রবিবার, ২৫ জানুয়ারী ২০২৬, ০৯:৪৩ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম
জামায়াত নেতাকর্মীরা দেশেই ছিলেন, মুচলেকা দিয়ে পালিয়ে যাননি : শফিকুর রহমান সোনারগাঁয়ে প্রতিবন্ধী অটোরিকশা চালক হত্যার ঘটনায় গ্রেপ্তার-৫ শার্শায় বিজিএমইএ বিশ্ব বিদ্যালয়ের আয়োজনে মতবিনিময় সভা সেনাবাহিনী ও মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের যৌথ অভিযানে হেরোইন ও গাঁজাসহ গ্রেপ্তার-১ খুলনা মফস্বল প্রেসক্লাবের আলোচনা ও প্রীতিভোজের মাধ্যমে যাত্রা শুরু আমি চাই এমন একটি প্লাটফর্ম যেখানে সবাই কথা বলবে- রাজিব আহসান নাগরপুরে ধানের শীষের পক্ষে নির্বাচনীয় মিছিল জালনোট প্রচলন প্রতিরোধে জনসচেতনতা বৃদ্ধির লক্ষ্যে যশোরের দিনব্যাপি কর্মশালা শেখ হাসিনার অবস্থান নিয়ে তির্যক মন্তব্য ভারতীয় সাবেক ক্রিকেটারের জালনোট প্রচলন প্রতিরোধে জনসচেতনতা বৃদ্ধির লক্ষ্যে যশোরের দিনব্যাপি কর্মশালা

পৈতৃক সম্পত্তি থেকে ভাই-বোনেদের বঞ্চিত করার অভিযোগ

Mohammad Rasel Sharkar / ৬৬
Update Time : রবিবার, ২৫ জানুয়ারী ২০২৬, ০৯:৪৩ পূর্বাহ্ন

  দেশের প্রচলিত আইন ও ধর্মীয় নিয়ম ভেঙে বাবার রেখে যাওয়া সম্পত্তি থেকে ভাই বোনদের বঞ্চিত করার অভিযোগ উঠেছে আপন বড় ভাইয়ের বিরুদ্ধে। এ বিষয়ে সহকারী কমিশনার (ভূমি),মুরাদনগর, কুমিল্লা বরাবরে অভিযোগ দায়ের করেন আপন ছোট ভাই। ঘটনাটি ঘটেছে  মুরাদনগর উপজেলা পূর্বধইর ইউনিয়নের কোরবানপুর এলাকায়।
অভিযোগ ও ঘটনার অনুসন্ধানে জানা যায়,  অত্র ইউনিয়ন ভূমি অফিসের আওতাধীন ৩০ নং খোষঘর মৌজাস্থিত বি, এস  ৩০৮ নং খতিয়ানের রেকর্ডীয়  আবদুল হামিদ  বিগত ২০০৪ সালের ২০ জুন মাসে ওয়ারিশ হিসেবে স্ত্রী ৪ ছেলে ৪ মেয়ে বিদ্যমান রেখে মারা যান। মৃত কালে ১০ একর ৪৮ শতক ভূমি নিজ নামে রেখে যান তিনি।
তার মৃত্যুকালীন সময়ে স্ত্রী সৈয়দ মাহমুদা খাতুন, ৪ ছেলে- মোঃ কামরুল হাসান, মোঃ নাজমুল হাছান, মোঃ বদরুল হাসান,
মোঃ ফকরুল হাসান কাওছার এবং মেয়ে-শামসুন নাহার, লুৎফুন নাহার, নুরুন্নাহার বেগম, জান্নাতুন নাহার ছিলেন।
মৃত মোঃ আব্দুল হামিদ ছেলে মেয়েরা পৈত্রিক ওয়ারিশ সূত্রে প্রাপ্ত ভূমি সকল ওয়ারিশগণের মধ্যে বন্টননামা দলিল রেজিস্ট্রি করার জন্য উক্ত ৩০৮নং বিএস খতিয়ানের সর্ব প্রকার দাগের ভূমির ভূমি উন্নয়ন কর পরিশোধ করিতে স্থানীয় ইউনিয়ন ভূমি অফিসে যোগাযোগ করিলে স্থানীয় ইউনিয়ন ভূমি অফিস হইতে জানাতে পারে তাহার বড় ভাই মোঃ কামরুল হাসান ০৮ (আট) ভাই বোনের মধ্যে অবৈধভাবে জ্বালজালিয়াতের মাধ্যে ওয়ারিশ কম দেখিয়ে তাহার নামে ১৯০২/২০১০-১১ইং মোকদ্দমার আলোকে সৃজনকৃত ১৩৩৮নং খারিজা খতিয়ানের ১৩৪৪নং জোত সৃজন করিয়াছে। তাদের সকল ওয়ারিশগণের  ক্ষতির কারণ হয়ে দাড়িয়েছে দাবী করে নাজমুল হাছান বাদী হয়ে আপন ভাই  মোঃ কামরুল হাসানের নামে সৃজনকৃত খারিজা খতিয়ানের জোত বাতিল করে সকল ওয়ারিশগণের মধ্যে ৩০৮নং বিএস চূড়ান্ত খতিয়ানের সর্বপ্রকার দাগের উপর বন্টননামা দলিল রেজিস্ট্রি না হওয়া পর্যন্ত খারিজা খতিয়ান সৃজন কার্যক্রম বন্ধ রাখার জন্য অভিযোগ উল্লেখ্য করেন।
এদিকে বোনেরা জানান, তাদের বাবা  স্থাবর অস্থাবর সম্পদ রেখে যান। আপন ভাই মোঃ কামরুল হাসান সব সময় প্রতিশ্রুতি দিয়ে গেছেন তাদের সম্পদের ভাগ বুঝিয়ে দেওয়ার। এখন বোনদের সম্পত্তি দিতে অস্বীকৃতি জানায়। গোপনে বিভিন্ন ছলচাতুরীর আশ্রয় নিয়ে ভুয়া কাগজ দেখিয়ে তাদের বঞ্চিত করে।  কামরুল হাসান কে বারবার বলা সত্ত্বেও  বোনদের জমি দিতে অস্বীকৃতি জানান। বোনেরা তাদের প্রাপ্য অর্থ বুঝে নিতে গেলে তাদেরকে বিভিন্ন ধরনের হুমকি ধামকি দেন বলেও জানান। এদিকে, গত ২৬ অক্টোবর  কুমিল্লা জেলা প্রশাসক বরাবরের  দুর্নীতি দমন কমিশনে অনুলিপি মধ্যে কামরুল হাসানের বিরুদ্ধে  অনিয়ম দুর্নীতির অভিযোগ এনে তাহার ভাই অপর একটি অভিযোগ করেছেন বলে জানিয়েছেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category