রবিবার, ২৫ জানুয়ারী ২০২৬, ০৮:৫১ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম
জামায়াত নেতাকর্মীরা দেশেই ছিলেন, মুচলেকা দিয়ে পালিয়ে যাননি : শফিকুর রহমান সোনারগাঁয়ে প্রতিবন্ধী অটোরিকশা চালক হত্যার ঘটনায় গ্রেপ্তার-৫ শার্শায় বিজিএমইএ বিশ্ব বিদ্যালয়ের আয়োজনে মতবিনিময় সভা সেনাবাহিনী ও মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের যৌথ অভিযানে হেরোইন ও গাঁজাসহ গ্রেপ্তার-১ খুলনা মফস্বল প্রেসক্লাবের আলোচনা ও প্রীতিভোজের মাধ্যমে যাত্রা শুরু আমি চাই এমন একটি প্লাটফর্ম যেখানে সবাই কথা বলবে- রাজিব আহসান নাগরপুরে ধানের শীষের পক্ষে নির্বাচনীয় মিছিল জালনোট প্রচলন প্রতিরোধে জনসচেতনতা বৃদ্ধির লক্ষ্যে যশোরের দিনব্যাপি কর্মশালা শেখ হাসিনার অবস্থান নিয়ে তির্যক মন্তব্য ভারতীয় সাবেক ক্রিকেটারের জালনোট প্রচলন প্রতিরোধে জনসচেতনতা বৃদ্ধির লক্ষ্যে যশোরের দিনব্যাপি কর্মশালা

ঝিনাইদহে প্রবাসী মাহাবুব হত্যা মামলার প্রধান আসামি রবি গ্রেফতার

Md Rasel Hossain / ৯৭
Update Time : রবিবার, ২৫ জানুয়ারী ২০২৬, ০৮:৫১ পূর্বাহ্ন

ঝিনাইদহে জমি নিয়ে বিরোধের জেরে প্রবাসী মাহাবুব হত্যা মামলার প্রধান আসামি রবিউল ইসলাম রবি গ্রেফতার হয়েছে। রোববার গভীর রাতে শহরের আদর্শপাড়া এলাকায় র‌্যাব-৬ এর বিশেষ অভিযানে তাকে আটক করা হয়। গ্রেফতারকৃত রবি সদর উপজেলার কালা গ্রামের মৃত আব্দুস সাত্তারের ছেলে।
র‌্যাব-৬ ঝিনাইদহ ক্যাম্পের কোম্পানি কমান্ডার মেহেদী ইমরান সিদ্দিকী জানান, গোপন সংবাদের ভিত্তিতে আদর্শপাড়ায় অভিযান চালানো হয়। এসময় পালিয়ে যাওয়ার চেষ্টা করলে রবিকে ধাওয়া করে আটক করা হয়। প্রাথমিক জিজ্ঞাসাবাদ শেষে সোমবার সকালে তাকে সদর থানায় হস্তান্তর করা হয়।
গত শনিবার সকালে সদর উপজেলার কালা গ্রামে জমি নিয়ে পূর্বের বিরোধকে কেন্দ্র করে প্রতিপক্ষের হামলায় কম্বোডিয়া প্রবাসী মাহাবুব হোসেন গুরুতর আহত হন। স্থানীয়রা তাকে উদ্ধার করে ঝিনাইদহ সদর হাসপাতালে নিলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। ঘটনার পর এলাকায় উত্তেজনা ছড়িয়ে পড়ে।
এ ঘটনায় নিহতের ভাই রুবেল হোসেন রবিবার রাতে সদর থানায় ১৩ জনের নাম উল্লেখসহ অজ্ঞাত আরও ১০-১২ জনকে আসামি করে একটি হত্যা মামলা দায়ের করেন। পুলিশ ও র‌্যাব জানায়, বাকি আসামিদের গ্রেফতারে অভিযান অব্যাহত রয়েছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category