রবিবার, ১৪ ডিসেম্বর ২০২৫, ০১:৫৮ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম
ওসমান হাদির ওপর গুলির প্রতিবাদে আদমদীঘি উপজেলা ছাত্রশিবিরের বিক্ষোভ মিছিল বীরগঞ্জে এক ব্যক্তিকে জবাই করে হত্যা করেছে দুর্বৃত্তরা গোয়ালন্দে খোলা ট্রাকে বালু-মাটি পরিবহন, ধুলা-বালুর দাপটে নাকাল সাধারণ মানুষ জনগণের সার্বিক নিরাপত্তা রক্ষায় জাতীয় স্মৃতিসৌধে চার স্তরের নিরাপত্তা ব্যবস্থা গোয়ালন্দে ওয়েটস্কেল অনিয়ম ইউএনও বরাবর এলাকাবাসীর অভিযোগ তরমুজ চারা নষ্ট করে কৃষকের সাথে এ কেমন শত্রুতা ঝিনাইদহ পুলিশ লাইন্সে সুপার স্পেশাল ‘কিট প্যারেড’ পরিদর্শনে এসপি, ঝিনাইদহ ক্মাঠালিয়ায় মাদকবিরোধী কাবাডি প্রতিযোগিতা অনুষ্ঠিত আদমদীঘিতে সড়কে প্রাণ গেল অটো চালকের, আহত তিন যাত্রী ইনকিলাব মঞ্চের নেতা ওসমান হাদীর বাসায় চুরির ঘটনা

রাতে নিষিদ্ধ আওয়ামী লীগ নেতা গ্রেপ্তার

emran / ১০৪
Update Time : রবিবার, ১৪ ডিসেম্বর ২০২৫, ০১:৫৮ পূর্বাহ্ন

কুমিল্লার মনোহরগঞ্জ উপজেলার হাসনাবাদ এলাকায় অভিযান চালিয়ে কার্যক্রম নিষিদ্ধ ওয়ার্ড আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক সাহাবউদ্দিনকে গ্রেপ্তার করে পুলিশ। মঙ্গলবার (১১ নভেম্বর) রাতে উপজেলার হাসনাবাদ ইউনিয়নের ৮ নং ওয়ার্ডের সাহাবউদ্দিনকে গ্রেপ্তার করে মনোহরগঞ্জ থানা পুলিশ।
বুধবার (১২ নভেম্বর) মনোহরগঞ্জ থানা পুলিশ গ্রেপ্তার সাহাবউদ্দিনকে কুমিল্লার আদালতে পাঠায়। পরে বিকেলে আদালত তার জামিন আবেদন মঞ্জুর করেন।
নাশকতা মামলায় ফ্যাসিস্ট আওয়ামী লীগ নেতার দ্রুত সময়ে জামিন নিয়ে এলাকার সচেতন মহল ক্ষোভ প্রকাশ করে বলেন, এত অল্প সময়ে ফ্যাসিস্টরা জামিন পেয়ে গেলে তারা হায়নার রুপ নিতে পারে আর নির্যাতিত মানুষগুলো ভয় আতংকে চুপসে যাবে।

দ্রুত সময়ে জামিন বিষয়ে মনোহরগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) বিপুল চন্দ্র দে জানান, তার বিরুদ্ধে বিএনপির পার্টি অফিসে আগুন বা নাশকতা মামলা রয়েছে। এখানে আদালত যদি জামিন দেয়, সেখানে আমার কী করার আছে। এটা সম্পূর্ণ আদালতের এখতিয়ার।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category