রবিবার, ২৫ জানুয়ারী ২০২৬, ০৯:১৪ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম
জামায়াত নেতাকর্মীরা দেশেই ছিলেন, মুচলেকা দিয়ে পালিয়ে যাননি : শফিকুর রহমান সোনারগাঁয়ে প্রতিবন্ধী অটোরিকশা চালক হত্যার ঘটনায় গ্রেপ্তার-৫ শার্শায় বিজিএমইএ বিশ্ব বিদ্যালয়ের আয়োজনে মতবিনিময় সভা সেনাবাহিনী ও মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের যৌথ অভিযানে হেরোইন ও গাঁজাসহ গ্রেপ্তার-১ খুলনা মফস্বল প্রেসক্লাবের আলোচনা ও প্রীতিভোজের মাধ্যমে যাত্রা শুরু আমি চাই এমন একটি প্লাটফর্ম যেখানে সবাই কথা বলবে- রাজিব আহসান নাগরপুরে ধানের শীষের পক্ষে নির্বাচনীয় মিছিল জালনোট প্রচলন প্রতিরোধে জনসচেতনতা বৃদ্ধির লক্ষ্যে যশোরের দিনব্যাপি কর্মশালা শেখ হাসিনার অবস্থান নিয়ে তির্যক মন্তব্য ভারতীয় সাবেক ক্রিকেটারের জালনোট প্রচলন প্রতিরোধে জনসচেতনতা বৃদ্ধির লক্ষ্যে যশোরের দিনব্যাপি কর্মশালা

সরকারি আদেশ অমান্য করে খালাশপীর ফাজিল মাদ্রাসার ভবন ভাঙার অভিযোগ

যিশাই মুরমু হীরা  / ৩৬
Update Time : রবিবার, ২৫ জানুয়ারী ২০২৬, ০৯:১৪ পূর্বাহ্ন

রংপুরের পীরগঞ্জ উপজেলার খালাশপীর ফাজিল মাদ্রাসায় একটি চাঞ্চল্যকর ঘটনা ঘটেছে। স্থানীয়দের অভিযোগ, মাদ্রাসার ভারপ্রাপ্ত অধ্যক্ষ সরকারি আদেশ ও বিধিনিষেধ অমান্য করে একটি গুরুত্বপূর্ণ ভবন সম্পূর্ণভাবে ভেঙে মাটির সঙ্গে মিশিয়ে দিয়েছেন। এই বিতর্কিত কর্মকাণ্ডের মাধ্যমে তিনি নিজের বিরুদ্ধে ওঠা দুর্নীতি ও অপকর্মের অভিযোগ ধামাচাপা দেওয়ার চেষ্টা করছেন বলেও অভিযোগ উঠেছে। এলাকাবাসীর সূত্রে জানা যায়, খালাশপীর সিনিয়র ফাজিল মাদরাসার ভবনটি অধ্যক্ষের নির্দেশে হঠাৎ করেই ভেঙে ফেলা হয়। এই আকস্মিক ও বেআইনি ভাঙনের ফলে প্রতিষ্ঠানটির গুরুত্বপূর্ণ নথি, শিক্ষাসামগ্রী ও অন্যান্য মূল্যবান সম্পদের ব্যাপক ক্ষতি হয়েছে বলে জানা গেছে। এ ঘটনায় স্থানীয় এলাকাবাসী তীব্র ক্ষোভ প্রকাশ করেছেন এবং অধ্যক্ষের বিরুদ্ধে অবিলম্বে তদন্ত ও শাস্তিমূলক ব্যবস্থা গ্রহণের দাবি জানিয়েছেন। অন্যদিকে, মাদ্রাসার অভ্যন্তরে দীর্ঘদিনের নানা দুর্নীতি, অনিয়ম ও ফ্যাক্ট সংক্রান্ত অপকর্মের অভিযোগ থেকে জনগণের মনোযোগ সরাতে ভারপ্রাপ্ত অধ্যক্ষের নেতৃত্বেই আগামী মঙ্গলবার (১১ নভেম্বর) একটি মানববন্ধন কর্মসূচি আয়োজনের উদ্যোগ নেওয়া হয়েছে বলেও অভিযোগ উঠেছে। স্থানীয়দের দাবি, এটি আসলে প্রতিবাদ নয়, বরং অধ্যক্ষের অপকর্ম ও অনিয়ম ধামাচাপা দেওয়ার একটি কৌশল। এই ঘটনায় এলাকায় চরম উত্তেজনা বিরাজ করছে। স্থানীয় প্রশাসন দ্রুত তদন্ত করে অভিযুক্ত অধ্যক্ষের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করবে কিনা, তা নিয়ে এলাকাবাসী অধীর আগ্রহে অপেক্ষা করছেন।

 


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category