রবিবার, ২৫ জানুয়ারী ২০২৬, ১০:০০ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম
জামায়াত নেতাকর্মীরা দেশেই ছিলেন, মুচলেকা দিয়ে পালিয়ে যাননি : শফিকুর রহমান সোনারগাঁয়ে প্রতিবন্ধী অটোরিকশা চালক হত্যার ঘটনায় গ্রেপ্তার-৫ শার্শায় বিজিএমইএ বিশ্ব বিদ্যালয়ের আয়োজনে মতবিনিময় সভা সেনাবাহিনী ও মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের যৌথ অভিযানে হেরোইন ও গাঁজাসহ গ্রেপ্তার-১ খুলনা মফস্বল প্রেসক্লাবের আলোচনা ও প্রীতিভোজের মাধ্যমে যাত্রা শুরু আমি চাই এমন একটি প্লাটফর্ম যেখানে সবাই কথা বলবে- রাজিব আহসান নাগরপুরে ধানের শীষের পক্ষে নির্বাচনীয় মিছিল জালনোট প্রচলন প্রতিরোধে জনসচেতনতা বৃদ্ধির লক্ষ্যে যশোরের দিনব্যাপি কর্মশালা শেখ হাসিনার অবস্থান নিয়ে তির্যক মন্তব্য ভারতীয় সাবেক ক্রিকেটারের জালনোট প্রচলন প্রতিরোধে জনসচেতনতা বৃদ্ধির লক্ষ্যে যশোরের দিনব্যাপি কর্মশালা

বগুড়ায় তিন সন্তান জন্ম দিয়েছে এক গৃহবধূ

আমিনুল হক / ৮৭
Update Time : রবিবার, ২৫ জানুয়ারী ২০২৬, ১০:০০ পূর্বাহ্ন
Oplus_16908288

বগুড়া ধুনটে তিন জমজ সন্তান জন্ম দিয়েছে আঁখি খাতুন (২২) আজ (১৭) নভেম্বর সোমবার বিকেলে আয়শা-জবেদা ক্লিনিকে জন্ম দেয় এই তিন নবজাতককে।  উপজেলার এলাঙ্গী গ্রামের বাসিন্দা  সুজন মিয়ার স্ত্রী।

ক্লিনিক সুত্রে জানা যায় , সোমবার গৃহবধূ আঁখির প্রসববেদনা অনুভব করলে তাকে আয়শা-জবেদা ক্লিনিক অ্যান্ড ডায়াগনস্টিক সেন্টারে ভর্তি করা হয়। গাইনি  বিভাগের সার্জন ডা. সাদিয়া আফরীনের তত্ত্বাবধানে আল্ট্রাসনোগ্রাফি করে আঁখির গর্ভে তিনটি সন্তান থাকার বিষয়টি নিশ্চিত হন চিকিৎসকরা। বিকেলে সফলভাবে অস্ত্রোপচার সম্পন্ন করেন ডা. সাখাওয়াত হোসেন অপু। অ্যানেসথেসিয়ার দায়িত্বে ছিলেন ডা. রাহাত আলী।

ক্লিনিকের পরিচালক এমএ রাশেদ জানান, গরিব ও অসহায় মানুষের পাশে থাকতে পেরে আমরা গর্বিত। মা ও নবজাতকরা সুস্থ আছেন। এটাই আমাদের সবচেয়ে বড় সার্থকতা। সবাই তিন নবজাতকের জন্য দোয়া করবেন।

এদিকে তিন সন্তানের জন্ম হওয়ায় আঁখি খাতুনের পরিবার আনন্দিত। খবর ছড়িয়ে পড়লে তিন নবজাতক দেখতে স্থানীয় বাসিন্দারাও হাসপাতালে ভীড় জমায়।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category