রবিবার, ২৫ জানুয়ারী ২০২৬, ০৮:২১ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম
জামায়াত নেতাকর্মীরা দেশেই ছিলেন, মুচলেকা দিয়ে পালিয়ে যাননি : শফিকুর রহমান সোনারগাঁয়ে প্রতিবন্ধী অটোরিকশা চালক হত্যার ঘটনায় গ্রেপ্তার-৫ শার্শায় বিজিএমইএ বিশ্ব বিদ্যালয়ের আয়োজনে মতবিনিময় সভা সেনাবাহিনী ও মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের যৌথ অভিযানে হেরোইন ও গাঁজাসহ গ্রেপ্তার-১ খুলনা মফস্বল প্রেসক্লাবের আলোচনা ও প্রীতিভোজের মাধ্যমে যাত্রা শুরু আমি চাই এমন একটি প্লাটফর্ম যেখানে সবাই কথা বলবে- রাজিব আহসান নাগরপুরে ধানের শীষের পক্ষে নির্বাচনীয় মিছিল জালনোট প্রচলন প্রতিরোধে জনসচেতনতা বৃদ্ধির লক্ষ্যে যশোরের দিনব্যাপি কর্মশালা শেখ হাসিনার অবস্থান নিয়ে তির্যক মন্তব্য ভারতীয় সাবেক ক্রিকেটারের জালনোট প্রচলন প্রতিরোধে জনসচেতনতা বৃদ্ধির লক্ষ্যে যশোরের দিনব্যাপি কর্মশালা

আদমদীঘিতে বাবা-ছেলের পথরোধ করে মারপিটের অভিযোগ

মোঃ এরশাদ আলী / ২৮
Update Time : রবিবার, ২৫ জানুয়ারী ২০২৬, ০৮:২১ পূর্বাহ্ন

বগুড়ার আদমদীঘিতে ব্যবসা প্রতিষ্ঠান থেকে বাড়ি ফেরার পথে বাবা-ছেলের পথরোধ করে মারধরের অভিযোগ উঠেছে। সোমবার দুপুরে উপজেলার শিয়ালসন গ্রামের মৃত সামছউদ্দিন খন্দকারের ছেলে রওশন আলী খন্দকার ৫ জনের নাম উল্লেখ করে থানায় একটি লিখিত অভিযোগ করেন। ঘটনাটি শিয়ালসন মোড়ে  ঘটে।

অভিযোগে উল্লেখ করা হয়েছে, রবিবার দুপুর ২টার দিকে আদমদীঘি বাজারে রওশন আলী খন্দকারের রড ও সিমেন্টের দোকানে শিয়ালশন গ্রামের জাহিদ, জিহাদ, রিহাদ, নূর মোহাম্মদ ও ইব্রাহীমসহ অজ্ঞাত আরো ৩-৪ জন ব্যাক্তি এসে ২ লাখ টাকা চাঁদা দাবি করেন। চাঁদা দিতে অস্বীকার করলে তারা অকথ্য ভাষায় গালিগালাজ এবং প্রাণনাশের হুমকি দিয়ে চলে যায়। এরপর বেলা ৩ টায় রওশন আলী ও তার ছেলে সোহরাব হোসেন দোকান থেকে বাড়ি ফেরার পথে তাঁদের পথরোধ করে মারপিট করে।

রওশন আলী খন্দকারের দাবী, তার কাছে থাকা ৫ লাখ ৩০ হাজার টাকা ছিনিয়ে নিয়েছে তারা।

এদিকে পুলিশ ও স্থানীয়দের সঙ্গে কথা বলে  জানা গেছে, রওশন আলীর বাড়িতে বিবাদীরা রঙ মিস্ত্রির কাজ করেন। প্রথম দিনই রওশন তাদের কাজ পছন্দ করেননি । এরপরও রঙ মিস্ত্রিরা তাদের কাজের টাকা নিতে রওশনের দোকানে যান। টাকা চাওয়া নিয়ে দু’পক্ষের মধ্যে সেখানে হট্টগোল বাঁধে।

জিহাদের দাবী, টাকা চাওয়ায় তাদের ২ জনকে দোকানের দরজা বন্ধ করে মারপিট করা হয়েছে। আর সেই রাগে শিয়ালসনের রাস্তায় বাবা-ছেলের পথরোধ করে মারপিট করা হয়।

আদমদীঘি থানার উপ-পরিদর্শক (এসআই) ফেরদৌস আলী বলেন, উভয়ের বাড়ি একই জায়গায়। তাদের মধ্যে আগেই মনোমালিন্য ছিলো। ঘটনার পর থানায় অভিযোগ হয়েছে। বিষয়টি তদন্ত করা হচ্ছে।

আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category