রবিবার, ২৫ জানুয়ারী ২০২৬, ০৮:৩১ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম
জামায়াত নেতাকর্মীরা দেশেই ছিলেন, মুচলেকা দিয়ে পালিয়ে যাননি : শফিকুর রহমান সোনারগাঁয়ে প্রতিবন্ধী অটোরিকশা চালক হত্যার ঘটনায় গ্রেপ্তার-৫ শার্শায় বিজিএমইএ বিশ্ব বিদ্যালয়ের আয়োজনে মতবিনিময় সভা সেনাবাহিনী ও মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের যৌথ অভিযানে হেরোইন ও গাঁজাসহ গ্রেপ্তার-১ খুলনা মফস্বল প্রেসক্লাবের আলোচনা ও প্রীতিভোজের মাধ্যমে যাত্রা শুরু আমি চাই এমন একটি প্লাটফর্ম যেখানে সবাই কথা বলবে- রাজিব আহসান নাগরপুরে ধানের শীষের পক্ষে নির্বাচনীয় মিছিল জালনোট প্রচলন প্রতিরোধে জনসচেতনতা বৃদ্ধির লক্ষ্যে যশোরের দিনব্যাপি কর্মশালা শেখ হাসিনার অবস্থান নিয়ে তির্যক মন্তব্য ভারতীয় সাবেক ক্রিকেটারের জালনোট প্রচলন প্রতিরোধে জনসচেতনতা বৃদ্ধির লক্ষ্যে যশোরের দিনব্যাপি কর্মশালা

প্রধান উপদেষ্টাকে হুমকি এক ছাত্রলীগ নেতা গ্রেপ্তার

এম কে হাসান / ৭৬
Update Time : রবিবার, ২৫ জানুয়ারী ২০২৬, ০৮:৩১ পূর্বাহ্ন

অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ডঃ মুহাম্মদ ইউনুস কে নিজ ফেসবুক আইডি থেকে লাইভে এসে প্রাণনাশের হুমকি প্রদান করা বাঁশখালীর ছাত্রলীগ ক্যাডার শেফায়েতুল ইসলাম ইমরানকে গ্রেপ্তার করেছে পুলিশ।
বুধবার (১২ নভেম্বর) ভোরে কক্সবাজার সদর থানা পুলিশের একটি টিম অভিযান চালিয়ে কক্সবাজার শহরের একটি এলাকা থেকে তাকে আটক করে।
পুলিশ জানায়, ফেসবুক লাইভে প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূসকে হত্যার হুমকি দিয়ে আলোচনায় আসার পর থেকে ইমরান পলাতক ছিলেন। তাকে ধরতে চট্টগ্রাম, গোপালগঞ্জ, ঢাকা ও কক্সবাজার সহ বিভিন্ন স্থানে অভিযান চালানো হয়। দীর্ঘদিন ধরে সে সামাজিক যোগাযোগ মাধ্যমে সরকারবিরোধী অপপ্রচার ও উস্কানিমূলক বক্তব্য ছড়াচ্ছিল। সর্বশেষ গত রবিবার (৯ নভেম্বর) বাঁশখালীর প্রধান সড়কে নিষিদ্ধ ছাত্রলীগের এক ঝটিকা মিছিলের নেতৃত্ব দেয় ইমরান, এরপর থেকেই পুলিশ তাকে ধরতে তৎপর হয়। ঝটিকা মিছিল করা বাঁশখালী ছাত্রলীগের ডজন খানেক সদস্য কক্সবাজারে অবস্থান করছে।
গত ১৪ জুলাই ‘ইমরান চৌধুরী’ নামের একটি ফেসবুক আইডি থেকে হুমকি মূলক বক্তব্য সহ ১ মিনিট ৫৩ সেকেন্ডের একটি ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়ে। ভিডিওটিতে তাকে প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনুসকে উদ্দেশ্য করে অশালীন ভাষায় বলতে শোনা যায়- এই ইউনুইচ্ছা, বাটপারের বাচ্চা বাটপার। সুদি ইউনুস… সময় আসতেছে, সময় বেশি দূরে নয়।
ভিডিওর অন্য অংশে সে আরও বলে- রাজাকারের বাচ্চা হাসনাত আবদুল্লাহ কালা পাঁঠা… চারশো কোটির টাকার হিসাব দিতে পারছিস না খা… পোলা।
শেষাংশে ইমরান ‘জয় বাংলা, জয় বঙ্গবন্ধু’ স্লোগান দিয়ে বলেন, “বঙ্গবন্ধু শিখিয়ে গেছে লড়াই করে বাঁচতে হবে। খেলা হবে মামা। সময় আসতে দাও, তুমি খেলা শুরু করছো-আমরা শেষ করবো।”
স্থানীয় সূত্রে জানা গেছে, শেফায়েতুল ইসলাম ইমরান বাঁশখালী উপজেলার ছনুয়া ইউনিয়নের ২নং ওয়ার্ডের মধুখালী এলাকার রেজাউল করিমের ছেলে। সম্প্রতি সে স্মার্ট গ্রুপের অঙ্গ প্রতিষ্ঠান বি এম কনটেইনার ডিপোতে নিরাপত্তা প্রহরী হিসেবে চাকরি নেয়। ফেসবুক লাইভে প্রধান উপদেষ্টাকে হুমকির ভিডিও ফেসবুকে ছড়িয়ে পড়ে বিএম কনটেইনার ডিপো কর্তৃপক্ষ ইমরানকে চাকরিচ্যুত করে।
একটি সূত্র জানায়, ইমরানের সাথে ভারতে অবস্থান করা সাবেক শিক্ষা মন্ত্রী মহিবুল হাসান চৌধুরী নওফেলের সাথে সরাসরি যোগাযোগ রয়েছে। ইরান গোপাল গঞ্জে গিয়ে বিভিন্ন মিটিং-মিছিলের ছবি তার ফেসবুক আইডি তে প্রচার করে। এদিকে আজ ভোরে ইমরান গ্রেপ্তার হলে ফেসবুকে পোস্ট দেন মহিবুল হাসান চৌধুরী নওফেল।
বাঁশখালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সাইফুল ইসলাম বলেন:- কক্সবাজার সদর থানা পুলিশের একটি টিম ইমরানকে গ্রেপ্তার করেছে বলে আমরা জানতে পেরেছি। তার বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category