রবিবার, ১৪ ডিসেম্বর ২০২৫, ০১:০৯ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম
ওসমান হাদির ওপর গুলির প্রতিবাদে আদমদীঘি উপজেলা ছাত্রশিবিরের বিক্ষোভ মিছিল বীরগঞ্জে এক ব্যক্তিকে জবাই করে হত্যা করেছে দুর্বৃত্তরা গোয়ালন্দে খোলা ট্রাকে বালু-মাটি পরিবহন, ধুলা-বালুর দাপটে নাকাল সাধারণ মানুষ জনগণের সার্বিক নিরাপত্তা রক্ষায় জাতীয় স্মৃতিসৌধে চার স্তরের নিরাপত্তা ব্যবস্থা গোয়ালন্দে ওয়েটস্কেল অনিয়ম ইউএনও বরাবর এলাকাবাসীর অভিযোগ তরমুজ চারা নষ্ট করে কৃষকের সাথে এ কেমন শত্রুতা ঝিনাইদহ পুলিশ লাইন্সে সুপার স্পেশাল ‘কিট প্যারেড’ পরিদর্শনে এসপি, ঝিনাইদহ ক্মাঠালিয়ায় মাদকবিরোধী কাবাডি প্রতিযোগিতা অনুষ্ঠিত আদমদীঘিতে সড়কে প্রাণ গেল অটো চালকের, আহত তিন যাত্রী ইনকিলাব মঞ্চের নেতা ওসমান হাদীর বাসায় চুরির ঘটনা

‎দরিদ্র নারীদের অর্থের প্রলোভন দেখিয়ে সমাবেশে এনে প্রতারণার অভিযোগ

‎জাকির হোসেন সৈকত / ৩২
Update Time : রবিবার, ১৪ ডিসেম্বর ২০২৫, ০১:০৯ পূর্বাহ্ন

‎চাঁদপুরের ফরিদগঞ্জে দরিদ্র নারীদের অর্থের লোভ দেখিয়ে রাজনৈতিক সমাবেশে এনে টাকা না দেওয়ার অভিযোগ উঠেছে উপজেলা মহিলা দলের নেত্রী শারমিন করিমের বিরুদ্ধে। এই ঘটনায় ক্ষুব্ধ নারীরা তার বিচারের দাবিতে মানববন্ধন ও অবস্থান কর্মসূচি পালন করেছেন।

‎সোমবার (১০ নভেম্বর) সকালে ফরিদগঞ্জ প্রেসক্লাবের সামনে হতদরিদ্র নারীরা প্ল্যাকার্ড হাতে বিক্ষোভ করেন। প্ল্যাকার্ডে লেখা ছিল— জালিয়ত শারমিনের বিচার চাই, প্রতিশ্রুত টাকা চাই, আমাদের সঙ্গে প্রতারণার বিচার চাই, নারীর হাতে প্রতারণা মানি না, ইত্যাদি স্লোগান।

‎অভিযোগ অনুযায়ী, সাবেক সংসদ সদস্য লায়ন হারুনুর রশিদের আয়োজিত এক রাজনৈতিক সমাবেশে অংশগ্রহণের জন্য ওই নারীদের প্রত্যেককে ২০০ টাকা গাড়িভাড়া ও নাস্তার প্রতিশ্রুতি দেন উপজেলা মহিলা দলের নেত্রী শারমিন করিম। কিন্তু সমাবেশ শেষে প্রতিশ্রুত টাকা না পেয়ে ক্ষুব্ধ হয়ে তারা প্রতিবাদে নামেন।

‎ভুক্তভোগী সালমা আক্তার, জাহানারা বেগম, দেলোয়ারা বেগম, আমেনা বেগম ও কসুম বেগম বলেন, আমাদের বলা হয়েছিল, সমাবেশে গেলে ২০০ টাকা করে গাড়িভাড়া ও নাস্তার টাকা দেওয়া হবে। কিন্তু অনুষ্ঠান শেষে তিনি চলে যান। আমরা রাত ৮টা পর্যন্ত অপেক্ষা করেছি, কিন্তু কেউ টাকা দেয়নি। পরে ফোন করলেও তিনি রিসিভ করেননি।

‎স্থানীয় সূত্রে জানা যায়, ফরিদগঞ্জের একটি মাঠে ওই রাজনৈতিক সমাবেশটি অনুষ্ঠিত হয়, যেখানে জেলা ও উপজেলা বিএনপি ও অঙ্গসংগঠনের নেতারা উপস্থিত ছিলেন। সেই অনুষ্ঠানে এই সকল মহিলারা উপস্থিত ছিলেন।

‎এ বিষয়ে শারমিন করিমের সঙ্গে একাধিকবার যোগাযোগের চেষ্টা করা হলেও তিনি ফোন ধরেননি এবং কোনো মন্তব্য দেননি।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category