালিয়ায় মাদকবিরোধী কাবাডি প্রতিযোগিতা অনুষ্ঠিত আদমদীঘিতে সড়কে প্রাণ গেল অটো চালকের, আহত তিন যাত্রী ইনকিলাব মঞ্চের নেতা ওসমান হাদীর বাসায় চুরির ঘটনা

ঠাকুরগাঁও সীমান্তে বিজিবির অভিযানে তিন মাদক ব্যবসায়ী আটক

নয়ন হোসেন / ১৯
Update Time : রবিবার, ১৪ ডিসেম্বর ২০২৫, ০১:৪৮ পূর্বাহ্ন

ঠাকুরগাঁও সীমান্ত এলাকায় মাদকবিরোধী বিশেষ অভিযানে তিন মাদক ব্যবসায়ীকে আটক করেছে ৫০ বিজিবি। মঙ্গলবার (১৮ নভেম্বর) রাত সাড়ে ১১টার দিকে মেইন পিলার ৩৮১-এর প্রায় দুই কিলোমিটার ভেতরে হরিপুর উপজেলার উদয়পুর মাহাতবস্তি এলাকায় এ অভিযান পরিচালনা করা হয়।
বিজিবির দাবি, গোপন তথ্যের ভিত্তিতে পরিচালিত এ অভিযানে সীমান্ত এলাকায় সক্রিয় একটি মাদক কারবারি চক্রকে আটক করা সম্ভব হয়েছে। আটক ব্যক্তিরা হলেন—
রেজাউল করিম, বারসা গ্রামের মৃত নূর মোহাম্মদের ছেলে (৭নং আমজানখোর ইউনিয়ন)
মো. হাকিম উদ্দিন, বস্তি গ্রামের মৃত ছাবের আলীর ছেলে
মোহাম্মদ আলী হোসেন, পারুয়া গ্রামের মৃত আব্দুল মসজিদের ছেলে (বড় পলাশবাড়ী ইউনিয়ন)
অভিযানে তাদের হেফাজত থেকে ৭ পিস ইয়াবা, ৪০০ পিস নিষিদ্ধ ডেক্সামেথাসন ট্যাবলেট এবং দুইটি মোটরসাইকেল জব্দ করা হয়।
বিজিবি জানায়, আটক ব্যক্তিদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য মাদকদ্রব্য ও মোটরসাইকেলসহ তাদেরকে বালিয়াডাংগী থানায় হস্তান্তর করা হয়েছে।
বিজিবির পক্ষ থেকে আরও জানানো হয়, সীমান্ত এলাকায় মাদক প্রবেশ ঠেকাতে এ ধরনের অভিযান ভবিষ্যতেও অব্যাহত থাকবে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category