রবিবার, ২৫ জানুয়ারী ২০২৬, ০৯:৩২ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম
জামায়াত নেতাকর্মীরা দেশেই ছিলেন, মুচলেকা দিয়ে পালিয়ে যাননি : শফিকুর রহমান সোনারগাঁয়ে প্রতিবন্ধী অটোরিকশা চালক হত্যার ঘটনায় গ্রেপ্তার-৫ শার্শায় বিজিএমইএ বিশ্ব বিদ্যালয়ের আয়োজনে মতবিনিময় সভা সেনাবাহিনী ও মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের যৌথ অভিযানে হেরোইন ও গাঁজাসহ গ্রেপ্তার-১ খুলনা মফস্বল প্রেসক্লাবের আলোচনা ও প্রীতিভোজের মাধ্যমে যাত্রা শুরু আমি চাই এমন একটি প্লাটফর্ম যেখানে সবাই কথা বলবে- রাজিব আহসান নাগরপুরে ধানের শীষের পক্ষে নির্বাচনীয় মিছিল জালনোট প্রচলন প্রতিরোধে জনসচেতনতা বৃদ্ধির লক্ষ্যে যশোরের দিনব্যাপি কর্মশালা শেখ হাসিনার অবস্থান নিয়ে তির্যক মন্তব্য ভারতীয় সাবেক ক্রিকেটারের জালনোট প্রচলন প্রতিরোধে জনসচেতনতা বৃদ্ধির লক্ষ্যে যশোরের দিনব্যাপি কর্মশালা

প্রেসক্লাব শালিখার সাহিত্য সম্পাদক বৃষ্টি মিনা পেলেন জাতীয় পুস্কার “সেরা কবি সম্মাননা ২০২৫

তারিকুল ইসলাম   / ১০৩
Update Time : রবিবার, ২৫ জানুয়ারী ২০২৬, ০৯:৩২ পূর্বাহ্ন

সাহিত্যের অনন্য সাধনা ও কবিতার নিরন্তর স্রোতে অবদান রাখার স্বীকৃতিস্বরূপ মাগুরা জেলার তরুণ কবি ও প্রেসক্লাব শালিখার সাহিত্য বিষয়ক সম্পাদক বৃষ্টি মিনা অর্জন করেছেন জাতীয় পুরস্কার “সেরা কবি সম্মাননা ২০২৫”।মঙ্গলবার রাজধানীতে আয়োজিত এক বর্ণাঢ্য অনুষ্ঠানে এ সম্মাননা প্রদান করা হয় সংগঠনটির ২৭ বছর পূর্তি উৎসব উপলক্ষে।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলা একাডেমি পুরস্কারপ্রাপ্ত শিশু সাহিত্যিক ও সাংবাদিক আখতার হুসেন।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন অধ্যাপক ড. মোহাম্মদ নজরুল ইসলাম তামিজী, কবি ও সাংবাদিক রাজু আলীম, এবং কবি ও সংগঠক তৌহিদুল ইসলাম কনক।
তাঁদের উপস্থিতিতেই সম্মাননাপত্র ও ক্রেস্ট তুলে দেওয়া হয় কবি বৃষ্টি মিনার হাতে।
তারুণ্যের কবি হিসেবে বৃষ্টি মিনা ইতোমধ্যেই পাঠক-সমালোচক মহলে নিজের স্বতন্ত্র কণ্ঠ ও গভীর আবেগপূর্ণ কবিতার জন্য সমাদৃত হয়েছেন। ভালোবাসা, প্রকৃতি ও মানবিকতার মেলবন্ধনে তাঁর কবিতায় উঠে আসে জীবনের নিভৃত বেদনা ও সৌন্দর্যের অনুপম ব্যঞ্জনা।
অনুষ্ঠানে উপস্থিত অতিথিরা কবি বৃষ্টি মিনার কবিতার মাধুর্য, তার সাহিত্যভ্রমণ এবং তরুণ প্রজন্মকে অনুপ্রাণিত করার ভূমিকার ভূয়সী প্রশংসা করেন।
তার এ অর্জনে প্রেসক্লাব শালিখার পক্ষ থেকে তাকে শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়েছেন প্রেসক্লাব শালিখার  সভাপতি মোঃ বাহারুল ইসলাম, সহসভাপতি জিআরএম তারিক, সহসভাপতি রমেশচন্দ্র সরকার , সাধারণ সম্পাদক অধ্যক্ষ মোঃ নওয়াব আলী,সহ সম্পাদক সুব্রত বিশ্বাস,  সাঠঠনিক সম্পাদক মোঃ আনোয়ার হোসেন, প্রচার ও প্রকাশনা সম্পাদক আবু হুরাইরা, মহিলা বিষয়ক সম্পাদক দিলারা বেগম সহ প্রেসক্লাব শালিখার সকল সদস্য বৃন্দ।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category