রবিবার, ২৫ জানুয়ারী ২০২৬, ০৯:৩৮ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম
জামায়াত নেতাকর্মীরা দেশেই ছিলেন, মুচলেকা দিয়ে পালিয়ে যাননি : শফিকুর রহমান সোনারগাঁয়ে প্রতিবন্ধী অটোরিকশা চালক হত্যার ঘটনায় গ্রেপ্তার-৫ শার্শায় বিজিএমইএ বিশ্ব বিদ্যালয়ের আয়োজনে মতবিনিময় সভা সেনাবাহিনী ও মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের যৌথ অভিযানে হেরোইন ও গাঁজাসহ গ্রেপ্তার-১ খুলনা মফস্বল প্রেসক্লাবের আলোচনা ও প্রীতিভোজের মাধ্যমে যাত্রা শুরু আমি চাই এমন একটি প্লাটফর্ম যেখানে সবাই কথা বলবে- রাজিব আহসান নাগরপুরে ধানের শীষের পক্ষে নির্বাচনীয় মিছিল জালনোট প্রচলন প্রতিরোধে জনসচেতনতা বৃদ্ধির লক্ষ্যে যশোরের দিনব্যাপি কর্মশালা শেখ হাসিনার অবস্থান নিয়ে তির্যক মন্তব্য ভারতীয় সাবেক ক্রিকেটারের জালনোট প্রচলন প্রতিরোধে জনসচেতনতা বৃদ্ধির লক্ষ্যে যশোরের দিনব্যাপি কর্মশালা

অভয়নগরে নওয়াপাড়া সরকারি ডিগ্রি কলেজের অধ্যক্ষকে গুলি করে হত্যার হুমকি

আমিনুর রহমান / ৩০
Update Time : রবিবার, ২৫ জানুয়ারী ২০২৬, ০৯:৩৮ পূর্বাহ্ন

যশোরের অভয়নগর উপজেলার ঐতিহ্যবাহী নওয়াপাড়া সরকারি ডিগ্রি কলেজের অধ্যক্ষ রবিউল হাসানকে গুলি করে হত্যার হুমকি দেওয়া হয়েছে। রোববার রাত ১০টা ১৬ মিনিটে অজ্ঞাতনামা (০১৯৭৮-১৮৫৬১১) নাম্বারের মোবাইল ফোনের হোয়াটসঅ্যাপ থেকে এ হুমকি দেওয়ার ঘটনা ঘটে। এ ঘটনায় সোমবার দুপুরে অধ্যক্ষ রবিউল হাসান অভয়নগর থানায় একটি সাধারণ ডায়েরি (জিডি) করেছেন । থানায় দেওয়া অভিযোগে তিনি উল্লেখ করেন, বর্তমানে তিনি নওয়াপাড়া সরকারি কলেজের অধ্যক্ষ হিসেবে কর্মরত আছেন এবং চলতি মাসের ২৭ তারিখে তিনি পিআরএলে যাবেন।
গত ১৬ নভেম্বর রোববার রাত ১০টা ১৬ মিনিটে তিনি নওয়াপাড়া বাজার এলাকায় অবস্থানকালে অজ্ঞাতনামা নাম্বার থেকে তার ব্যবহৃত নিজস্ব মোবাইল নাম্বারের হোয়াটসঅ্যাপে কল আসে। কলকারী নিজেকে সাংবাদিক আইয়ুব হোসেন পরিচয় দিয়ে কলেজের টিউশন ফি ২০১৮ সাল থেকে ২০২৪ সাল পর্যন্ত আদায় হওয়া অর্থ ব্যবহারের বিষয়ে প্রশ্ন করেন। এ সময় অধ্যক্ষ জানান, উক্ত টাকা সরকারি কোষাগারে জমা দেওয়া হয়েছে। এতে ক্ষিপ্ত হয়ে কলকারী অকথ্য ভাষায় গালিগালাজ করতে থাকেন এবং বলেন, তোর কলেজে এখনও মব জাস্টিসের লোক যায়নি? আমি কি লোক পাঠাব?
পরে আরও বলেন, আগামীকালের মধ্যে মো. শরিফুল ইসলামকে কলেজে যোগদান না করালে তোকে দুই দিনের মধ্যে গুলি করে মেরে ফেলব। এমন হুমকির পর অধ্যক্ষ নিজ ও পরিবারের নিরাপত্তা নিয়ে উদ্বেগ প্রকাশ করেন। তার দাবি, অজ্ঞাতনামা ব্যক্তি যেকোনো সময় তার বড় ধরনের ক্ষতি করতে পারে।
এ ব্যাপারে থানার ওসি কেএম রবিউল ইসলাম জানান, অধ্যক্ষের দেওয়া অভিযোগ পেয়েছি। তদন্তপূর্বক আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হচ্ছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category