রবিবার, ২৫ জানুয়ারী ২০২৬, ০৫:৩৬ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম
জামায়াত নেতাকর্মীরা দেশেই ছিলেন, মুচলেকা দিয়ে পালিয়ে যাননি : শফিকুর রহমান সোনারগাঁয়ে প্রতিবন্ধী অটোরিকশা চালক হত্যার ঘটনায় গ্রেপ্তার-৫ শার্শায় বিজিএমইএ বিশ্ব বিদ্যালয়ের আয়োজনে মতবিনিময় সভা সেনাবাহিনী ও মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের যৌথ অভিযানে হেরোইন ও গাঁজাসহ গ্রেপ্তার-১ খুলনা মফস্বল প্রেসক্লাবের আলোচনা ও প্রীতিভোজের মাধ্যমে যাত্রা শুরু আমি চাই এমন একটি প্লাটফর্ম যেখানে সবাই কথা বলবে- রাজিব আহসান নাগরপুরে ধানের শীষের পক্ষে নির্বাচনীয় মিছিল জালনোট প্রচলন প্রতিরোধে জনসচেতনতা বৃদ্ধির লক্ষ্যে যশোরের দিনব্যাপি কর্মশালা শেখ হাসিনার অবস্থান নিয়ে তির্যক মন্তব্য ভারতীয় সাবেক ক্রিকেটারের জালনোট প্রচলন প্রতিরোধে জনসচেতনতা বৃদ্ধির লক্ষ্যে যশোরের দিনব্যাপি কর্মশালা

আমরা কোনো রাজনৈতিক দল নিষিদ্ধের পক্ষে নই

মো ফয়সাল আহম্মদ  / ১০৪
Update Time : রবিবার, ২৫ জানুয়ারী ২০২৬, ০৫:৩৬ পূর্বাহ্ন

“আমরা কোনো রাজনৈতিক দল নিষিদ্ধের পক্ষে নই। তবে যদি কোনো দল বা ব্যক্তি গণহত্যার সঙ্গে জড়িত থাকে, তাদের অবশ্যই বিচারের মুখোমুখি হতে হবে।” – এমন মন্তব্য করেছেন বাংলাদেশ লেবার পার্টির কেন্দ্রীয় চেয়ারম্যান ডা. মোস্তাফিজুর রহমান ইরান।
তিনি মঙ্গলবার (৩০ সেপ্টেম্বর) দুপুরে ঝালকাঠির কাঠালিয়া প্রেসক্লাবে সাংবাদিকদের সঙ্গে মতবিনিময় সভায় এ কথা বলেন। প্রেসক্লাব মিলনায়তনে আয়োজিত এ মতবিনিময় সভায় তিনি আরও বলেন, “যদি কোনো রাজনৈতিক দলকে নিষিদ্ধ করতেই হয়, তবে তা অবশ্যই আদালতের মাধ্যমে হতে হবে, নির্বাহী আদেশে নয়। নির্বাহী আদেশে দল নিষিদ্ধ করা হলে দেশে পুনরায় ফ্যাসিবাদ ফিরে আসবে।”
সভায় আরও উপস্থিত ছিলেন বাংলাদেশ লেবার পার্টির কেন্দ্রীয় দপ্তর সম্পাদক মো. মিরাজ খান, ছাত্র মিশনের কেন্দ্রীয় সভাপতি সৈয়দ মো. মিলন, কেন্দ্রীয় সাধারণ সম্পাদক মো. মামুন হোসেন, যুব মিশনের কেন্দ্রীয় সভাপতি সালমান খান বাদশা, লেবার পার্টির ভান্ডারিয়া পৌর আহ্বায়ক মো. জাকির হোসেন, কাউখালী উপজেলার যুগ্ম আহ্বায়ক ডা. শহিদুল ইসলাম, কাঠালিয়া উপজেলার সমন্বয়কারী মুফতি আরিফ বিন শহীদসহ জেলা ও উপজেলা পর্যায়ের নেতৃবৃন্দ।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category