সোমবার, ১৯ জানুয়ারী ২০২৬, ০৯:২৫ অপরাহ্ন
সংবাদ শিরোনাম
জামায়াত-বিএনপির সংঘর্ষে আহত ৫, পাল্টাপাল্টি অভিযোগ বক্তব্য প্রদানকালে মৃত্যুর কোলে ঢলে পড়লেন জেলা জামায়াত আমির গুম করে আমাকে একটি রুমে রাখা হয়, সেখানে টেবিলের গায়ে লেখা ছিল সিটিআইবি: হুমাম কাদের চেয়ারম্যানের বাড়িতে দাঁড়িপাল্লার গণসংযোগ, জামায়াতের প্রার্থীকে শোকজ রাজারহাটে তিস্তা তীর সংরক্ষণ প্রকল্পের আড়ালে অবৈধ বালু বাণিজ্যের অভিযোগ এসজেডএইচএম ট্রাস্ট নিয়ন্ত্রণাধীন উম্মুল আশেকীন মুনাওয়ারা বেগম এতিমখানা ও হেফজখানা পরিচালনা পর্ষদের গঠিত নতুন কমিটির সভা অনুষ্ঠিত ফরিদপুরে পেট্রোল পাম্পে ডাকাতি মরহুমদের কবর জিয়ারত ও স্থানীয়দের সঙ্গে সাক্ষাতে কাঁঠালিয়ায় সক্রিয় সৈকত সিরাজদিখানে মা ও মেয়ের রক্তাক্ত মরদেহ উদ্ধার ঝিনাইদহ জেলা পুলিশের বড় ধামাকা! হারানো ৮৬টি স্মার্টফোন ও হাতিয়ে নেওয়া টাকা ফেরত পেয়ে খুশিতে আত্মহারা মালিকরা

রাজধানীর মিরপুর ও মৌচাকে ককটেল বিস্ফোরণ, রিকশাচালক আহত

সুমিত বিশ্বাস / ২৮
Update Time : সোমবার, ১৯ জানুয়ারী ২০২৬, ০৯:২৫ অপরাহ্ন

রাজধানীর মিরপুর-১ নম্বর এলাকা ও মৌচাকে পৃথকভাবে ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটেছে। এসব ঘটনায় এক রিকশাচালক আহত হয়েছেন। সোমবার (১৭ নভেম্বর) সন্ধ্যায় ঘটনাগুলো ঘটে।

পুলিশের তথ্য মতে, সন্ধ্যা ৬টার দিকে মৌচাক ক্রসিংয়ে ফ্লাইওভারের ওপর থেকে কয়েকজন দুর্বৃত্ত ককটেল নিক্ষেপ করে। এসময় বিস্ফোরণে এক রিকশাচালক পায়ে আঘাত পান। বিস্ফোরণের পর দুর্বৃত্তরা দ্রুত পালিয়ে যায়।

এর আগে বিকাল সাড়ে ৫টার দিকে মিরপুর-১ নম্বর মুক্ত বাংলা শপিং কমপ্লেক্সের সামনে ফুটওভার ব্রিজ থেকে অজ্ঞাত একজন ব্যক্তি দুটি ককটেল নিক্ষেপ করে। তবে সেখানে কোনও হতাহতের ঘটনা ঘটেনি।

এদিকে, জুলাই গণ-অভ্যুত্থানের সময় সংঘটিত মানবতাবিরোধী অপরাধের মামলায় সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাসহ তিনজনের বিরুদ্ধে রায় ঘোষণা করা হয় সোমবার। রায়কে কেন্দ্র করে আওয়ামী লীগ রবিবার (১৬ নভেম্বর) ও সোমবার ‘কমপ্লিট শাটডাউন’ কর্মসূচি পালন করেছে। কর্মসূচির সময় রাজধানীসহ বিভিন্ন স্থানে বিচ্ছিন্নভাবে অগ্নিসংযোগ ও ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category