রবিবার, ২৫ জানুয়ারী ২০২৬, ০৯:৪৯ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম
জামায়াত নেতাকর্মীরা দেশেই ছিলেন, মুচলেকা দিয়ে পালিয়ে যাননি : শফিকুর রহমান সোনারগাঁয়ে প্রতিবন্ধী অটোরিকশা চালক হত্যার ঘটনায় গ্রেপ্তার-৫ শার্শায় বিজিএমইএ বিশ্ব বিদ্যালয়ের আয়োজনে মতবিনিময় সভা সেনাবাহিনী ও মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের যৌথ অভিযানে হেরোইন ও গাঁজাসহ গ্রেপ্তার-১ খুলনা মফস্বল প্রেসক্লাবের আলোচনা ও প্রীতিভোজের মাধ্যমে যাত্রা শুরু আমি চাই এমন একটি প্লাটফর্ম যেখানে সবাই কথা বলবে- রাজিব আহসান নাগরপুরে ধানের শীষের পক্ষে নির্বাচনীয় মিছিল জালনোট প্রচলন প্রতিরোধে জনসচেতনতা বৃদ্ধির লক্ষ্যে যশোরের দিনব্যাপি কর্মশালা শেখ হাসিনার অবস্থান নিয়ে তির্যক মন্তব্য ভারতীয় সাবেক ক্রিকেটারের জালনোট প্রচলন প্রতিরোধে জনসচেতনতা বৃদ্ধির লক্ষ্যে যশোরের দিনব্যাপি কর্মশালা

তানোর কৃষ্ণপুর আদর্শ মহিলা ডিগ্রি কলেজে প্রতিষ্ঠাতা অধ্যক্ষ আতাউর রহমানের বিদায় সংবর্ধনা অনুষ্ঠিত

Hamidur Chowdhury / ৫৫
Update Time : রবিবার, ২৫ জানুয়ারী ২০২৬, ০৯:৪৯ পূর্বাহ্ন

রাজশাহীর তানোরের কৃষ্ণপুর আদর্শ মহিলা ডিগ্রি কলেজের প্রতিষ্ঠাতা অধ্যক্ষ আতাউর রহমানের বিদায় সংবর্ধনা অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার সকালে কলেজ চত্বরে এক বর্ণাঢ্য আয়োজনের মধ্য দিয়ে এ বিদায় সংবর্ধনা প্রদান করা হয়। অনুষ্ঠানে শিক্ষক-শিক্ষার্থী, অভিভাবক, স্থানীয় গণ্যমান্য ব্যক্তি ও বিভিন্ন রাজনৈতিক-সামাজিক সংগঠনের নেতৃবৃন্দ বিপুল উৎসাহ উদ্দীপনায় অংশ নেন। সংবর্ধনা অনুষ্ঠানে সভাপতিত্ব করেন কলেজ পরিচালনা কমিটির সভাপতি ও কোয়েল হাট কলেজের অধ্যাপক মজিবুর রহমান। অনুষ্ঠান পরিচালনা করেন মোহনপুর বসন্ত কেদার ডিগ্রি কলেজের সহকারী অধ্যাপক মফিজ উদ্দিন।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রাজশাহী-১ (তানোর-গোদাগাড়ী) আসনে বিএনপির মনোনীত ধানের শীষ প্রতীকের প্রার্থী মেজর জেনারেল (অব.) শরীফ উদ্দিন। তিনি তার বক্তব্যে অধ্যক্ষ আতাউর রহমানের দীর্ঘদিনের শিক্ষা বিস্তার ও মানবকল্যাণমূলক কর্মকাণ্ডের ভূয়সী প্রশংসা করেন। পাশাপাশি শিক্ষা প্রতিষ্ঠানের উন্নয়ন ও শিক্ষার্থীদের সৎ, দক্ষ ও মানবিক সমাজ গঠনে সহায়ক হওয়ার আহ্বান জানান।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন—তানোর উপজেলা বিএনপির সাবেক সভাপতি ও সরনজাই ইউপি চেয়ারম্যান মোজাম্মেল হক
জেলা বিএনপির সদস্য, উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক ও তানোর পৌরসভার সাবেক মেয়র মিজানুর রহমান মিজান
তানোর পৌর যুবদলের সাবেক সভাপতি ও কাউন্সিলর আব্দুল মান্নান, তানোর পৌর বিএনপির সাংগঠনিক সম্পাদক তোফাজ্জল হোসেন তোফা,পাঁচন্দর ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক আব্দুল গাফফার মেম্বার
জেলা যুবদলের যুগ্ম আহ্বায়ক রবিউল ইসলাম অরণ্য কুসুম,উপজেলা যুবদলের আহ্বায়ক গোলাম মোর্তুজা উপজেলা স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক মোহাম্মদ আলী জিন্নাহ
পাঁচন্দর ইউনিয়ন যুবদলের আহ্বায়ক লুৎফর রহমান প্রমুখ।তারা তাদের বক্তব্যে জানান—অধ্যক্ষ আতাউর রহমান কৃষ্ণপুর আদর্শ মহিলা ডিগ্রি কলেজ প্রতিষ্ঠার মাধ্যমে এলাকায় নারীশিক্ষার অগ্রযাত্রা শুরু করেন। তার দায়িত্বকালীন সময়ে কলেজটি শিক্ষার মান, শৃঙ্খলা ও পরিচালনার ক্ষেত্রে অনুকরণীয় দৃষ্টান্ত স্থাপন করেছে। বিদায় সংবর্ধনা উপলক্ষে অধ্যক্ষ আতাউর রহমান আবেগাপ্লুত কণ্ঠে বলেন,আমি আমার দীর্ঘ কর্মজীবনে শিক্ষার্থীদের কল্যাণে সর্বোচ্চ চেষ্টা করেছি। এ কলেজ আমার সন্তানের মতো। সকলের ভালোবাসা, সহযোগিতা ও সম্মান আমাকে আজীবন অনুপ্রাণিত করবে।”
অনুষ্ঠানে শিক্ষার্থীরা ফুলেল শুভেচ্ছা, ক্রেস্ট ও স্মারক প্রদান করেন। কলেজ ক্যাম্পাসে ছিল উৎসবমুখর পরিবেশ। বক্তারা সমাজের সামগ্রিক উন্নয়নে নারীশিক্ষার গুরুত্ব তুলে ধরেন এবং বিদায়ী অধ্যক্ষের সুস্থ ও শান্তিময় ভবিষ্যৎ কামনা করেন।
এ বিদায় সংবর্ধনা অনুষ্ঠানটি তানোরের স্থানীয় শিক্ষাঙ্গন ও সমাজে উল্লেখযোগ্য একটি আবেগঘন মুহূর্ত হয়ে থাকবে। অধ্যক্ষ আতাউর রহমানের অবদানকে স্বীকৃতি জানিয়ে বক্তারা আশা প্রকাশ করেন—তার রেখে যাওয়া নেতৃত্ব ও কাজের ধারাবাহিকতা ভবিষ্যতেও কলেজকে সামনে এগিয়ে নেবে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category