রবিবার, ১৪ ডিসেম্বর ২০২৫, ০২:৩১ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম
ওসমান হাদির ওপর গুলির প্রতিবাদে আদমদীঘি উপজেলা ছাত্রশিবিরের বিক্ষোভ মিছিল বীরগঞ্জে এক ব্যক্তিকে জবাই করে হত্যা করেছে দুর্বৃত্তরা গোয়ালন্দে খোলা ট্রাকে বালু-মাটি পরিবহন, ধুলা-বালুর দাপটে নাকাল সাধারণ মানুষ জনগণের সার্বিক নিরাপত্তা রক্ষায় জাতীয় স্মৃতিসৌধে চার স্তরের নিরাপত্তা ব্যবস্থা গোয়ালন্দে ওয়েটস্কেল অনিয়ম ইউএনও বরাবর এলাকাবাসীর অভিযোগ তরমুজ চারা নষ্ট করে কৃষকের সাথে এ কেমন শত্রুতা ঝিনাইদহ পুলিশ লাইন্সে সুপার স্পেশাল ‘কিট প্যারেড’ পরিদর্শনে এসপি, ঝিনাইদহ ক্মাঠালিয়ায় মাদকবিরোধী কাবাডি প্রতিযোগিতা অনুষ্ঠিত আদমদীঘিতে সড়কে প্রাণ গেল অটো চালকের, আহত তিন যাত্রী ইনকিলাব মঞ্চের নেতা ওসমান হাদীর বাসায় চুরির ঘটনা

মাগুরায় সড়ক দুর্ঘটনায় নিহত ও আহত ৩৭ পরিবারের মাঝে ১কোটি ৬১ লক্ষ টাকার চেক বিতরণ করা হয়

মো: সাজ্জাদ হোসেন / ৬১
Update Time : রবিবার, ১৪ ডিসেম্বর ২০২৫, ০২:৩১ পূর্বাহ্ন

মাগুরায়  বিআরটিএ ট্রাস্টি বোর্ড  কর্তৃক মাগুরা ও ঝিনেদা জেলার সংগঠিত  সড়ক দুর্ঘটনায়  ৩৭ জন নিহত ও আহত  ব্যক্তিবর্গের পরিবারের মাঝে  চেক বিতরণ করা হয়েছে। আজ শুক্রবার  সকাল ১১ টায় জেলা প্রশাসক  সম্মেলন কক্ষে এ অনুষ্ঠানের আয়োজন করে  বিআরটিএ মাগুরা। অনুষ্ঠানে বিআরটিএ চেয়ারম্যান ( অতিরিক্ত সচিব) আবু মমতাজ সাদ উদ্দিন আহাম্মেদ প্রধান অতিথি থেকে  আহত ও নিহত  পরিবারের হাতে চেক তুলে দেন। চেক বিতরণ অনুষ্ঠানে জেলা প্রশাসক মোহাম্মদ অহিদুল ইসলামের সভাপতিত্বে  বক্তব্য রাখেন বিআরটিএ খুলনা বিভাগের সহকারি পরিচালক জিয়াউল হাসান, ঝিনাইদহ  বিআরটিএ সহকারি পরিচালক  লিটন বিশ্বাস, মাগুরা বিআরটিএ সহকারি  পরিচালক কেশব কুমার দাস, মাগুরা প্রেসক্লাবের সভাপতি অধ্যাপক সাইদুর রহমান, মাগুরা বাস মিনিবাস মালিক সমিতির সাধারণ সম্পাদক বাবু মিয়া, জেলা ট্রাক মালিক সমিতির  সভাপতি  কাজল মিয়া ও জেলা বাস মিনিবাস মালিক গ্রুপের উপদেষ্টা  ফুরকানুল হামিদ  প্রমুখ। অনুষ্ঠানে  দুইটি ক্যাটাগরিতে  ১ কোটি ৬১ লক্ষ টাকার চেক প্রদান করা হয়। এর মধ্যে নিহতের পরিবারের মাঝে  ৫ লক্ষ টাকা, আহত পটিবারের মাঝে ৩ লক্ষ ও  ১ লক্ষ টাকার চেক প্রদান করা হয়। অনুষ্ঠানে সড়ক দুর্ঘটনা রোধে   নানা সুপারিশ তুলে ধরেন বক্তারা।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category