রবিবার, ২৫ জানুয়ারী ২০২৬, ০৮:৪৮ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম
জামায়াত নেতাকর্মীরা দেশেই ছিলেন, মুচলেকা দিয়ে পালিয়ে যাননি : শফিকুর রহমান সোনারগাঁয়ে প্রতিবন্ধী অটোরিকশা চালক হত্যার ঘটনায় গ্রেপ্তার-৫ শার্শায় বিজিএমইএ বিশ্ব বিদ্যালয়ের আয়োজনে মতবিনিময় সভা সেনাবাহিনী ও মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের যৌথ অভিযানে হেরোইন ও গাঁজাসহ গ্রেপ্তার-১ খুলনা মফস্বল প্রেসক্লাবের আলোচনা ও প্রীতিভোজের মাধ্যমে যাত্রা শুরু আমি চাই এমন একটি প্লাটফর্ম যেখানে সবাই কথা বলবে- রাজিব আহসান নাগরপুরে ধানের শীষের পক্ষে নির্বাচনীয় মিছিল জালনোট প্রচলন প্রতিরোধে জনসচেতনতা বৃদ্ধির লক্ষ্যে যশোরের দিনব্যাপি কর্মশালা শেখ হাসিনার অবস্থান নিয়ে তির্যক মন্তব্য ভারতীয় সাবেক ক্রিকেটারের জালনোট প্রচলন প্রতিরোধে জনসচেতনতা বৃদ্ধির লক্ষ্যে যশোরের দিনব্যাপি কর্মশালা

মাগুরায় মেধাবী শিক্ষার্থীদের বৃত্তি প্রদান

মো: সাজ্জাদ হোসেন / ৯০
Update Time : রবিবার, ২৫ জানুয়ারী ২০২৬, ০৮:৪৮ পূর্বাহ্ন

শিক্ষার্থীদের উৎসাহ ও অনুপ্রেরণা দিতে মাগুরায় জেলা প্রশাসনের আয়োজনে মেধাবী শিক্ষার্থীদের মাঝে বৃত্তি প্রদান করা হয়েছে। বুধবার সকালে মাগুরা কালেক্টরেট কলেজিয়েট স্কুল প্রাঙ্গণে এ বৃত্তি প্রদান অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা প্রশাসক ও বিজ্ঞ জেলা ম্যাজিস্ট্রেট, মাগুরা এবং জেলা পরিষদের প্রশাসক মো. অহিদুল ইসলাম। বিশেষ অতিথি ছিলেন অতিরিক্ত জেলা প্রশাসক শাশ্বতী শীল, জেলা পরিষদের প্রধান নির্বাহী কর্মকর্তা (সিইও) হাসিনা মমতাজ,
কালেক্টরেট কলেজিয়েট স্কুলের প্রধান শিক্ষক কুমুদ রঞ্জন,  শিক্ষা অফিসার আলমগীর কবির সহ সরকারি কর্মকর্তা ও অভিভাবক শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন।
জেলা প্রশাসক শিক্ষা সহায়তা ফান্ড থেকে শহরের দুটি বিদ্যালয়ের ২০ জন মেধাবী শিক্ষার্থীর হাতে নগদ ৬ হাজার টাকা ও শিক্ষা উপকরণ তুলে দেন। বক্তারা বলেন, শিক্ষার্থীদের মেধা ও পরিশ্রমের যথাযথ স্বীকৃতি দিতে এই ধরনের উদ্যোগ ভবিষ্যৎ প্রজন্মকে আরও অনুপ্রাণিত করবে এবং শিক্ষার মানোন্নয়নে ইতিবাচক ভূমিকা রাখবে।
অনুষ্ঠানের দ্বিতীয় পর্বে মাগুরা জেলা পরিষদের অর্থায়নে কালেক্টরেট কলেজিয়েট স্কুলে সিসিটিভি ক্যামেরা, বেঞ্চ ও আইসিটি উপকরণ বিতরণ করা হয়।
সভাপতিত্ব করেন: মো. অহিদুল ইসলাম, জেলা প্রশাসক ও বিজ্ঞ জেলা ম্যাজিস্ট্রেট, মাগুরা এবং প্রশাসক, জেলা পরিষদ, মাগুরা।
স্থান: মাগুরা কালেক্টরেট কলেজিয়েট স্কুল।
আয়োজন: জেলা পরিষদ, মাগুরা।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category