রবিবার, ১৪ ডিসেম্বর ২০২৫, ০২:১৭ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম
ওসমান হাদির ওপর গুলির প্রতিবাদে আদমদীঘি উপজেলা ছাত্রশিবিরের বিক্ষোভ মিছিল বীরগঞ্জে এক ব্যক্তিকে জবাই করে হত্যা করেছে দুর্বৃত্তরা গোয়ালন্দে খোলা ট্রাকে বালু-মাটি পরিবহন, ধুলা-বালুর দাপটে নাকাল সাধারণ মানুষ জনগণের সার্বিক নিরাপত্তা রক্ষায় জাতীয় স্মৃতিসৌধে চার স্তরের নিরাপত্তা ব্যবস্থা গোয়ালন্দে ওয়েটস্কেল অনিয়ম ইউএনও বরাবর এলাকাবাসীর অভিযোগ তরমুজ চারা নষ্ট করে কৃষকের সাথে এ কেমন শত্রুতা ঝিনাইদহ পুলিশ লাইন্সে সুপার স্পেশাল ‘কিট প্যারেড’ পরিদর্শনে এসপি, ঝিনাইদহ ক্মাঠালিয়ায় মাদকবিরোধী কাবাডি প্রতিযোগিতা অনুষ্ঠিত আদমদীঘিতে সড়কে প্রাণ গেল অটো চালকের, আহত তিন যাত্রী ইনকিলাব মঞ্চের নেতা ওসমান হাদীর বাসায় চুরির ঘটনা

পাহাড়ি-বাঙালির সম্প্রীতির বার্তা নিয়ে নির্বাচনী প্রচারনায় ওয়াদুদ ভূইয়া

মোঃ আবু বক্কর সিদ্দীক / ৬৯
Update Time : রবিবার, ১৪ ডিসেম্বর ২০২৫, ০২:১৭ পূর্বাহ্ন

খাগড়াছড়ির মানিকছড়ি থেকে ধানের শীষের পক্ষে নির্বাচনী প্রচারণা শুরু করেছেন বিএনপি মনোনীত প্রার্থী ওয়াদুদ ভূইয়া। বৃহস্পতিবার (১৩ নভেম্বর) বিকেলে মানিকছড়ি উপজেলার গাড়িটানা এলাকায় এক পথসভা দিয়ে আনুষ্ঠানিকভাবে প্রচার কার্যক্রমের সূচনা করেন তিনি।
এ সময় হাজারো নেতাকর্মীর গাড়িবহরে পথে পথে ফুলের শুভেচ্ছা ও ধানের শীষের প্রতীক নিয়ে ওয়াদুদ ভূইয়াকে স্বাগত জানান স্থানীয় জনগণ। কোথাও ফুলের পাপড়ি ছিটিয়ে, কোথাও করতালির মধ্য দিয়ে উচ্ছ্বাস প্রকাশ করেন তারা।
প্রচার অভিযানে জেলা বিএনপির প্রধান উপদেষ্টা জাকিয়া জিনাত বির্থী, সাধারণ সম্পাদক এম.এন. আফছার, যুগ্ম সম্পাদক অ্যাডভোকেট আব্দুল মালেক মিন্টু, মোশারফ হোসেন ও অনিমেষ চাকমা রিংকুসহ দলের শীর্ষস্থানীয় নেতারা উপস্থিত ছিলেন।
পথসভায় ওয়াদুদ ভূইয়া বলেন—দীর্ঘ আঠারো বছর পর আমি জনগণের মাঝে ফিরেছি। আমি যখন সাংসদ ছিলাম, তখন কী কাজ করেছি, তার বিচার করবেন আপনারা। আমি চাই, পাহাড়ি-বাঙালি সকলে মিলেমিশে সম্প্রীতির বন্ধনে শান্তিতে বসবাস করুক। আগামী নির্বাচনে ধানের শীষে ভোট দিয়ে সেই সম্প্রীতির রাজনীতি টিকিয়ে রাখুন।
তিনি আরও বলেন, জনগণের ভোটের মাধ্যমে গণতন্ত্র পুনরুদ্ধারই তার প্রধান লক্ষ্য, আর সেই লক্ষ্যেই তিনি মাঠে নেমেছেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category