রবিবার, ২৫ জানুয়ারী ২০২৬, ১০:০০ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম
জামায়াত নেতাকর্মীরা দেশেই ছিলেন, মুচলেকা দিয়ে পালিয়ে যাননি : শফিকুর রহমান সোনারগাঁয়ে প্রতিবন্ধী অটোরিকশা চালক হত্যার ঘটনায় গ্রেপ্তার-৫ শার্শায় বিজিএমইএ বিশ্ব বিদ্যালয়ের আয়োজনে মতবিনিময় সভা সেনাবাহিনী ও মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের যৌথ অভিযানে হেরোইন ও গাঁজাসহ গ্রেপ্তার-১ খুলনা মফস্বল প্রেসক্লাবের আলোচনা ও প্রীতিভোজের মাধ্যমে যাত্রা শুরু আমি চাই এমন একটি প্লাটফর্ম যেখানে সবাই কথা বলবে- রাজিব আহসান নাগরপুরে ধানের শীষের পক্ষে নির্বাচনীয় মিছিল জালনোট প্রচলন প্রতিরোধে জনসচেতনতা বৃদ্ধির লক্ষ্যে যশোরের দিনব্যাপি কর্মশালা শেখ হাসিনার অবস্থান নিয়ে তির্যক মন্তব্য ভারতীয় সাবেক ক্রিকেটারের জালনোট প্রচলন প্রতিরোধে জনসচেতনতা বৃদ্ধির লক্ষ্যে যশোরের দিনব্যাপি কর্মশালা

গাছ লাগাই, পরিবেশ বাঁচাই

মোঃ শহিদুল ইসলাম / ৬৭
Update Time : রবিবার, ২৫ জানুয়ারী ২০২৬, ১০:০০ পূর্বাহ্ন

আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে খুলনা–৪ (রূপসা-তেরোখাদা-দিঘলিয়া) আসনে সবুজায়ন কর্মসূচি হাতে নিয়েছে বিএনপি। “একটি বাড়ি, একটি গাছ—সবুজায়নের অঙ্গীকার” শ্লোগান নিয়ে এই উদ্যোগের নেতৃত্ব দিচ্ছেন বিএনপি মনোনীত প্রার্থী আজিজুল বারী হেলাল।
খুলনা–৪ নির্বাচনী এলাকায় স্থানীয় বিএনপির উদ্যোগে পোস্টার, ব্যানার ও প্রচারণামূলক ব্যানার টানানো হয়েছে। এতে পরিবেশ রক্ষা, গাছ লাগানো এবং তরুণদের অংশগ্রহণের বার্তা তুলে ধরা হয়েছে।
ব্যানারে বলা হয়েছে, “গাছ লাগাই, পরিবেশ বাঁচাই”—একটি বাড়ি একটি গাছের অঙ্গীকারের মধ্য দিয়ে বিএনপি’র প্রার্থী আজিজুল বারী হেলাল জনগণকে আহ্বান জানিয়েছেন একটি সবুজ ও সুন্দর সমাজ গড়ার জন্য।
স্থানীয় বিএনপি নেতাকর্মীরা জানিয়েছেন, নির্বাচনী প্রচারণার পাশাপাশি এ উদ্যোগের মাধ্যমে মানুষকে পরিবেশ সচেতন করে তোলা প্রধান লক্ষ্য।
উল্লেখ্য, আজিজুল বারী হেলাল বর্তমানে খুলনা–৪ আসনে বিএনপির মনোনীত প্রার্থী হিসেবে নির্বাচনী মাঠে সক্রিয় রয়েছেন।
সেনহাটি বালিকা বিদ্যালয় মাঠে নির্বাচনী উঠান বৈঠক এবং ফরমায়েশ খানায়
দোয়া মাহফিলে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিএনপি জাতীয় নির্বাহী কমিটির তথ্য বিষয়ক সম্পাদক ও খুলনা-৪ আসনে বিএনপি প্রার্থী  আজিজুল বারী হেলাল।
উপস্থিত ছিলেন  খুলনা জেলা বিএনপি’র যুগ্ম আহ্বায়ক অধ্যক্ষ মনিরুল হক বাবুল,  উপজেলা বিএনপির সভাপতি এম সাইফুর রহমান মিন্টু, সাধারণ সম্পাদক আব্দুর রকিব মল্লিক, জেলা নেতা শরিফ ইকবাল হোসেন,  খুলনা জেলা স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক আতাউর রহমান রনু ।
 অন্যান্য নেতৃবৃন্দ দিঘলিয়া উপজেলা বিএনপির
মোল্লা বিল্লাল হোসেন, শরীফ ইকবাল হোসেন, শরীফ মোজাম্মেল হোসেন, গাজী জাকির হোসেন, মোল্লা বিল্লাল হোসেন, মোল্লা নাজমুল হক, মোল্লা মনিরুজ্জামান, শেখ মোসলেম উদ্দিন, খন্দকার ফারুক হোসেন, মাস্টার আবুল কালাম আজাদ,  সাফিউদ্দিন, জাসেদ কবির জুয়েল, আব্দুল্লাহ আল মামুন নিপু, সাজ্জাদ মোল্লা, মোহাম্মদ , আরিফুল ইসলাম হাসান, কুদরতে এলাহী স্পিকার, মনিরুল গাজী, বাদশা গাজী, বাকের শিকদার, লাল্টু সেলিম  মোড়ল,মামুন রেজা অপু, আলামিন মোল্লা, জনি, টুটুল, লিটন প্রমুখ।
​এ সময় খুলনা জেলা বিএনপি সহ অঙ্গ ও সহযোগী সংগঠনের স্থানীয় পর্যায়ের বিপুল সংখ্যক নেতা-কর্মী ও  সাধারণ মানুষ উপস্থিত ছিলেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category