রবিবার, ২৫ জানুয়ারী ২০২৬, ০৯:০০ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম
জামায়াত নেতাকর্মীরা দেশেই ছিলেন, মুচলেকা দিয়ে পালিয়ে যাননি : শফিকুর রহমান সোনারগাঁয়ে প্রতিবন্ধী অটোরিকশা চালক হত্যার ঘটনায় গ্রেপ্তার-৫ শার্শায় বিজিএমইএ বিশ্ব বিদ্যালয়ের আয়োজনে মতবিনিময় সভা সেনাবাহিনী ও মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের যৌথ অভিযানে হেরোইন ও গাঁজাসহ গ্রেপ্তার-১ খুলনা মফস্বল প্রেসক্লাবের আলোচনা ও প্রীতিভোজের মাধ্যমে যাত্রা শুরু আমি চাই এমন একটি প্লাটফর্ম যেখানে সবাই কথা বলবে- রাজিব আহসান নাগরপুরে ধানের শীষের পক্ষে নির্বাচনীয় মিছিল জালনোট প্রচলন প্রতিরোধে জনসচেতনতা বৃদ্ধির লক্ষ্যে যশোরের দিনব্যাপি কর্মশালা শেখ হাসিনার অবস্থান নিয়ে তির্যক মন্তব্য ভারতীয় সাবেক ক্রিকেটারের জালনোট প্রচলন প্রতিরোধে জনসচেতনতা বৃদ্ধির লক্ষ্যে যশোরের দিনব্যাপি কর্মশালা

অভয়নগরে ভূমিদস্যু জায়েদের কবল থেকে জমি উদ্ধারে মানববন্ধন করল ৪০ জন কৃষকসহ এলাকাবাসী

আমিনুর রহমান / ২৮
Update Time : রবিবার, ২৫ জানুয়ারী ২০২৬, ০৯:০০ পূর্বাহ্ন

আমিনুর রহমান  যশোরের অভয়নগরের ৮ নং সিদ্দিপাশা ইউনিয়নের চন্দ্রপুর গ্রামের ৪০ জনের অধিক সাধারণ কৃষকরা ভয়ংকর ভূমিদস্যু ও মাদক ব্যবসায়ী জায়েদ শেখের কবল থেকে নিজেদের ৪০০ শত বিঘা জমি উদ্ধারের জন্য জমির মালিক ও স্থানীয়রা মানববন্ধন পালন করেছেন। বুধবার (১২ নভেম্বর) সকালে চন্দ্রপুর বাঁশেরহাট সংলগ্ন সড়কে ওই মানববন্ধন অনুষ্ঠিত হয়। মানববন্ধনে ভুক্তভোগীরা অভিযোগ করে বলেন, আনুমানিক ১০ বছর আগে চন্দ্রপুর পাশবর্তী নড়াইল জেলার কালিয়া উপজেলার শীতলবাটি গ্রামের ছাকায়েদ শেখের ছেলে ভূমিদস্যু জায়েদ শেখের কাছে বছর চুক্তিতে আমরা জমি হারি হিসেবে লিজ দিয়েছিলাম। জমি লিজ দেওয়ার পর থেকে আমাদের সকলের জমি ওই ভূমিদস্যু নিজের কব্জায় রেখেছে। আমরা জমি ফেরত পেতে বার বার তার দারস্থ হলেও ওই ভূমিদস্যু ও তার বাহিনী দিয়ে আমাদের উপর হামলা চালিয়ে আসছে। ফলে ভয়ে আমরা জমিতে যেতে পারিনা। এবিষয়ে একাধিকবার বিভিন্ন দপ্তরে অভিযোগ করেও আমরা দীর্ঘদিন কোন সমাধান না পেয়ে আজ আমরা মানববন্ধনে দাঁড়াতে বাধ্য হয়েছি। উল্লেখ ভূমিদস্যু জায়েদের বিরুদ্ধে চেক জালিয়াতিসহ অসংখ্য মামলা চলমান রয়েছে। আমরা যাহাতে আমার নিজেদের জমি অবৈধ দখল কারী জায়েদ শেখের কাছ থেকে দখল মুক্ত করতে পারি সেই জন্য অভয়নগর উপজেলা নির্বাহী কর্মকর্তাসহ ভূমি মন্ত্রণালয়ের হস্ত ক্ষেপ কামনা করছি। সেই সাথে আ.লীগের দোসর সন্ত্রাসী জায়েদ শেখের কঠিন শাস্তি কামনা করছি। এসময় মানববন্ধনে ভুক্তভোগী জমির মালিক প্রতিবন্ধি সুফিয়া বেগম নামে এক নারী কান্না জড়িত কণ্ঠে বলেন, আমি পঙ্গু মানুষ আমার ১ বিঘা জমি আজ ৯ বছর জোর করে ওই জায়েদ শেখ দখল করে রাখছে আমি জমি যাতে ফেরত পায় তার ব্যবস্থা করে দেন। এসম ওই মানববন্ধনে ভুক্তভোগীরাসহ প্রায় দেড় শতাধিক এলাকাবাসী উপস্থিত ছিলেন। এবিষয়ে নড়াইল জেলার কালিয়া উপজেলার শীতলকাটি গ্রামের ভূমিদস্যু জায়েদ শেখ মুঠোফোনে জানান, তারা যে অভিযোগ করছে তা সম্পূর্ণ মিথ্যা বানোয়াট, আমি সকলের কাছ থেকে জমি নিয়েছি তার চুক্তিপত্র ২০২৮ সাল পযন্ত মেয়াদ আছে। আর কিছু কিছু মালিক ২/১ বছরের হারির টাকা পাবে তা ছাড়া আমি কারো জমি জোর করে দখল করিনি। সকল জমির লিখিত ডকুমেন্ট আছে আমার কাছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category