সোমবার, ১৯ জানুয়ারী ২০২৬, ০৯:১৩ অপরাহ্ন
সংবাদ শিরোনাম
জামায়াত-বিএনপির সংঘর্ষে আহত ৫, পাল্টাপাল্টি অভিযোগ বক্তব্য প্রদানকালে মৃত্যুর কোলে ঢলে পড়লেন জেলা জামায়াত আমির গুম করে আমাকে একটি রুমে রাখা হয়, সেখানে টেবিলের গায়ে লেখা ছিল সিটিআইবি: হুমাম কাদের চেয়ারম্যানের বাড়িতে দাঁড়িপাল্লার গণসংযোগ, জামায়াতের প্রার্থীকে শোকজ রাজারহাটে তিস্তা তীর সংরক্ষণ প্রকল্পের আড়ালে অবৈধ বালু বাণিজ্যের অভিযোগ এসজেডএইচএম ট্রাস্ট নিয়ন্ত্রণাধীন উম্মুল আশেকীন মুনাওয়ারা বেগম এতিমখানা ও হেফজখানা পরিচালনা পর্ষদের গঠিত নতুন কমিটির সভা অনুষ্ঠিত ফরিদপুরে পেট্রোল পাম্পে ডাকাতি মরহুমদের কবর জিয়ারত ও স্থানীয়দের সঙ্গে সাক্ষাতে কাঁঠালিয়ায় সক্রিয় সৈকত সিরাজদিখানে মা ও মেয়ের রক্তাক্ত মরদেহ উদ্ধার ঝিনাইদহ জেলা পুলিশের বড় ধামাকা! হারানো ৮৬টি স্মার্টফোন ও হাতিয়ে নেওয়া টাকা ফেরত পেয়ে খুশিতে আত্মহারা মালিকরা

মুক্তাগাছায় পদোন্নতি বঞ্চনার প্রতিবাদে শহীদ স্মৃতি সরকারি কলেজের প্রভাষকদের কর্মবিরতি

মোঃ নাজমুল হাসান  / ৫৪
Update Time : সোমবার, ১৯ জানুয়ারী ২০২৬, ০৯:১৩ অপরাহ্ন

ময়মনসিংহের মুক্তাগাছায় পদোন্নতি বঞ্চনার অভিযোগে ‘নো প্রমোশন, নো ওয়ার্ক’ কর্মসূচি পালন করেছেন শহীদ স্মৃতি সরকারি কলেজের বিসিএস সাধারণ শিক্ষা ক্যাডারভুক্ত প্রভাষকরা। রবিবার সকালে কলেজ ফ্রন্টের সামনে দিনব্যাপী এই কর্মসূচিতে অংশ নিয়ে তারা ভূতাপেক্ষ পদোন্নতির জিও দ্রুত জারির দাবি জানান।
প্রভাষকরা অভিযোগ করেন, বিসিএস সাধারণ শিক্ষা ক্যাডারে দীর্ঘদিন ধরে যোগ্য কর্মকর্তাদের প্রাপ্য পদোন্নতি উপেক্ষিত হচ্ছে। সহকারী অধ্যাপক পদে যেসব প্রমোশন ৫ বছরে হওয়ার কথা, তা অনেক ক্ষেত্রে ১২ বছরেও হয়নি। অন্য ক্যাডারগুলোত নিয়মিত পদোন্নতি দেওয়া হলেও সাধারণ শিক্ষা ক্যাডারে শিক্ষকরা ১০–১৩ বছর ধরে একই পদে কর্মরত রয়েছেন। এ অবস্থাকে অন্যায় ও মনোবল ভেঙে দেওয়ার মতো বলে মন্তব্য করেন তারা।
শিক্ষকরা জানান, শিক্ষা মন্ত্রণালয় কর্তৃক দ্রুত মামলা নিষ্পত্তি, ২০০০ বিধির কলেজসমূহ জাতীয়করণ-সংশ্লিষ্ট অবৈধ প্রজ্ঞাপন বাতিল এবং প্রভাষকদের পদোন্নতির সরকারি আদেশ প্রকাশ—এই তিন দফা দাবি পূরণ না হওয়া পর্যন্ত তাদের শান্তিপূর্ণ কর্মবিরতি চলবে। তারা হুঁশিয়ারি দিয়ে বলেন, পদোন্নতি সংক্রান্ত জিও জারি না হলে আন্দোলন আরও কঠোর হবে এবং তারা কোনো প্রশাসনিক বা একাডেমিক কাজে ফেরত যাবেন না।
কর্মসূচি চলাকালে শহীদ স্মৃতি সরকারি কলেজের সব প্রভাষক একাত্মতা প্রকাশ করে উপস্থিত ছিলেন এবং ন্যায্য দাবি আদায়ের জন্য শান্তিপূর্ণ কর্মসূচি অব্যাহত রাখার ঘোষণা দেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category