রবিবার, ১৪ ডিসেম্বর ২০২৫, ১২:৩৭ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম
ওসমান হাদির ওপর গুলির প্রতিবাদে আদমদীঘি উপজেলা ছাত্রশিবিরের বিক্ষোভ মিছিল বীরগঞ্জে এক ব্যক্তিকে জবাই করে হত্যা করেছে দুর্বৃত্তরা গোয়ালন্দে খোলা ট্রাকে বালু-মাটি পরিবহন, ধুলা-বালুর দাপটে নাকাল সাধারণ মানুষ জনগণের সার্বিক নিরাপত্তা রক্ষায় জাতীয় স্মৃতিসৌধে চার স্তরের নিরাপত্তা ব্যবস্থা গোয়ালন্দে ওয়েটস্কেল অনিয়ম ইউএনও বরাবর এলাকাবাসীর অভিযোগ তরমুজ চারা নষ্ট করে কৃষকের সাথে এ কেমন শত্রুতা ঝিনাইদহ পুলিশ লাইন্সে সুপার স্পেশাল ‘কিট প্যারেড’ পরিদর্শনে এসপি, ঝিনাইদহ ক্মাঠালিয়ায় মাদকবিরোধী কাবাডি প্রতিযোগিতা অনুষ্ঠিত আদমদীঘিতে সড়কে প্রাণ গেল অটো চালকের, আহত তিন যাত্রী ইনকিলাব মঞ্চের নেতা ওসমান হাদীর বাসায় চুরির ঘটনা

ঝিকরগাছায় মিজানুর রহমান খাঁনের মোটরসাইকেল শোডাউন ও প্রয়াত নেতার কবর জিয়ারত

আঃজলিল  / ৪৭
Update Time : রবিবার, ১৪ ডিসেম্বর ২০২৫, ১২:৩৭ পূর্বাহ্ন

আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে চৌগাছা-ঝিকরগাছা আসনে হাজারখানিক মোটরসাইকেল নিয়ে শোডাউন করেছেন যশোর-২  ঝিকরগাছা চৌগাছা আসনে ধানের শীষের মনোনয়ন প্রত্যাশী আলহাজ্ব মিজানুর রহমান খাঁন।

রোববার বিকেলে ঝিকরগাছা বাজার থেকে মিজানুর রহমান খাঁনের নেতৃত্বে এই মোটরসাইকেল শোডাউন শুরু হয়।

 

শোডাউনটি দিনব্যাপী নির্বাসখোলা ইউনিয়নসহ কয়েকটি ইউনিয়র ঘুরে ঝিকরগাছা বাজারে এসে শেষ হয়।

এসময় উপস্থিত ছিলেন, ধানের শীষের মনোনয়ন প্রত্যাশী এ্যাড. ইসহক আলী, চৌগাছা উপজেলার সাবেক আহ্বায়ক ও ধানের শীষের মনোনয়ন প্রত্যাশী জহুরুল ইসলাম, ঝিকরগাছা উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক ও ধানের শীষের মনোনয়ন প্রত্যাশী এ্যাড, ইমরান সামাদ নিপুন ও ঝিকরগাছা উপজেলা বিএনপির সাবেক আহবায়ক মোর্তজা এলাহী টিপু সহ উপজেলার বিভিন্ন ইউনিয়নসহ উপজেলা ও পৌর যুবদল, স্বেচ্ছাসেবক দল, ছাত্রদলের অসংখ্য নেতৃবৃন্দ।

 

শোডাউন শেষে ঝিকরগাছা উপজেলা বিএনপির সাবেক সহ-সভাপতি, নির্বাসখোলা ইউনিয়ন বিএনপির সভাপতি ও জনপ্রিয় চেয়ারম্যান শহীদ শওকত আলীর ১৫তম শাহাদাৎ বার্ষিকীতে দোয়া মাহফিলে যোগ দান করেন। শহীদ শওকত আলীর করর জিয়ারত করেন। এবং মরহুমার আত্মার মাগফিরাত কামনা করেন বিএনপি নেতৃবৃন্দ।

 

 


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category