আজ মঙ্গলবার (১১ নভেম্বর) সকাল ১০টায় মাগুরার বিনোদপুর স্কুল মাঠ থেকে শুরু হয় হাতপাখা প্রতীকের সংসদ সদস্য প্রার্থী আলহাজ্ব মুফতি মোস্তফা কামালের নেতৃত্বে এক বিশাল মোটরসাইকেল শোভাযাত্রা।
প্রায় ১,৫০০ মোটরসাইকেল নিয়ে অনুষ্ঠিত এই শোভাযাত্রাটি মাগুরা-২ আসনের বিভিন্ন বাজার ও এলাকা পরিদর্শন শেষে সীমাখালী আড়পাড়া বাজারে গিয়ে সমাপ্ত হয়।
শোভাযাত্রায় উপস্থিত ছিলেন— ইসলামী আন্দোলন বাংলাদেশ মাগুরা জেলা সভাপতি ও মাগুরা-২ আসনের সংসদ সদস্য প্রার্থী আলহাজ্ব মুফতি মোস্তফা কামাল, জেলা সেক্রেটারি হাফেজ মনিরুজ্জামান, অ্যাসিস্ট্যান্ট সেক্রেটারি মাওলানা ওসমান গণী সাঈফী, এইচ এম আরাফাত আরজু, আলমগীর হোসেন, নাজমুল ইসলাম, মাওলানা আবু মুসা, খলীলুর রহমান, মাওলানা ইলিয়াস হুসাইন সহ ইসলামী আন্দোলন বাংলাদেশের মাগুরা ২ আসনের হাজার হাজার নেতাকর্মীরা অংশগ্রহণ করেন।
মোটরসাইকেল শোভাযাত্রার মাধ্যমে নেতৃবৃন্দ জনগণের মাঝে দলের প্রতীক হাতপাখা পরিচিতি ও পরিবর্তনের বার্তা তুলে ধরেন।