সোমবার, ১৯ জানুয়ারী ২০২৬, ০৯:০৩ অপরাহ্ন
সংবাদ শিরোনাম
জামায়াত-বিএনপির সংঘর্ষে আহত ৫, পাল্টাপাল্টি অভিযোগ বক্তব্য প্রদানকালে মৃত্যুর কোলে ঢলে পড়লেন জেলা জামায়াত আমির গুম করে আমাকে একটি রুমে রাখা হয়, সেখানে টেবিলের গায়ে লেখা ছিল সিটিআইবি: হুমাম কাদের চেয়ারম্যানের বাড়িতে দাঁড়িপাল্লার গণসংযোগ, জামায়াতের প্রার্থীকে শোকজ রাজারহাটে তিস্তা তীর সংরক্ষণ প্রকল্পের আড়ালে অবৈধ বালু বাণিজ্যের অভিযোগ এসজেডএইচএম ট্রাস্ট নিয়ন্ত্রণাধীন উম্মুল আশেকীন মুনাওয়ারা বেগম এতিমখানা ও হেফজখানা পরিচালনা পর্ষদের গঠিত নতুন কমিটির সভা অনুষ্ঠিত ফরিদপুরে পেট্রোল পাম্পে ডাকাতি মরহুমদের কবর জিয়ারত ও স্থানীয়দের সঙ্গে সাক্ষাতে কাঁঠালিয়ায় সক্রিয় সৈকত সিরাজদিখানে মা ও মেয়ের রক্তাক্ত মরদেহ উদ্ধার ঝিনাইদহ জেলা পুলিশের বড় ধামাকা! হারানো ৮৬টি স্মার্টফোন ও হাতিয়ে নেওয়া টাকা ফেরত পেয়ে খুশিতে আত্মহারা মালিকরা

হাসান মামুন ছাড়া কেউ নয়, দশমিনা-গলাচিপা বিএনপির ঐক্যবদ্ধ ঘোষণা

Chayan Biswas / ৫৮
Update Time : সোমবার, ১৯ জানুয়ারী ২০২৬, ০৯:০৩ অপরাহ্ন

পটুয়াখালী-৩ (গলাচিপা-দশমিনা) আসনের আসন্ন দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে কেন্দ্রীয় বিএনপি নেতা, ঢাকা বিশ্ববিদ্যালয় ছাত্রদলের সাবেক সাধারণ সম্পাদক ও সভাপতি হাসান মামুন ব্যতীত অন্য কোনো প্রার্থী বা জোটকে মানবে না,  এটি দৃঢ়ভাবে ঘোষণা করেছেন স্থানীয় বিএনপি নেতা-কর্মীরা।
রবিবার (৯ নভেম্বর) বিকেলে দশমিনা উপজেলার আলিপুর ইউনিয়ন বিএনপি আয়োজিত জাতীয় বিপ্লব ও সংহতি দিবসের বিশাল জনসভা ছিলো এই সংকল্পের সাক্ষী।
বক্তারা বলেন, পটুয়াখালী-৩ এর নেতা-কর্মীরা বহু বছর দুঃসময়ের ঝড়-ঝাপটা পেরিয়ে দলের পতাকা উঁচিয়ে রেখেছেন। এবার আমরা চাই, পরীক্ষিত, ত্যাগী ও জনপ্রিয় নেতা হাসান মামুনকেই ধানের শীষে প্রার্থী করা হোক। অন্য কোনো জোট বা ভাড়াটে রাজনীতিক এই অঞ্চলের মানুষ মানবে না।
সভায় আরও বলা হয়, “দশমিনা-গলাচিপা বিএনপি আজ আগের চেয়ে অনেক বেশি ঐক্যবদ্ধ। নেতাকর্মীদের একটাই দাবি,হাসান মামুনকেই প্রার্থী করা হোক, নইলে কোনো বিকল্প প্রার্থী বা আপস মেনে নেওয়া হবে না।
এদিকে, কেন্দ্রীয় মনোনয়ন বোর্ড পটুয়াখালী-৩ আসনে প্রার্থীর নাম ‘হোল্ড’ রাখায় চলছে নানান আলোচনা। রাজনৈতিক মহলে গুঞ্জন, আসনটি গণঅধিকার পরিষদের (জিওপি) সভাপতি ও সাবেক ডাকসু ভিপি নুরুল হক নুরের জন্য খালি রাখা হতে পারে।
সভায় সভাপতিত্ব করেন আলিপুর ইউনিয়ন বিএনপির সভাপতি আলহাজ্ব আবু বকর সিদ্দিক, সাধারণ সম্পাদক বাদল খলিফার সঞ্চালনায় বক্তব্য রাখেন কেন্দ্রীয় বিএনপি নির্বাহী কমিটির সদস্য হাসান মামুন, কেন্দ্রীয় স্বেচ্ছাসেবক দলের সহ সাধারণ সম্পাদক মো. মাহবুব আলম ফরাজি,  উপজেলা বিএনপির সিনিয়র সহসভাপতি অ্যাডভোকেট মো. খোরশেদ আলম, সহসভাপতি অ্যাডভোকেট ওহাব চৌধুরী, সহসভাপতি মোফাজ্জেল হোসেন প্যাদা, সাধারণ সম্পাদক শাহ আলম শানু ও যুগ্ম সাধারণ সম্পাদক ফকরুজ্জামান বাদল প্রমুখ।
বক্তারা ও হাজারো নেতা কর্মীরা  ঐক্যবদ্ধ কণ্ঠে ঘোষণা দেন, হাসান মামুন আমাদের প্রার্থী, তাকে নিয়েই ধানের শীষ বিজয়ের লড়াই লড়ব।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category