সোমবার, ১৯ জানুয়ারী ২০২৬, ০৭:৫৯ অপরাহ্ন
সংবাদ শিরোনাম
জামায়াত-বিএনপির সংঘর্ষে আহত ৫, পাল্টাপাল্টি অভিযোগ বক্তব্য প্রদানকালে মৃত্যুর কোলে ঢলে পড়লেন জেলা জামায়াত আমির গুম করে আমাকে একটি রুমে রাখা হয়, সেখানে টেবিলের গায়ে লেখা ছিল সিটিআইবি: হুমাম কাদের চেয়ারম্যানের বাড়িতে দাঁড়িপাল্লার গণসংযোগ, জামায়াতের প্রার্থীকে শোকজ রাজারহাটে তিস্তা তীর সংরক্ষণ প্রকল্পের আড়ালে অবৈধ বালু বাণিজ্যের অভিযোগ এসজেডএইচএম ট্রাস্ট নিয়ন্ত্রণাধীন উম্মুল আশেকীন মুনাওয়ারা বেগম এতিমখানা ও হেফজখানা পরিচালনা পর্ষদের গঠিত নতুন কমিটির সভা অনুষ্ঠিত ফরিদপুরে পেট্রোল পাম্পে ডাকাতি মরহুমদের কবর জিয়ারত ও স্থানীয়দের সঙ্গে সাক্ষাতে কাঁঠালিয়ায় সক্রিয় সৈকত সিরাজদিখানে মা ও মেয়ের রক্তাক্ত মরদেহ উদ্ধার ঝিনাইদহ জেলা পুলিশের বড় ধামাকা! হারানো ৮৬টি স্মার্টফোন ও হাতিয়ে নেওয়া টাকা ফেরত পেয়ে খুশিতে আত্মহারা মালিকরা

মেহেন্দিগঞ্জে জাতীয় দৈনিক ভোরের চেতনা পত্রিকার ২৭ তম প্রতিষ্ঠা বার্ষিকী পালিত

বিএম নাঈম মাহমুদ  / ৯৪
Update Time : সোমবার, ১৯ জানুয়ারী ২০২৬, ০৭:৫৯ অপরাহ্ন

বরিশালের মেহেন্দিগঞ্জে বহুল প্রচলিত পাঠক প্রিয় দৈনিক ভোরের চেতনা পত্রিকার ২৭ তম প্রতিষ্ঠা বার্ষিকী পালিত হয়।
১৮ নভেম্বর রোজ মঙ্গলবার দুপুর ২ টায় সাংবাদিক ইউনিয়ন মেহেন্দিগঞ্জ কার্যালয়ে প্রতিষ্ঠাবার্ষিকী পালিত হয়।
উক্ত অনুষ্ঠানে স্থানীয় সাংবাদিক এবং পত্রিকার পাঠকবৃন্দ উপস্থিত ছিলেন। অনুষ্ঠানে কেক কেটে পত্রিকার এই বিশেষ দিন পালন করা হয়। মেহেন্দিগঞ্জ উপজেলা  প্রতিনিধি বিএম নাঈম মাহমুদ অনুষ্ঠানের আয়োজন ও পরিচালনা করেন।
অনুষ্ঠানে বক্তারা বলেন, ২৭ বছরে দীর্ঘ পথ চলায় ‘ভোরের চেতনা’ সত্য সংবাদ পরিবেশন ও জনস্বার্থ রক্ষায় একটি গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে এসেছে। তারা আশা প্রকাশ করেন, পত্রিকাটি ভবিষ্যতেও সত্য ও ন্যায়ের পথ ধরে এলাকার মানুষের কণ্ঠস্বর হয়ে অবিচল থেকে কাজ করে যাবে।
এছাড়াও উপস্থিত ছিলেন দৈনিক মতবাদ পত্রিকার মেহেন্দিগঞ্জ প্রতিনিধি নাসির উদ্দিন, দৈনিক সত্য সংবাদ এর প্রতিনিধি মুন্না খান,আজকের সুন্দরবন পত্রিকার স্টাফ রিপোর্টার বাকের উল ইসলাম, আজকের বরিশাল পত্রিকার মেহেন্দিগঞ্জ প্রতিনিধি মাহমুদুল হাসান  সংবাদ দিগন্ত পত্রিকার স্টাফ রিপোর্টার  আতিকুর রহমান,ঢাকা টাইম ২৪ স্টাফ রিপোর্টার আব্দুর রহমান নাঈম সহ বিভিন্ন পিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকরা
বিএম নাঈম মাহমুদ বলেন সাধারণ মানুষের কাছে দৈনিক ভোরের চেতনা পত্রিকা খুব অল্প সময়ের মধ্যে দেশপ্রেমের অভূতপূর্ব উদাহরণ তৈরি করেছে। আগামীতেও দৈনিক ভোরের চেতনা দেশ এবং জাতি রক্ষায় তার লেখনি শক্তির মধ্য দিয়ে অনেক বেশি ভূমিকা রাখবে। পাশাপাশি ভোরের চেতনা এই ২৭ তম শুভ জন্মদিনে পত্রিকাটির সম্পাদক সহ পত্রিকার সাথে সংশ্লিষ্ট সকলকে শুভেচ্ছা জ্ঞাপন করেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category