ঝালকাঠির কাঠালিয়ায় জাতীয় নাগরিক পার্টি (এনসিপি)’র উদ্যোগে এক সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়েছে।
সোমবার (১৭ নভেম্বর) দুপুর ১২ টায় কাঠালিয়া প্রেসক্লাব মিলনায়তনে এই সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন ঝালকাঠি-১ (কাঠালিয়া-রাজাপুর) আসনের মনোনীত প্রার্থী ও এনসিপি’র ফিনল্যান্ড শাখার আহ্বায়ক মো. আহাদ শিকদার। তিনি বলেন, “আমরা প্রতিটি নির্বাচনী এলাকার সমস্যা চিহ্নিত করছি। নির্বাচিত হই বা না হই—সংসদীয় এলাকার এসব সমস্যার সমাধানে কাজ করে যাব।”
সংবাদ সম্মেলনে আরও উপস্থিত ছিলেন—
জাতীয় যুব শক্তির কেন্দ্রীয় সংগঠক মো. বদিউন নবী পলাশ, এনসিপি ঝালকাঠি জেলা যুগ্ম-সমন্বয়ক মুফতি মাসুম বিল্লাহ, জেলা সংগঠক ওমর ফারুক আবু হানিফ, এনসিপি কাঠালিয়া উপজেলা সমন্বয়ক মহিউদ্দিন কালু মিয়া, রাজাপুর উপজেলা প্রধান সমন্বয়ক মো. শাহরিয়ার শাকিল, এনসিপি কাঠালিয়া উপজেলা যুগ্ম-সমন্বয়ক হারুন আর রশিদ সিকদারসহ এনসিপি ও জাতীয় যুব শক্তির জেলা-উপজেলা পর্যায়ের নেতাকর্মীরা।