সোমবার, ১৯ জানুয়ারী ২০২৬, ০৯:১৯ অপরাহ্ন
সংবাদ শিরোনাম
জামায়াত-বিএনপির সংঘর্ষে আহত ৫, পাল্টাপাল্টি অভিযোগ বক্তব্য প্রদানকালে মৃত্যুর কোলে ঢলে পড়লেন জেলা জামায়াত আমির গুম করে আমাকে একটি রুমে রাখা হয়, সেখানে টেবিলের গায়ে লেখা ছিল সিটিআইবি: হুমাম কাদের চেয়ারম্যানের বাড়িতে দাঁড়িপাল্লার গণসংযোগ, জামায়াতের প্রার্থীকে শোকজ রাজারহাটে তিস্তা তীর সংরক্ষণ প্রকল্পের আড়ালে অবৈধ বালু বাণিজ্যের অভিযোগ এসজেডএইচএম ট্রাস্ট নিয়ন্ত্রণাধীন উম্মুল আশেকীন মুনাওয়ারা বেগম এতিমখানা ও হেফজখানা পরিচালনা পর্ষদের গঠিত নতুন কমিটির সভা অনুষ্ঠিত ফরিদপুরে পেট্রোল পাম্পে ডাকাতি মরহুমদের কবর জিয়ারত ও স্থানীয়দের সঙ্গে সাক্ষাতে কাঁঠালিয়ায় সক্রিয় সৈকত সিরাজদিখানে মা ও মেয়ের রক্তাক্ত মরদেহ উদ্ধার ঝিনাইদহ জেলা পুলিশের বড় ধামাকা! হারানো ৮৬টি স্মার্টফোন ও হাতিয়ে নেওয়া টাকা ফেরত পেয়ে খুশিতে আত্মহারা মালিকরা

পায়াকট বাংলাদেশ সেফ হোম পরিদর্শন করলেন ইনার হুইল ক্লাব অফ লভেলিয়া ঢাকা ডিস্ট্রিক্ট ৩৪৫ এর সদস্যগন

মোঃ মজিবুর জুয়েল  / ৩২
Update Time : সোমবার, ১৯ জানুয়ারী ২০২৬, ০৯:১৯ অপরাহ্ন

গত ০৯ নভেম্বর ২০২৫ ইং তারিখ রোজ রবিবার বেলা ১১.০০ ঘটিকার সময় রাজবাড়ী জেলার  গোয়ালন্দ উপজেলার দৌলতদিয়ার পিছিয়েপড়া সুবিধাবঞ্চিত নারী ও শিশুদের নিয়ে কাজ করা বেসরকারী উন্নয়ন সংস্থা পায়াকট বাংলাদেশ সেফ হোম পরিদর্শন করেন ইনার হুইল ক্লাব অফ লভেলিয়া ঢাকা ডিস্ট্রিক্ট ৩৪৫ এর সদস্যগন।
পায়াকট বাংলাদেশ ২০০০ ইং সাল থেকে দৌলতদিয়ার পিছিয়েপরা সুবিধাবঞ্চিত নারী ও শিশুদের নিয়ে নিরলসভাবে কাজ করে যাচ্ছে। তারই ধারাহিকতায় পায়াকট বাংলাদেশ  ২০০০ ইং সালে সেফ হোম প্রতিষ্ঠা করে। ২০০৭ সাল পর্যন্ত সংস্থার অনুদান থাকলেও ২০০৭ সালের জুলাই থেকে অদ্য পর্যন্ত পায়াকট বাংলাদেশ নিজস্ব অর্থায়নে এ সেফ হোমটি পরিচালনা করে আসছে। বর্তমানে এ সেফ হোমে ১৫ টি শিশু মৌলিক সুযোগ সুবিধা নিয়ে বেড়ে উঠছে।
সনজিদা আক্তার লিপি, প্রেসিডেন্ট ইনার হুইল ক্লাব এর উপস্থাপনায় অনুষ্ঠানে সভাপতিত্ব করেন মেহনাজ রাফাত, ডেপুটি ডাইরেক্টর পায়াকট বাংলাদেশ।
অনুষ্ঠানে স্বগত বক্তব্য রাখেন মেহনাজ রাফাত, ডেপুটি ডাইরেক্টর, পায়াকট বাংলাদেশ। প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মোসায়েলা করীম, চেয়াম্যান, ইনার হুইল ক্লাব ডিস্ট্রিক্ট ৩৪৫।  অতিথি হিসেবে আরও উপস্থিত ছিলেন শিরিন আক্তার চৌধুরী, সৈয়দ আনিস রাখি, ভাইস প্রেসিডেন্ট,  রুকসানা নেওয়াজ, ট্রেজারার, সদস্যগনের মধ্যে উপস্থিত ছিলেন ডাঃ নাসিমা আক্তার, শারমীন হুসাইন,  শাহানাজ মাহমুদ মিতা, কাজী ইসমত আরা মিলি, ডাঃ ফারজানা ইসলাম সম্পা, মুন্নুজান বেগম, ফাতেমা হাসনাত ও জেরিফা হোসেন।
প্রধান অতিথির বক্তব্যে বলেন, পায়াকট বাংলাদেশ দীর্ঘ দিন যাবৎ অনেক বড় মানবিক কাজ করে যাচ্ছে। তিনি এই শিশুদের পাশে থাকার প্রত্যয় ব্যক্ত করেন। অনুষ্ঠান শেষে ১০ জন যৌনকর্মীকে জরায়ু মুখে ক্যান্সারের প্রতিরোধক টিকা প্রদান করা হয়।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category